By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: সেই দিয়াজের গোলেই শেষ আটে মরক্কো, প্রতিপক্ষ ক্যামেরুন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

সেই দিয়াজের গোলেই শেষ আটে মরক্কো, প্রতিপক্ষ ক্যামেরুন

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৫, ২০২৬ ৫:২৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৫, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ব্রাহিম দিয়াজের একমাত্র গোলে তানজানিয়াকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। শেষ আটে স্বাগতিক মরক্কোর প্রতিপক্ষ ক্যামেরুন, যারা শেষ ষোলোর অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ২-১ গোলে।

ঘরের মাঠ রাবাতে প্রায় ৭০ হাজার দর্শকের সমর্থন নিয়ে মাঠে নেমেছিল মরক্কো। ফিফা র‍্যাঙ্কিংয়েও তানজানিয়ার চেয়ে ১০১ ধাপ এগিয়ে ছিল মরক্কো; কিন্তু পরিষ্কার ফেবারিট হওয়ার পরও মরক্কোকে বেশ চাপেই থাকতে হয়েছে। গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে এক ঘণ্টার বেশি সময়। শেষ পর্যন্ত ৬৪ মিনিটে আশরাফ হাকিমির সহায়তায় স্বাগতিকদের উদ্ধার করেন ২৬ বছর বয়সী দিয়াজ।

এই টুর্নামেন্টে মরক্কোর হয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছিলেন রিয়াল মাদ্রিদে খেলা এই উইঙ্গার। গোল করার ধারাবাহিকতা ধরে রাখলেন শেষ ষোলোয়ও। আফকন ইতিহাসে কোনো মরোক্কান টানা চার ম্যাচে গোল করলেন এই প্রথম।
দিয়াজের দুর্দান্ত পারফরম্যান্সের পথ ধরে টানা ২৩ ম্যাচে অপরাজিত থাকল মরক্কো। এর আগে তারা সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২৩ সালের আফ্রিকা কাপ অব নেশনসে হেরেছিল।

ম্যাচ শেষে মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই বলেন, ‘ম্যাচ বিশ্লেষণ করলে এটা সহজে বোঝা যায় যে আমরা আসলে দ্বিতীয়ার্ধেই খেলতে শুরু করেছি। আর নিঃসন্দেহে আমরা জয় পাওয়ার যোগ্য ছিলাম।

রোববার রাতের অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ক্যামেরুন। প্রথমার্ধের শেষ দিকে জুনিয়র তচামাদেউ এবং বিরতির পরপরই ক্রিস্টিয়ান কোফানের গোলে জয়ের পথে এগিয়ে যায় পাঁচবারের চ্যাম্পিয়নরা।

লন্ডনে জন্ম নেওয়া স্টোক সিটির ডিফেন্ডার তচামাদেউ গোল করেন ম্যাচের ৩৪তম মিনিটে। ১৮ বছর বয়সী বায়ার লেভারকুসেন ফরোয়ার্ড কোফানে ৪৭ মিনিটে হেডে দ্বিতীয় গোলটি করেন।

৮৮ মিনিটে এভিডেন্স মাকগোপা দক্ষিণ আফ্রিকার হয়ে একটি গোল শোধ করলেও আরও এক গোলের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। ম্যাচ শেষে ক্যামেরুন কোচ ডেভিড পাগু বলেন, ‘এখনই মরক্কোর ম্যাচ নিয়ে ভাবছি না। আজকের জয়টা আগে উপভোগ করতে চাই। আমরা কষ্ট করে জিতেছি, বিশ্রাম দরকার।’

৯ জানুয়ারি শুক্রবার রাতে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে মরক্কো ও ক্যামেরুন। এর আগে পরশু রাতে শেষ আটে উঠেছিল মালি ও সেনেগাল, যারা একে অপরের মুখোমুখি হবে ৮ জানুয়ারি বৃহস্পতিবার রাতে।

আরবেলোয়ার রিয়াল কি জাবির রিয়ালের চেয়ে ভালো
‘সিলোটি জামাই’ মঈন আলীর ‘বাংলাদেশ ভাবনা’
আর্জেন্টিনার বিশ্বকাপ দল: ৫০ জনের মধ্যে কাকে রেখে কাকে নেবেন স্কালোনি
রিয়ালের ওপর চাপ বাড়াল বার্সেলোনা
এখনো তেমন তারকা বিদেশি নেই, থাকতে হচ্ছে চমকের প্রত্যাশায়
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন:জাকির খান
ডিসেম্বর ১৬, ২০২৫
ছড়িয়ে পড়েছে শিল্পা শেঠির ‘আপত্তিকর’ ভিডিও, নিলেন আইনি পদক্ষেপ
ডিসেম্বর ২৯, ২০২৫
আবারও শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর! থাকবে যতদিন
জানুয়ারি ১৪, ২০২৬
নির্বাচন ও গণভোট সামনে রেখে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিকল্পনা কমিটি পুনর্গঠন
জানুয়ারি ১০, ২০২৬
ইমরান হাশমির উড়োজাহাজ দুবার অবতরণ করতে ব্যর্থ, এরপর যা হলো
জানুয়ারি ১৩, ২০২৬
বিকেএসপিতে উন্মোচিত ৫০ কিংবদন্তির নামফলক
ডিসেম্বর ১০, ২০২৫
‘আরাধনা’ করতে চাননি রাজেশ, সত্যজিতের জন্য চলে যান শর্মিলা
জানুয়ারি ১৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
ধর্ম

জানা গেল কবে থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১২, ২০২৬
তবে কি ব্র্যাড পিট এর লুক কপি করলেন শাহরুখ খান
হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেফতার
কুতুবপুরকে এনসিসি’তে অন্তর্ভুক্ত না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
এটি স্পষ্টভাবে পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস- অঞ্জন দাস
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?