By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: মোস্তাফিজকে বাদ দেওয়ার খবর বিসিসিআইয়ের কর্মকর্তারাই জেনেছেন ‘মিডিয়া থেকে’
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

মোস্তাফিজকে বাদ দেওয়ার খবর বিসিসিআইয়ের কর্মকর্তারাই জেনেছেন ‘মিডিয়া থেকে’

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৬, ২০২৬ ৬:৫৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স। ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, বিসিসিআইয়ের সদস্যদের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়নি।

সংবাদমাধ্যমটি জেনেছে, মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিসিআইয়ের একদম শীর্ষ পর্যায় থেকে। আইপিএলের সঙ্গে সংশ্লিষ্ট বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের এক অফিশিয়াল ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেন, ‘আমরা মিডিয়ার মাধ্যমে এটা (মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত) জেনেছি। কোনো আলোচনা হয়নি। আমাদের তরফ থেকে কোনো পরামর্শও নেওয়া হয়নি।’

মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে বোর্ডে সভা ডাকা হয়েছিল কি না, কিংবা আইপিএলের গভর্নিং কাউন্সিলকে বিষয়টি জানানো হয়েছিল কি না, এসব বিষয়ে সংবাদমাধ্যমটির করা প্রশ্নে কোনো সাড়া দেননি বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

৩ জানুয়ারি গুয়াহাটিতে সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।’

এরপর নিরাপত্তা শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোথাও আয়োজনের জন্য চিঠি দিয়ে আইসিসিকে আনুষ্ঠানিক অনুরোধও জানিয়েছে বিসিবি।

এবারের আইপিএল নিলামে মোস্তাফিজকে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কাড়াকাড়ি করে কেনে কলকাতা নাইট রাইডার্স। ৯ কোটি ২০ লাখ রুপি দামে বিক্রি হন এই বাঁহাতি পেসার। আইপিএলে মোস্তাফিজই সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার। শুধু তা–ই নয়, বিসিসিআইয়ের অনুরোধেই মোস্তাফিজকে আইপিএলে খেলার ছাড়পত্র (এনওসি) দিয়েছিল বিসিবি।

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। বর্তমান সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর প্রথম দিন ভারতের কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বে আরও যে তিনটি ম্যাচ আছে, সে সবই কলকাতা ও মুম্বাইয়ে।

টিকেট যুদ্ধ থেকে হোটেল আতঙ্ক—২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে সবচেয়ে ব্যয়বহুল
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ
এমবাপ্পের দলে কোচ হলেই যে বিপদ, চলে যাবে চাকরি
পুলিশরাই ক্রিকেট খেলেন পুলিশ ক্লাবে
অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

বিগ ব্যাশে রিশাদের ম্যাচ কবে, কখন
ডিসেম্বর ১০, ২০২৫
২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা
জানুয়ারি ১, ২০২৬
নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২
ফেব্রুয়ারি ১, ২০২৬
জানুয়ারিতে কলকাতায় স্মরণকালের সর্বনিম্ন তাপমাত্রা, দার্জিলিংয়ে ১.৩ ডিগ্রি
জানুয়ারি ৬, ২০২৬
অপূর্বর পোস্টের মন্তব্যে ধন্যবাদ জানালেন ফারিণ
ফেব্রুয়ারি ৩, ২০২৬
নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
জানুয়ারি ১৪, ২০২৬
জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত নতুন যে নির্দেশনা দিল ইসি
জানুয়ারি ১৩, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

আজ রাজধানীতে যেসব কর্মসূচি

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৮, ২০২৬
বিজয় এবার ফুটবলেরই হবে: মাকসুদ
যুব কল্যান তহবিল এর অনুদান পেল জাগ্রত যুব সংসদ
থানা লুটের অস্ত্র নিয়ে উদ্বেগে প্রার্থীরা
টানা চারদিন বন্ধ থাকবে ব্যাংক
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?