ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মা শাহানা খানম চৌধুরী এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান। জাকির খান বলেন, আওয়ামীলীগ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ভুমিকায় ছিল এটিএম কামালের । তার মা ছিলেন একজন স্নেহশীলা ও ধর্মভীরু নারী। তার মায়ের ইন্তেকালের খবরে আমি গভীরভাবে মর্মাহত।
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন, যেন তিনি মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করেন।
এটিএম কামাল এর মায়ের মৃত্যুতে— জাকির খানের শোক

