By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: পাবনা ১ ও ২ আসনের আগের সীমানা পুনর্বহাল করে ইসির সংশোধিত গেজেট স্থগিত
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

পাবনা ১ ও ২ আসনের আগের সীমানা পুনর্বহাল করে ইসির সংশোধিত গেজেট স্থগিত

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৫, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ হাইকোর্টের রায়ের পর পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেছেন আপিল বিভাগ। এই স্থগিতাদেশ থাকবে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করা পর্যন্ত।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন (ইসি) গত বছরের ৪ সেপ্টেম্বর এ-সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে। তাতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা-২ আসন চূড়ান্ত করা হয়।

ইসির ওই গেজেটের এই দুটি আসনসংক্রান্ত অংশটুকুর বৈধতা নিয়ে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে গত ১৮ ডিসেম্বর রায় ঘোষণা করেন।

তাতে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেওয়াসংক্রান্ত ইসির গেজেটের অংশটুকু আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে পাবনার সংসদীয় আসন দুটি আগের মতো পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়।

এরপর গত ২৪ ডিসেম্বর পাবনার আসন দুটি নিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। তাতে আগের মতোই পুরো সাঁথিয়া উপজেলা এবং বেড়া পৌরসভা ও বেড়া উপজেলার চারটি ইউনিয়ন (হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন) নিয়ে পাবনা-১ আসন গঠিত হয়। আর পাবনা-২ আসনও গঠিত হয় বেড়া উপজেলার বাকি পাঁচটি ইউনিয়ন এবং পুরো সুজানগর উপজেলা নিয়ে।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ করা হয়নি। এদিকে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান (নাজিব মোমেন) ও নির্বাচন কমিশন পৃথক আবেদন করে। আবেদন দুটি গত ২৩ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন আদালত আবেদন দুটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ৪ জানুয়ারি দিন ধার্য করেন।

আজ আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় শুনানির জন্য ওঠে। আদালতে নাজিব মোমেনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ইমরান এ সিদ্দিক এবং নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী এ বি এম ইমদাদুল হক খান শুনানিতে ছিলেন।

আদেশের পরে ইমরান এ সিদ্দিক প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের আলোকে পাবনা–১ ও পাবনা–২ সংসদীয় আসন আগের মতো পুনর্বহাল করে গত ২৪ ডিসেম্বর ইসির প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা পর্যন্ত সময়ের জন্য বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করা হয়েছে। এর ফলে আসন দুটির ক্ষেত্রে ইসির গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত গেজেট বহাল থাকল। অর্থাৎ, সাঁথিয়া উপজেলা এককভাবে নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন হিসেবে বহাল থাকবে।

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ঢাকার চেয়ে আজ প্রায় দ্বিগুণ বায়ুদূষণ পাশের শহরটির, রাজধানীর ৩ স্থান দুর্যোগপূর্ণ
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৬ বাংলোবাড়ি–অ্যাপার্টমেন্ট প্রস্তুত করা হচ্ছে
আবারও দেশে ভূমিকম্প
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

পীর সাহেব চরমোনাইর ডাকেই আজ ৮ দলীয় ঐক্য হয়েছে– পরিণত হয়েছে-গোলাম মসীহ
ডিসেম্বর ৩১, ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিদ্ধিরগঞ্জে যুবদল নেতা দুলাল মিয়ার উদ্যোগে কোরআন খতম ও দোয়া
ডিসেম্বর ৩০, ২০২৫
ঢাকার তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
ফেব্রুয়ারি ৮, ২০২৬
যে ১০ চাকরিতে চাপ কম, আয় বেশি
জানুয়ারি ১৬, ২০২৬
প্রয়াত খালেদা জিয়ার মাগফেরাত কামনা করেছেন সোহেল ও তার বন্ধু মহল 
জানুয়ারি ৬, ২০২৬
জ্বালানির মূল্যবৃদ্ধি, সরবরাহে বিঘ্ন, দুশ্চিন্তা বাংলাদেশেও
মার্চ ৩, ২০২৬
অনাথ শিশুদের জন্য ২৬৮ কোটি টাকা দিয়ে এক গ্রাম বানিয়েছেন ক্রিশ্চিয়ান বেল, কী আছে সেখানে
জানুয়ারি ৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

সালাহকে ছাড়াই কি লিভারপুল বেশি ভালো, পরিসংখ্যান কী বলছে

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১২, ২০২৬
পাইপলাইনে ভারত থেকে ৫০০০ টন ডিজেল আসছে পার্বতীপুরে
চলচ্চিত্রের জন্য অন্তর্বর্তী সরকার কী করেছে, কী করেনি
যৌন হয়রানির মামলা নিয়ে তোলপাড়, এখন পর্যন্ত যা যা হলো
 খেজুর, আঙুর, আনার, আপেলসহ বিভিন্ন ফলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?