By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ভিটামিন সি কি সর্দি-কাশি প্রতিরোধে সহায়ক
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
স্বাস্থ্য

ভিটামিন সি কি সর্দি-কাশি প্রতিরোধে সহায়ক

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৫, ২০২৬ ৭:০৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ভিটামিন সি বা অ্যাসকরবিক অ্যাসিড আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। শরীর নিজে থেকে ভিটামিন সি তৈরি করতে পারে না, তাই খাদ্যের মাধ্যমেই এটি গ্রহণ করতে হয়।

ভিটামিন সি নিয়ে নানা প্রচলিত ধারণা ও ভুল বিশ্বাস সমাজে প্রচলিত আছে। যেমন এখন শীতকাল, বেড়েছে ঠান্ডা-কাশির প্রকোপ; রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় বলে অনেকে ভিটামিন সি সাপ্লিমেন্ট ও সি-সমৃদ্ধ খাবার খাদ্যাভ্যাসে বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু আসলেই কি তা ফলপ্রসূ? হার্ভার্ড মেডিকেল স্কুলসহ আরও কিছু গবেষণাভিত্তিক তথ্য এসব মিথ ও সত্যকে স্পষ্টভাবে আলাদা করেছে।

ভিটামিন সি মূলত শরীরের কোলাজেন তৈরিতে সহায়তা করে। যা ত্বক, রক্তনালি, হাড় ও সংযোজক কলার জন্য অপরিহার্য। এ ছাড়া এটি আয়রন শোষণ বাড়ায়, ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে এবং একটি শক্তিশালী অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবে কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখতেও ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

একটি বহুল প্রচলিত ধারণা হলো—ভিটামিন সি খেলে সর্দি-কাশি হয় না। বাস্তবে গবেষণায় দেখা গেছে, ভিটামিন সি সর্দি প্রতিরোধ করতে পারে না। তবে নিয়মিত গ্রহণ করলে সর্দির সময়কাল সামান্য কমতে পারে বা উপসর্গ কিছুটা হালকা হতে পারে।

সুতরাং শীতকালে ভিটামিন সি নিয়মিত খেলে সর্দি-জ্বর, কাশি হবে না, এ ধারণা ভুল।
আরেকটি ভুল ধারণা হলো—যত বেশি ভিটামিন সি, তত বেশি উপকার। বাস্তবে অতিরিক্ত ভিটামিন সি (প্রতিদিন ২০০০ মিলিগ্রামের বেশি) গ্রহণ করলে ডায়রিয়া, পেটব্যথা, বমি ভাব এমনকি কিডনিতে পাথরের ঝুঁকিও বাড়তে পারে। তাই অতিমাত্রায় সাপ্লিমেন্ট গ্রহণ কখনোই নিরাপদ নয়। সুতরাং শীতকালে মাত্রাতিরিক্ত ভিটামিন সি গ্রহণ বরং স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর।

অনেকেই মনে করেন ভিটামিন সি ক্যানসার বা হৃদ্‌রোগ প্রতিরোধ করে। যদিও ফল ও শাকসবজি–সমৃদ্ধ খাদ্যাভ্যাসে এসব রোগের ঝুঁকি কমতে পারে, তবে শুধু ভিটামিন সি সাপ্লিমেন্ট একা এসব রোগ প্রতিরোধে কার্যকর—এমন প্রমাণ এখনো যথেষ্ট নয়।

তাহলে কতটুকু খাওয়া যাবে

প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য দৈনিক প্রয়োজন প্রায় ৯০ মিলিগ্রাম এবং নারীদের জন্য ৭৫ মিলিগ্রাম ভিটামিন সি। ধূমপায়ীদের ক্ষেত্রে এই চাহিদা আরও কিছুটা বেশি। কমলা, লেবু, পেয়ারা, কাঁচা মরিচ, টমেটো, ব্রকলি, পালংশাকের মতো সহজলভ্য খাবারেই প্রচুর ভিটামিন সি পাওয়া যায়।

সবশেষে বলা যায়, সুস্থ থাকতে ভিটামিন সি অপরিহার্য হলেও এর জন্য অতিরিক্ত সাপ্লিমেন্টের প্রয়োজন নেই। সুষম খাদ্যাভ্যাসই সর্বোত্তম ও নিরাপদ সমাধান।

শিশুর বুকে কফ জমলে কী করবেন
সতর্ক হোন! এই ১০টি লক্ষণ বলছে আপনার মানসিক অবস্থা এখন বিপর্যয়ের পথে
তেল নাকি পেট্রোলিয়াম জেলি—ত্বকের জন্য কোনটি ভালো
পেয়ারা থেকে লিভার ক্যান্সারের ওষুধ আবিষ্কার!
ডায়াবেটিস রোগীদের জন্য ‘বিষ’ রাতের এই সব খাবার! ডিনারে কী খেলেই বাড়ে সুগার লেভেল?
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

এবার ভারতের আরেকটি অঞ্চল দাবি করল চীন
জানুয়ারি ১৮, ২০২৬
নারায়ণগঞ্জ – ৩ এর হাতপাখার প্রার্থীর মনোনয়ন বৈধ 
জানুয়ারি ৩, ২০২৬
যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি
ডিসেম্বর ২২, ২০২৫
সিলেটে তারেক রহমানের ঐতিহাসিক নির্বাচনী ভাষণ
জানুয়ারি ২২, ২০২৬
টাকা কম পাওয়ায় ফের ডাকাতির হুমকি ডাকাত দলের
জানুয়ারি ১৮, ২০২৬
এই সপ্তাহে মঞ্চে কী দেখবেন
জানুয়ারি ২৬, ২০২৬
লোক হাসায় কমেডিয়ান, কিন্তু…
ডিসেম্বর ১১, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

যুবাদের বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ভারত

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৫, ২০২৬
জুলাই যোদ্ধাদের ওপর হামলা স্বৈরাচারের পুনরুত্থানের আশংকা -মুফতি মাসুম বিল্লাহ
ইরানে বারবার বিক্ষোভ সত্ত্বেও শাসকগোষ্ঠী কীভাবে ক্ষমতায় টিকে থাকে
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী কে ?
জাহানারা আলম ইস্যুতে তদন্ত রিপোর্ট নিয়ে যা জানাল বিসিবি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?