By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আওয়ামী লীগের শাসনামলে গুম হওয়া অন্তত ২৫১ জন এখনো নিখোঁজ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

আওয়ামী লীগের শাসনামলে গুম হওয়া অন্তত ২৫১ জন এখনো নিখোঁজ

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৫, ২০২৬ ৬:৪৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগের দেড় যুগের শাসনকালে ১ হাজার ৫৬৯টি গুমের ঘটনার বিষয়ে নিশ্চিত হয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। এর মধ্যে অন্তত ২৫১ জন ব্যক্তি এখনো নিখোঁজ। তাঁদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

Contents
  • কোন দলের কত গুম
  • গুম হয়েছেন ২৩ জন নারী
  • কোন বছরে কত গুম

এর বাইরে গুম থাকার নির্দিষ্ট সময় পর আরও ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব ব্যক্তির অনেকেই তথাকথিত ‘ক্রসফায়ারের’ শিকার হয়েছেন অথবা নদীতে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিলেন। তদন্ত কমিশন বলছে, এখনো নিখোঁজ এবং মরদেহ উদ্ধারের এই ঘটনাগুলোর অর্থ হলো, কমিশনে আনুষ্ঠানিকভাবে জমা পড়া সীমিতসংখ্যক অভিযোগ থেকেও অন্তত ২৮৭টি মৃত্যু সরাসরি গুমের ঘটনার সঙ্গে সম্পৃক্ত।

গুমসংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সদস্য বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, নূর খান লিটন, নাবিলা ইদ্রিস ও সাজ্জাদ হোসেন।

কমিশন জানায়, মোট ১ হাজার ৯১৩টি অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়ে। এর মধ্যে যাচাই–বাছাই শেষে ১ হাজার ৫৬৯টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে ২৮৭টি অভিযোগ ‘মিসিং অ্যান্ড ডেড’ ক্যাটাগরিতে পড়েছে।

গুমসংক্রান্ত তদন্ত কমিশন বলছে, ১১৩টি অভিযোগ তদন্তের পর দেখা গেছে যে সেগুলো গুমের আইনি সংজ্ঞার মধ্যে পড়ে না। কিছু ক্ষেত্রে কথিত অপরাধী কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না। অন্য কিছু ক্ষেত্রে আটকটি ছিল নিয়মিত গ্রেপ্তার, যেখানে হেফাজতের সময় ২৪ ঘণ্টার কম ছিল।

তবে মোট গুমের সংখ্যা জমা পড়া অভিযোগের চেয়ে অনেক বেশি হবে বলে ধারণা করছে তদন্ত কমিশন। চূড়ান্ত প্রতিবেদনে কমিশন বলেছে, তারা যে ১ হাজার ৫৬৯টি স্বতন্ত্র অভিযোগ পেয়েছে, তা সম্ভবত প্রকৃত ঘটনার মাত্র এক-তৃতীয়াংশ বা এক-চতুর্থাংশ। মোট ঘটনার ওপর ভিত্তি করে হিসাব করলে সম্ভাব্য গুমের সংখ্যা আনুমানিক ৪ হাজার থেকে ৬ হাজারের মধ্যে হতে পারে।

কমিশনের প্রতিবেদন বলছে, গুমের ঘটনাগুলোয় র‍্যাব, পুলিশ, ডিজিএফআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম উঠে এসেছে। বছরভিত্তিক ও বাহিনীভিত্তিক অভিযোগ বিশ্লেষণে দেখা যায়, মোট অভিযোগের প্রায় এক-চতুর্থাংশে র‍্যাবের সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে।

কোন দলের কত গুম

কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে গুম হওয়া ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়ও উঠে এসেছে। এতে বলা হয়েছে, গুমের ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্য রাজনৈতিক পরিচয় বোঝা অপরিহার্য। রাজনৈতিক সংশ্লিষ্টতা কেবল এটাই প্রকাশ করে না যে কারা ঝুঁকির মুখে ছিল; বরং সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করে দমন-পীড়নের বিষয়টিও বোঝায়।

কমিশন বলছে, গুম হওয়া মোট ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক পরিচয় ছিল ৯৬ দশমিক ৭ শতাংশের (৯৪৮ জন)। এর বাইরে ক্ষমতাসীন দল সংশ্লিষ্ট ব্যক্তিদের সংখ্যা ছিল সামান্য।

প্রতিবেদন অনুযায়ী, গুম হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪৭৬ জন (৫০.২%), ইসলামী ছাত্রশিবিরের ২৩৬ (২৪.৯%), বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ১৪২ (১৫%), জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ (৪.৯%) এবং জাতীয়তাবাদী যুবদলের ১৭ জন (১.৮%)।

