By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ৬৭ হাজার শিক্ষক নিয়োগে আজকালেই বিজ্ঞপ্তি: শিক্ষা উপদেষ্টা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
চাকুরী

৬৭ হাজার শিক্ষক নিয়োগে আজকালেই বিজ্ঞপ্তি: শিক্ষা উপদেষ্টা

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৬, ২০২৬ ৫:০৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেছেন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি বিভাগের শূন্য পদগুলোতে ৬৭ হাজার শিক্ষক নিয়োগ দিয়ে যাবে বর্তমান অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। আজ সোমবার সচিবালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, দেশের বেকারত্ব দূর করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপযুক্ত শিক্ষক নিয়োগ করা এই সরকারের অন্যতম প্রতিশ্রুতি। সেটি পূরণে আরও একধাপ এগিয়ে যাচ্ছে সরকার। বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একটি আদর্শ শূন্য পদ রয়েছে। এই শূন্য পদগুলোতে যোগ্যতম লোকদের নিয়োগ করার লক্ষ্যে এনটিআরসিকে অনুমোদন দেওয়া হয়েছে। আজকালের মধ্যে এনটিআরসি সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে আজকের শিক্ষকেরাই আগামী দিনের শিক্ষাব্যবস্থার রক্ষার জন্য কাজ করবেন। তাই তিনি চান শিক্ষিত যোগ্য প্রার্থীরা শিক্ষকতা অন্তর্ভুক্ত হোক। তিনি বলেন, গত মাসে এনটিআরসি থেকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শূন্য পদে নিয়োগের জন্য মন্ত্রণালয় আবেদন আসার পর উপদেষ্টার নেতৃত্বে বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলোতে তিনি শিক্ষক নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।

উপদেষ্টা বলেন, ‘সরকারের ঘোষিত নীতি হচ্ছে আমাদের যত শূন্য পদ রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের সেগুলো বিজ্ঞাপিত হয়ে পদ পূরণ করা। আমাদের অন্তর্বর্তী সরকারের একটা লক্ষ্য ছিল, শূন্য পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করা এবং তারই ধারাবাহিকতায় আমরা ৬৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। সেই ব্যাপারে গণবিজ্ঞপ্তি আগামীকালের মধ্যেই হবে।’ তিনি বলেন, শূন্য পদগুলোর মধ্যে রয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে অধীন ২৯ হাজার ৩২৫টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরে অধীন ৮৩৩টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ৩৬ হাজার ৮০৪টি এই মোট ৬৬ হাজার ৯৬২টি।

উপদেষ্টা বলেন, ‘এই সরকারের দিক থেকে শিক্ষা খাতকে আরও গতিশীল করা মান উন্নয়নের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ বড় রকমের একটা ভূমিকা রাখবে বলে আমরা মনে করি এবং আমরা এটাও বিশ্বাস করি যে আমরা এই যে নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছতা ও আস্থার সঙ্গে শেষ করে দিয়ে যেতে পারব।’

বেপজায় ৯৯ পদে বড় নিয়োগ, আবেদন শেষ ২৮ ফেব্রুয়ারি
অফিসে কর্মীদের ঠিক কত ঘণ্টা কাজ করা উচিত
৪৪তম বিসিএস: নন ক্যাডারে ২৯৫৮ জন, সবচেয়ে বেশি ১০ম গ্রেডে
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৮৬
বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরির সুযোগ
Share This Article
Facebook Email Print
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

সর্বশেষ

ম্যানেজার নেবে ব্র্যাক ব্যাংক 
জানুয়ারি ১৬, ২০২৬
সিদ্ধিরগঞ্জে ‎বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ৯নং ওয়ার্ড বিএনপির দোয়া
ডিসেম্বর ৬, ২০২৫
বিভাগীয় কমিশনার, ডিসি-এসপিদের সঙ্গে আজ নির্বাচন কমিশনের বৈঠক
ডিসেম্বর ২৩, ২০২৫
১১ দলীয় সমঝোতায় এনসিপির লড়াই যেসব আসনে
জানুয়ারি ১৬, ২০২৬
শাসক হবে জনগণের খাদেম -মুফতি মাসুম বিল্লাহ
জানুয়ারি ২৭, ২০২৬
ওলকপির তিনটি বড় উপকারিতা—রোগ প্রতিরোধী, হজমে সহায়ক ও হার্টের জন্য ভালো
জানুয়ারি ৫, ২০২৬
১৪৩৮৫ পদে আবেদনকারী ১০ লাখ ৮০ হাজার
জানুয়ারি ৪, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

বিসিএলের স্কোয়াড-সূচি ঘোষণা

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
সমালোচক নয় দর্শকের কথা ভাবেন রবি
অবশেষে আদানিদের নতি স্বীকার, আইনজীবীদের মাধ্যমে মার্কিন সমন গ্রহণে সম্মতি
এক ম্যাচে ২৪ গোল, আরেক ম্যাচে ১৮—এ কেমন ফুটবল লিগ
নারায়ণগঞ্জ-৫ আসনে অনিয়ম পুনরায় ভোট গণনার দাবী
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?