By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: পটুয়াখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, বাবা রিমান্ডে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

পটুয়াখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, বাবা রিমান্ডে

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৬, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১১ বছরের শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে হাজির করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রাঙ্গাবালী থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সোহান আহমেদ। পরে বিচারক মো. দোলন হাসান আসামিকে দুই দিনের রিমান্ড আদেশ দেন।

এর আগে গতকাল সোমবার মামলার প্রধান আসামি রুবেল প্যাদাকে (৩৫) গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়। এ সময় আসামি শিশুটিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তার বাবাকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত আসামির বক্তব্য রেকর্ড করার পর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা রাঙ্গাবালী থানার এসআই মো. সোহান আহমেদ বলেন, সোমবার আসামি রুবেল প্যাদাকে আদালতে তোলা হলে তিনি শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন। আসামি আদালতে আরও স্বীকার করেন, শিশুটির বাবার নির্দেশে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে তাঁর বক্তব্য সন্দেহজনক। যে কারণে মামলাটির বিষয়ে অধিকতর তদন্ত দরকার।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, শিশুটির মা দীর্ঘদিন বিদেশে আছেন। মায়ের অবর্তমানে বাবা তার (নিহত শিশুটির) সমবয়সী এক শিশুর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি শিশুটি তার বড় বোনকে জানায়। তখন পরিবারে কলহ দেখা দেয়। বিষয়টি গোপন রাখতে তার বাবা রুবেল প্যাদার সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে মেয়েকে হত্যার পরিকল্পনা করেন।

ওসি আরও বলেন, গত শুক্রবার সন্ধ্যার দিকে আসামি রুবেল প্যাদা ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। পরে একটি বস্তায় ভরে রান্নাঘরের পাশে রাখেন। মেয়ে নিখোঁজের নাটক সাজিয়ে থানায় জিডি করেন বাবা। এসব কথা আদালত ও পুলিশের কাছে আসামি রুবেল প্যাদা স্বীকার করেছেন। এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন তাঁর বাবা ও রুবেল প্যাদাকে আসামি করে মামলা করেন। তবে তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না।

নিহত শিশুটির শারীরিক পরীক্ষা করেন পটুয়াখালী হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সেঁজুতি সরকার। তিনি বলেন, শিশুটির শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ কিছুটা গলে যাওয়ায় ধর্ষণের বিষয়টি প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি। ডিএনএ পরীক্ষায় বাকিটা নিশ্চিত হওয়া যাবে।

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালন করবে বিএনপি
আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি?জেনে নিন এক নজরে
বিএনপিকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: মাহদী আমিন
খালেদা জিয়ার তিন আসনে লড়বেন যারা
ভারতে বসে হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

আমি সব সময় ধৈর্য ধরেছি, তখনো, এখনো
ডিসেম্বর ১৭, ২০২৫
‘এটা আমাদেরই গল্প’ নাটকের আলোচনায় সামনে এসেছে ‘কাভি মে কাভি তুম’
জানুয়ারি ১৫, ২০২৬
ভারতের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে
ডিসেম্বর ২১, ২০২৫
লাতিন আমেরিকার দেশে দেশে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, কী কৌশল ছিল
জানুয়ারি ৬, ২০২৬
সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারি পূর্ব বক্সনগরে বসত বাড়িতে হামলা-ভাঙচুর, থানায় অভিযোগ
ডিসেম্বর ১১, ২০২৫
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বড় নিয়োগে চলছে আবেদন, পদ ১৮৮
জানুয়ারি ৮, ২০২৬
নির্বাচনে দেখা যেতে পারে আহমেদ শরীফকে
ডিসেম্বর ২৩, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
মহানগররাজনীতিসদর

আবু জাফর আহম্মেদ বাবুলের উদ্দ্যেগে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৬, ২০২৫
শিক্ষিত সমাজে অভিশপ্ত সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জবাসী!
আমি কোন মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী কিংবা চাদাঁবাজ নই: মুফতি মনির হোসাইন কাসেমী
ফতুল্লার সাইনবোর্ড যানজটের অন্যতম কারণভাসমান হকার, অবৈধ অটো, সিএনজি ও লেগুনা স্ট্যান্ড
ভোটের গানের কোটি টাকার বাজার
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?