By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ‘বিন্দাস’ আছেন মোস্তাফিজ, মাঠেই প্রমাণ করছেন নিজেকে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

‘বিন্দাস’ আছেন মোস্তাফিজ, মাঠেই প্রমাণ করছেন নিজেকে

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৫, ২০২৬ ৫:২০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ২০১৪ সালে মোস্তাফিজুর রহমানকে প্রথমবার দেখেছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ আশিকুর রহমান। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ তাঁকে নিয়ে এসেছিলেন ঘরোয়া এক টুর্নামেন্টে খেলাতে। তখনো আশিকের কাছে বিশেষ কিছু মনে হয়নি মোস্তাফিজকে।

তবে এক যুগ আগের সেই স্মৃতিতে ফিরে গিয়েও আশিক মনে করতে পারেন, পুরো সময় ধরেই একই রকম আছেন মোস্তাফিজ। মাঝে নেটে বোলিং থেকে জাতীয় দলে সুযোগ পাওয়া, বিশ্বজুড়ে খ্যাতি, আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য—কোনো কিছুই বদলে দিতে পারেনি তাঁকে।

সে কথাই কাল সিলেটের সংবাদ সম্মেলনে বলছিলেন আশিক, ‘মোস্তাফিজ এমন একজন মানুষ, যে কোনো কিছু নিয়েই চিন্তিত হয় না। সে স্বাভাবিকভাবেই নেয় এবং বর্তমানে থাকার চেষ্টা করে। সে ভাবে যে আমার তকদিরে যেটা আছে, সেটাই হবে। সে একদম মানসিকভাবে ফ্রি থাকে এবং ১০০ ভাগ দেওয়ার চেষ্টা করে যখনই যেখানে খেলে। আমার এটা পেতেই হবে—এমন কোনো আসক্তি তার নেই।’

মোস্তাফিজকে নিয়ে গত দুই দিনে রীতিমতো তোলপাড়ই হয়েছে। বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ানো কলকাতা নাইট রাইডার্স।

ওই সিদ্ধান্তের পর কাল বিসিবি জানিয়েছে, নিরাপত্তার শঙ্কায় ভারতের মাটিতে ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না তারা। বিকল্প ভেন্যুর ব্যবস্থা করতে আইসিসিকে অনুরোধ জানিয়েছে তারা। তবে এসবের কিছুই ছুঁয়ে যায়নি মোস্তাফিজকে।

বিপিএলে মোস্তাফিজের দল রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান জানালেন তেমনই, ‘মোস্তাফিজ বিন্দাস আছে। কিন্তু একই সঙ্গে আমার কাছে মনে হয় যে খারাপ লাগা তো থাকতেই পারে। কারণ, ও যেটা ডিজার্ভ করে…আমার কাছে মনে হয় যে এর আগে আরও বেশি ডিজার্ভ করত। ওই জায়গা থেকে থাকতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে ইটস ফাইন (ঠিক আছে)।’

কাল বিপিএলে মাঠে নেমে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রংপুরকে ম্যাচ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মোস্তাফিজ। শেষ ৩ ওভারে ২৫ রান দরকার ছিল ঢাকার। ১৮ আর ২০তম ওভার করতে এসে মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট তুলে নিয়েছেন তিনি।

বিশ্বাস রেখেই মোস্তাফিজের হাতে বল তুলে দিয়েছেন বলেই জানালেন নুরুল, ‘শেষ পর্যন্ত বিশ্বাস ছিল, মোস্তাফিজ আছে। আকিফ জাবেদও ভালো করছে। অবশ্যই মোস্তাফিজ বিশ্বমানের বোলার। আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ সময়ে ওর সেরাটা আরও ভালো দিতে পারে।’

আজ টিভিতে যা দেখবেন (২৭ ফেব্রুয়ারি ২০২৬
নারী লিগে খেলা হচ্ছে না সাবিনার
বিপিএলে বিদেশিরা কেমন করছেন, কেউ কি ছাপ রাখতে পারলেন
যুবরাজ সাবধান, ‘শত্রু’ বড় হচ্ছে ঘরেই
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ অনেকে হতাহত
ফেব্রুয়ারি ২২, ২০২৬
রুট–ব্রুকের অপরাজিত ফিফটিতে ইংল্যান্ডের স্বস্তির দিন
জানুয়ারি ৪, ২০২৬
একাত্তরের বিজয়কে অর্থবহ করার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয়-ই হোক এবারের বিজয় দিবসের প্রতিজ্ঞা–মুফতী মাসুম বিল্লাহ
ডিসেম্বর ১৫, ২০২৫
প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে আবার ফিরল পরীক্ষা, মূল্যায়ন হবে কীভাবে
ফেব্রুয়ারি ৫, ২০২৬
শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন পুড়ে ছাই ৪ পরিবারের স্বপ্ন 
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
ডিসেম্বর ২২, ২০২৫
সিদ্ধিরগঞ্জে মামুন মাহামুদ আউট – রাজিব ইন
জানুয়ারি ২৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
ফতুল্লামহানগররাজনীতি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহাম্মদ আলীর দোয়া

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৯, ২০২৫
জেফার ও রাফসানের বিয়ের ছবি
কোথায় হারিয়ে গেলেন ভারতের আলোচিত সেই শিশুশিল্পী
ক্ষমতা হস্তান্তর নিয়ে নীরবতা ভাঙলেন প্রধান উপদেষ্টা, যা বললেন
মান্নানের নির্বাচনী প্রচারনায় বৈসম্যবিরোধী হত্যা মামলার আসামী যুবলীগ নেতা খোকন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?