By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনছে সরকার
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনছে সরকার

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৬, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২০২৬ সালের পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব ২০২৫ সালের ২২ অক্টোবর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে মেয়াদি চুক্তির আওতায় ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেডের সঙ্গে নেগোসিয়েশনের ভিত্তিতে মূল্য নির্ধারণ করে এক লাখ ৮০ হাজার টন ডিজেল (০.০০৫% সালফার) ১১ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ২১৬ মার্কিন ডলারে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।

জানা গেছে, প্রতি ব্যারেল ডিজেল (প্রিমিয়াম) ৫ দশমিক ৫০ মার্কিন ডলার ও রেফারেন্স প্রাইস ৮৩ দশমিক ২২ মার্কিন ডলার। ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় ২০১৬ সাল থেকে ডিজেল আমদানি করছে বাংলাদেশ। পাইপলাইন নির্মাণের পূর্বে এনআরএল থেকে রেল ওয়াগনের মাধ্যমে, পরবর্তীতে ২০২৩ সালের ১৮ মার্চ থেকে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি করা হচ্ছে।

এবার ভারতীয়দের ব্যাপারে বাংলাদেশের কঠিন পদক্ষেপ!
কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান
আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না, মানবিক বাংলাদেশ দেখতে চাই: জামায়াতের আমির
বিমানবন্দর সড়কসহ ৩০০ ফিট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে বিএনপি
হাদি হত্যা ও বিচার নিয়ে জামায়াত আমিরের স্পষ্ট বার্তা
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আবারও গুলি
জানুয়ারি ৬, ২০২৬
তারেক রহমান ভালো মানুষ বলেই মানুষের হৃদয় জয় করেছেন–সুমন
ডিসেম্বর ১৩, ২০২৫
যে ধরনের মাথাব্যথা মারাত্মক রোগের প্রাথমিক লক্ষণ! বিশেষজ্ঞের সতর্কবার্তা
জানুয়ারি ২২, ২০২৬
নারায়ণগঞ্জের রাজনীতিতে শামীম ওসমানের পথে জাকির খান
ডিসেম্বর ১১, ২০২৫
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহাম্মদ আলীর দোয়া
ডিসেম্বর ৯, ২০২৫
ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনো ওত পেতে আছে: ফরিদা আখতার
জানুয়ারি ২১, ২০২৬
গাজায় নৃশংসতা
জানুয়ারি ১৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
রাজনীতি

জামায়াতের সঙ্গে সমঝোতা করতে গিয়ে সংকটে এনসিপি

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২৮, ২০২৫
প্রধান বিচারপতি ও বিচার বিভাগই দেশনেত্রীর উপর সবচেয়ে বেশী অবিচার করেছে -ড. তৈমূর আলম খন্দকার
ওবামা ও মিশেলকে বানরের সঙ্গে তুলনা করা ট্রাম্পের ভিডিও সরাল হোয়াইট হাউস
ধানের শীষের পক্ষের প্রার্থী নির্বাচিত করা মানে বিএনপিকে নির্বাচিত করা: সাখাওয়াত খান
ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?