By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ৬ হাজার বন্দীকে মুক্তি দেবে মিয়ানমার সরকার
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

৬ হাজার বন্দীকে মুক্তি দেবে মিয়ানমার সরকার

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৫, ২০২৬ ৩:৫৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৬ হাজার ১৩৪ জন বন্দীকে সাধারণ ক্ষমা করার ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। রোববার এক বিবৃতিতে দেশটির ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল জানায়, মানবিক দিক বিবেচনা করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতাবলে এসব বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, মুক্তির অপেক্ষায় থাকা বন্দীদের মধ্যে বিভিন্ন কারাগার ও আটক কেন্দ্রে সাজা ভোগ করা নারী ও পুরুষ উভয়ই রয়েছেন। এ ছাড়া আলাদা এক ঘোষণায় জানানো হয়েছে, ৫২ জন বিদেশি বন্দীকে মুক্তি দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মিয়ানমারের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এই সাধারণ ক্ষমার ঘোষণা দেওয়া হলো। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকে জান্তা সরকার হাজার হাজার রাজনৈতিক কর্মী ও বিক্ষোভকারীকে কারারুদ্ধ করে রেখেছে।

এদিকে রোববার সকালে ইয়াঙ্গুনের ইনসিন কারাগারের সামনে স্বজনদের অপেক্ষায় শত শত মানুষকে ভিড় করতে দেখা যায়। হাতে বন্দী স্বজনদের নাম লেখা কাগজ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁরা।

মিয়ানমারে বর্তমানে তিন দফায় জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে। জান্তা সরকার এই নির্বাচনকে গণতন্ত্রের পথে ফেরার ধাপ হিসেবে দাবি করলেও আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলো একে ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছে। এরই মধ্যে নির্বাচনের প্রথম ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, সামরিক জান্তা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) নিম্নকক্ষের ঘোষিত আসনগুলোর ৯০ শতাংশেই জয়লাভ করেছে।

উল্লেখ্য, ২০২৬ সালে মিয়ানমার তাদের স্বাধীনতার ৭৮ বছর উদযাপন করছে। যদিও দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট ও গৃহযুদ্ধ এখনো চলছে।

ভারতের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে
নীরবে অ্যালকোহল বিক্রির পরিধি বাড়াচ্ছে সৌদি আরব
ভারতে ব্লাড ব্যাংকের অবহেলায় শিশুদের শরীরে এইচআইভি
হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস
ইরানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
জানুয়ারি ৫, ২০২৬
নারায়ণগঞ্জে ফতুল্লায় শাশুড়ি হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
ফেব্রুয়ারি ৫, ২০২৬
পে-স্কেল ঘোষণা থেকে সরে আসছে সরকার
জানুয়ারি ১১, ২০২৬
ট্যাক্স ফাঁকি দেওয়া মানে ১৮ কোটি জনগণকে ফাঁকি দেওয়া—এনবিআর চেয়ারম্যান
জানুয়ারি ১১, ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার
ফেব্রুয়ারি ১, ২০২৬
খোরশেদের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা ও রুশোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
ডিসেম্বর ১, ২০২৫
স্টারলিংক স্যাটেলাইটে বিস্ফোরণ, মহাকাশে ছড়িয়েছে ধ্বংসাবশেষ
ডিসেম্বর ২১, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে ১০ বছর: তামিম

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৮, ২০২৬
বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মান্ধানা, কী বললেন
তারেক রহমানের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জে শহর বিএনপির আনন্দ মিছিল
২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা
খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে শ্রমিকদলের দোয়া
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?