ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
সোমবার (৫ জানুয়ারি) বাদ মাগরিব নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্ভুক্ত ১৩নং ওয়ার্ড হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে তার উদ্যোগে প্রায় পাঁচশত কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
আবু আল ইউসুফ খান টিপু মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে মানবিক কাজ অব্যাহত রাখা আমাদের লক্ষ্য।শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মহান আল্লাহ আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

