By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ওলকপির তিনটি বড় উপকারিতা—রোগ প্রতিরোধী, হজমে সহায়ক ও হার্টের জন্য ভালো
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
স্বাস্থ্য

ওলকপির তিনটি বড় উপকারিতা—রোগ প্রতিরোধী, হজমে সহায়ক ও হার্টের জন্য ভালো

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৫, ২০২৬ ৭:০০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ওলকপি স্বাদ ও পুষ্টিতে বাঁধাকপি পরিবারের সদস্য। কাঁচা খেলে খানিকটা পেঁপের মতো, কচকচে; রান্না করলে নরম আর মিষ্টি স্বাদটাও বেড়ে যায়। জেনে নিন এর পুষ্টিগুণ।

Contents
  • ওলকপি খাওয়ার ৩টি বড় উপকারিতা
  • সতর্কতা ও পরিমিতি
  • কীভাবে খাওয়া যায়

ওলকপি বা ‘জার্মান শালগম’ ব্রাসিকা ওলারাসিয়া পরিবারের ক্রুসিফেরাস সবজি। এর গোলাকার অংশ, ডাল ও পাতা কাঁচা বা রান্না করে খাওয়া যায়। সাধারণত সবুজ বা বেগুনি রঙের হয়, তবে সাদা ও লাল প্রজাতিও আছে। ভেতরের অংশ ফ্যাকাশে সাদা।
পুষ্টিগুণ

এক কাপ কাঁচা ওলকপিতে থাকে—

  • ৩৬ ক্যালরি
  • ৮ গ্রাম কার্বোহাইড্রেট
  • ৫ গ্রাম ফাইবার
  • ২ গ্রাম প্রোটিন
  • ৮৪ মিলিগ্রাম ভিটামিন সি (দৈনিক প্রয়োজনের প্রায় ৯৫ শতাংশ)
  • ৪৭২ মিলিগ্রাম পটাশিয়াম (দৈনিক প্রয়োজনের ১৮ শতাংশ)
  • ০.২ মিলিগ্রাম ভিটামিন বি৬

ওলকপি খাওয়ার ৩টি বড় উপকারিতা

১. রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়

ওলকপি ভিটামিন সি–তে সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়, অক্সিডেশন প্রতিরোধ করে এবং আয়রন শোষণে সহায়ক। এ ছাড়া এর পাতা ও মূল অংশে বিদ্যমান পলিফেনল ও গ্লুকোসিনোলেটস অ্যান্টি–অক্সিডেন্ট ও জীবাণুরোধী। গবেষণা বলছে, ওলকপি কিছু কিছু ক্যানসারের ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে।

২. হজমশক্তি ভালো রাখে

ওলকপিতে থাকা ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং অন্ত্রের প্রাকৃতিক ব্যাকটেরিয়ার জন্য উপকারী। এ ছাড়া এটি অন্ত্রের সুস্থ ব্যাকটেরিয়াকে (ল্যাকটোবাসিলি ও বিফিডোব্যাকটেরিয়া) সহায়তা করে, যা গাট মাইক্রোবায়োমের জন্য গুরুত্বপূর্ণ।

৩. হৃদ্‌রোগের ঝুঁকি কমায়

ওলকপি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমে এবং হার্টের স্বাস্থ্য ভালো থাকে। লাল বা বেগুনি প্রজাতির অ্যানথোসায়ানিন, পটাশিয়াম এবং ভিটামিন বি৬ উপাদানগুলো এসব উপকারে বিশেষ ভূমিকা রাখে। এই সবজি নিয়মিত খেলে হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সহায়ক বলে জানাচ্ছেন গবেষকেরা।

সতর্কতা ও পরিমিতি

  • বেশি খেলে গ্যাস বা পেটফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে।
  • ওলকপিতে ভিটামিন কে আছে। তাই রক্ত পাতলা করার ওষুধ খেলে ওলকপি বুঝেশুনে খাওয়া উচিত।
  • নতুন করে ডায়েটে যুক্ত করলে ধীরে ধীরে খাওয়া ভালো।

কীভাবে খাওয়া যায়

ওলকপি রান্না, ভাজা, সেদ্ধ বা গ্রিল করা যায়। কাঁচা ওলকপি সালাদে রাখতে পারেন অনায়াসে। স্পাইরাল করে কেটে নুডলসে দেওয়া যায়। পাকোড়া হিসেবেও খাওয়া যায়।

ক্যানসারের যেসব আগাম সংকেত জানলে জীবন বাঁচানো সম্ভব
জানুয়ারিতেই জেনে নিন জরুরি ১০ সত্য
যে ধরনের মাথাব্যথা মারাত্মক রোগের প্রাথমিক লক্ষণ! বিশেষজ্ঞের সতর্কবার্তা
শরীরে পানির ঘাটতি হলেই জটিল রোগের বিপদ! শীতকালে পানি কম খাচ্ছেন কিনা ৫ লক্ষণ দেখে বুঝুন
গর্ভাবস্থায় হাঁপানি বাড়লে কী করণীয়
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত, কার্যকর হবে কবে?
জানুয়ারি ১৭, ২০২৬
৫৪ বছর যারা এই দেশ শাসন করেছে, তাদের এখন লালকার্ড দেখাতে হবে– গোলাম পরওয়ার
ফেব্রুয়ারি ৪, ২০২৬
পাবনা ১ ও ২ আসনের আগের সীমানা পুনর্বহাল করে ইসির সংশোধিত গেজেট স্থগিত
জানুয়ারি ৫, ২০২৬
চাকরি পেতে লিংকডইন কীভাবে কাজে লাগাবেন
জানুয়ারি ১১, ২০২৬
কুয়াশামাখা শীতের সকালে হাইল হাওরের পাড়ে
জানুয়ারি ১৮, ২০২৬
চট্টগ্রামকে উড়িয়ে শুরু রংপুরের মিশন
ডিসেম্বর ৩০, ২০২৫
থানা লুটের অস্ত্র নিয়ে উদ্বেগে প্রার্থীরা
জানুয়ারি ২৪, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
সোনারগাঁও

কাঁচপুরে ১০ হাজার কেজি জাটকা জব্দ

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ১০, ২০২৫
‘এমন চরিত্র আর না–ও পেতে পারি’— ‘ক্যাকটাস’ ছাড়তে চাননি মেহজাবীন
১৯ বছর পর আজ বগুড়ায় আসছেন তারেক রহমান
মাসুম পেশিশক্তি ! নাকি জনতার রায় কোন পথে হাঁটছে নারায়ণগঞ্জ?
ওসমান হাদি হত্যাকাণ্ড
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?