By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: জকসু নির্বাচন: জয়ের ব্যাপারে আশাবাদী ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
শিক্ষা

জকসু নির্বাচন: জয়ের ব্যাপারে আশাবাদী ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৬, ২০২৬ ৬:১৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম জানিয়েছেন , ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে পরিবেশ সুন্দর রয়েছে। নির্বাচন কমিশন ও রাষ্ট্রীয় প্রশাসন যদি এই পরিবেশ ধরে রাখে, তাহলে ভোট সুষ্ঠু হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নিজের ভোট প্রদান শেষে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি ।

রিয়াজুল ইসলাম বলেন, আমরা যেসব শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারিনি, তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। অন্যান্য ক্যাম্পাসে যেমন শিবিরের প্রতি সমর্থন দিয়েছে, জগন্নাথের শিক্ষার্থীরাও আশা করি তেমন সমর্থন দেবে। আমরা বিজয়ী হলে সবাই একসাথে নতুন ক্যাম্পাস গড়ব-এটাই আমাদের প্রত্যাশা।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য ক্যাম্পাসে আসতে শুরু করেন। পরে সাড়ে ৮টার দিকে ভোটাররা লাইন দাঁড়ান। ৯টার কাছাকাছি সময়ে প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় আর দীর্ঘ সারি তৈরি হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে এই প্রথম জকসু নির্বাচন হচ্ছে। এর আগে জগন্নাথ কলেজ থাকাকালে ১৯৮৭ সালে অনুষ্ঠিত হয়েছিল কলেজ ছাত্র সংসদ নির্বাচন। প্রথম জকসু নির্বাচন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সংকট কাটিয়ে নতুন দিনের সম্ভাবনায় আশাবাদী তারা।

জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি ও হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে প্রতি ১০০ শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ থাকবে। ভোটগ্রহণ শেষে ছয়টি ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।

এর আগে দুই দফা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা গত বছরের ৩০ ডিসেম্বর। এদিন নির্বাচন শুরুর ঠিক আগমুহূর্তে ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর পরিপ্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিত করা হয়। এরপর দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফের জরুরি সিন্ডিকেট সভা ডেকে ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।

মাধ্যমিকের অনেক শিক্ষার্থী প্রথম দিনে বই পায়নি, সংকট নেই প্রাথমিকে
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হচ্ছে র‍্যাংকিং, যেভাবে নির্ধারণ হবে তালি
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
রোজায় স্কুল বন্ধ থাকবে কিনা জানাল মন্ত্রণালয়
জুনিয়র বৃত্তি পরীক্ষা—গণিত
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

বিএনপির চূড়ান্ত মনোনয়নে পরিবর্তন আসছে
ডিসেম্বর ১৪, ২০২৫
কোরআনের আলোকে জীবন গড়তে হবে…গিয়াসউদ্দিন
এপ্রিল ৯, ২০২৬
রমজান মাসে ত্বক সতেজ রাখতে যা করবেন, যা করবেন না
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
রোজার শারীরিক ও মানসিক উপকারিতা
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর
মার্চ ১, ২০২৬
নির্বাচনে আর জোটে যাবে না ইসলামী আন্দোলন
জানুয়ারি ১৯, ২০২৬
ট্রাম্পের নতুন ঘোষণা: যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৫০% বৃদ্ধি!
জানুয়ারি ৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
ধর্ম

রমজানে নফল ইবাদতের গুরুত্ব

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
আড়াইহাজারে আতাউর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ  
ডোবার পাশ থেকে অজ্ঞাত কিশোরের কঙ্কাল উদ্ধার
ঢাকা লিগের দলবদল ১৮-১৯ এপ্রিল
সোনারগাঁয়ে ভালো মানুষের সংখ্যা বেশি.. সাবেক এপি গিয়াসউদ্দিন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?