ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি বিএনপি নেতা জাকির খান।
সোমবার (৫ জানুয়ারি) বাদ মাগরিব ডি,আই,টি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জাকির খানের উদ্যোগে প্রায় পাঁচশত কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
জাকির খান বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে মানবিক কাজ অব্যাহত রাখা আমাদের লক্ষ্য।মহান আল্লাহ আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করুন। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

