By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: চলচ্চিত্রে অনিশ্চয়তায় বছর শুরু
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

চলচ্চিত্রে অনিশ্চয়তায় বছর শুরু

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৬, ২০২৬ ৪:৫৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ২০২৫ সালটি দেশের সিনেমার জন্য খুব একটা সুখকর বছর ছিল না। বিশেষ করে বছরের মাঝামাঝি থেকে বড় বাজেট কিংবা আয়োজনের ছবি তেমন একটা মুক্তি পায়নি। ক্রমাগতভাবে বছরের শেষ পর্যন্ত হলগুলোতে দর্শক সংখ্যা কেবল কমেছেই। এমনিতেই দেশের হলের সংখ্যা একেবারেই কম। এর মধ্যে গত বছর টিকতে না পেরে অনেক হলই বন্ধ হয়ে গেছে। আবার অনেক হল বন্ধ হওয়ার উপক্রম। সিনেপ্লেক্স ও অন্য হলগুলোর অবস্থাও খুব একটা সুবিধাজনক নয়। কারণ হলে দর্শক উপস্থিতি দিন দিন কমছে। ঠিক এমন একটা সময়ে নতুন বছর শুরু হয়েছে। নতুন বছর মানেই নতুনভাবে শুরু করার একটা স্বপ্ন। দেশের পরিস্থিতি স্থিতিশীল নেই। অনেক অনিশ্চয়তা রয়েছে। এর মাঝে দেশীয় চলচ্চিত্র এ বছর কি পারবে ঘুরে দাঁড়াতে?- এমন প্রশ্ন চলচ্চিত্র সংশ্লিষ্টদের মাঝেও ঘুরপাক খাচ্ছে। প্রযোজক-পরিচালকরা আশা নিয়ে সিনেমা নির্মাণ করছেন কিছু বড় বাজেটের। 

এর মধ্যে গত বছরই দু’-তিনটি ছবি মুক্তির কথা ছিল। কিন্তু দেশের এমন পরিস্থিতিতে পেছাতে বাধ্য হন তারা। সবমিলিয়ে অনিশ্চয়তার মধ্যদিয়েই নতুন বছর শুরু হয়েছে। এ বছরেরও প্রথম দুই মাস সিনেমা মুক্তির সংখ্যা হচ্ছে খুব হাতেগোনা। উল্লেখযোগ্য ছবিও নেই মুক্তির তালিকায়। কারণ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে বড় বাজেটের ছবিগুলো কেউ মুক্তি দিতে রাজি নন। তাছাড়া, নির্বাচনের পর পর শুরু হচ্ছে রমজান মাস। সবমিলিয়ে আসছে ঈদকেই সিনেমা মুক্তির বড় উপলক্ষ হিসেবে দেখছেন লগ্নিকারকরা। তারাও সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছেন ছবি মুক্তির। এর মধ্যে চলতি বছরের উল্লেখযোগ্য ছবির হিসাবও কষা শুরু হয়েছে। 

এ তালিকায় রয়েছে- শাকিব খানের ‘সোলজার’ ও ‘প্রিন্স’, আফরান নিশো-চঞ্চল চৌধুরীর ‘দম’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’, তারকাবহুল ছবি ‘বনলতা এক্সপ্রেস’, বুবলী ও আদর আজাদের ‘পিনিক’, আরিফিন শুভ-বিদ্যা সিনহা মিমের ‘মালিক’, সজল ও বুবলীর ‘শাপলা শালুক’, তুষি-ইমরানের ‘রইদ’ প্রভৃতি। এর বাইরে যোগ হওয়ার কথা রয়েছে আরও বেশ কিছু সিনেমার। এ ছবিগুলোর বেশির ভাগই মুক্তির পরিকল্পনা রয়েছে বছরের দুই ঈদে। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে এ ছবিগুলোর মাধ্যমে চলচ্চিত্র এ বছর ঘুরে দাঁড়াতে পারে বলেও মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অন্তত গত বছরের মতো আংশিক স্থবিরতায় না কাটুক- সেটাও ইন্ডাস্ট্রির মানুষদের চাওয়া। 

‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’
জয়া, বাঁধন থেকে মেহজাবীন—২০২৫ সালে নজর কাড়লেন কারা
নিজের সমালোচনা করলেন সালমান খান
যৌনতা নিয়ে অজ্ঞতা, আলোচিত সিরিজে ‘নিষিদ্ধ’ সময়ের গল্প
‘এরপর কী হবে?’—আত্মীয়দের ফোন, মেহরিনে সাড়া চারদিকে
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে নিয়ে যাওয়ায় চীনের কতটা ক্ষতি হবে
জানুয়ারি ৭, ২০২৬
না ফেরার দেশে ঢাকা কোচ
ডিসেম্বর ২৮, ২০২৫
ন্যান্সির দাবি
জানুয়ারি ২৯, ২০২৬
পরপর দুই ম্যাচ ‘বয়কট’ রোনালদোর, সৌদি আরবে কি তাহলে সময় শেষ তাঁর
ফেব্রুয়ারি ৮, ২০২৬
‘এই লোকটা আমার স্বামী?’—ট্রেলার দেখে বিশ্বাসই করতে পারেননি অর্ষা
ফেব্রুয়ারি ৬, ২০২৬
এটি স্পষ্টভাবে পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস- অঞ্জন দাস
ডিসেম্বর ১৩, ২০২৫
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডন নেয়ার চিন্তা
নভেম্বর ২৯, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
স্বাস্থ্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাল, ধূমপান ছাড়লে প্রথম দিন থেকে ১৫ বছর পর্যন্ত শরীরে কী কী ঘটে

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ১১, ২০২৫
যোগ্য পিতার যোগ্য সন্তান
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আকবর হোসেনের গভীর শোক প্রকাশ
বিশ্বের বিরলতম এক রক্তের গ্রুপের সন্ধান! মাত্র ৩ জনের শরীরে মিলল নতুন টাইপ ‘B(A)’
আজকের মুদ্রা বিনিময় হার
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?