কমিশন বলছে, এই ধরন নির্দেশ করে যে গুম ও সংশ্লিষ্ট নির্যাতনগুলো রাজনৈতিকভাবে নিরপেক্ষ ছিল না। এই ঘটনাগুলো বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে আনুপাতিক হারে বেশি ঘটেছে। জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও বিএনপির মধ্যে ভুক্তভোগীদের এই আধিক্য ইঙ্গিত দেয় যে এটি কোনো যথেচ্ছ পদক্ষেপ ছিল না; বরং নির্দিষ্ট রাজনৈতিক আদর্শকে সুসংগঠিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীদের একটি বড় অংশ ছিল ছাত্র ও যুব সংগঠনের সদস্য। এসব ঘটনা নির্দেশ করে যে রাজনৈতিকভাবে সক্রিয় তরুণেরা বিশেষভাবে ঝুঁকির মুখে ছিল। এই পরিসংখ্যান রাজনৈতিক সংঘাতের সময়কাল, সন্ত্রাসবিরোধী অভিযান এবং বিরোধী দলকে দমনের সময়ের সঙ্গে মিলে যায়।

কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিশ্চিত রাজনৈতিক পরিচয় থাকা নিখোঁজ ব্যক্তিদের মধ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা–কর্মী আছেন প্রায় ৬৮ শতাংশ। এ ছাড়া এখনো নিখোঁজ ব্যক্তিদের প্রায় ২২ শতাংশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের।

গুম হয়েছেন ২৩ জন নারী

কমিশনের প্রতিবেদন বিশ্লেষণ করে লিঙ্গভেদে দেখা যায়, ১ হাজার ৫৪৬ জন ভুক্তভোগীর মধ্যে ছিলেন পুরুষ (প্রায় ৯৮.৫ শতাংশ), আর নারী ছিলেন ২৩ জন (প্রায় ১.৫ শতাংশ)। এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় যে গুমের লক্ষ্যবস্তু মূলত পুরুষেরাই ছিলেন, যা রাজনৈতিক কর্মকাণ্ড, নিরাপত্তাঝুঁকি বা সামাজিকভাবে নির্ধারিত পুরুষের ভূমিকার সঙ্গে যুক্ত। তবে নারীদের গুম হওয়ার যে সংখ্যা এসেছে, তা প্রকৃত সংখ্যার চেয়ে কম হওয়ার সম্ভাবনা বেশি।

কমিশন বলছে, পরিবারগুলো প্রায়ই নারী গুমের ঘটনার ক্ষেত্রে তীব্র সামাজিক কলঙ্ক, ভয় ও চাপের কথা বর্ণনা করেছে। অনেক ক্ষেত্রে নারীরা অভিযোগ জমা দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন। তাই নারী ভুক্তভোগীদের এই কম সংখ্যাটিকে নীরবতা ও অনিচ্ছার প্রেক্ষাপট দিয়ে বিচার করতে হবে। তা সত্ত্বেও নারী ভুক্তভোগীদের উপস্থিতি তাৎপর্যপূর্ণ এবং তাঁদের বিশেষ ঝুঁকি ও দুর্বলতার কারণে তা নিবিড় মনোযোগের দাবি রাখে।

কোন বছরে কত গুম

কোন বছরে কত গুম হয়েছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কমিশনের বিশ্লেষণ একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে। সেখানে দেখা যায়, গুমের ঘটনা কোনো বিচ্ছিন্ন বা তাৎক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ফল নয়; বরং রাজনৈতিক চাপ, নির্বাচন, নিরাপত্তার সংকট ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একটি ধারাবাহিক প্রক্রিয়া।

কমিশনের তথ্য বলছে, ২০০৯ সালে গুমের ঘটনা ঘটেছে ১০টি, ২০১০ সালে ৩৪, ২০১১ সালে ৪৭, ২০১২ সালে ৬১, ২০১৩ সালে ১২৮, ২০১৪ সালে ৯৫, ২০১৫ সালে ১৪১, ২০১৬ সালে ২১৫, ২০১৭ সালে ১৯৪, ২০১৮ সালে ১৯২, ২০১৯ সালে ১১৮, ২০২০ সালে ৫১, ২০২১ সালে ৯৫, ২০২২ সালে ১১০, ২০২৩ সালে ৬৫ ও ২০২৪ সালে ৪৭টি।

কমিশনের তথ্য বলছে, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২০০৯ সাল থেকে গুমের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে। ২০১২ সালের পর এই বৃদ্ধি তীব্র হয় এবং দশকের মাঝামাঝি সময় পর্যন্ত উচ্চমাত্রায় থাকে। ২০১৮ সালের পর সংখ্যায় কিছুটা হ্রাস দেখা যায়।

কমিশন সতর্ক করে বলেছে, এই বছরভিত্তিক চিত্রকে চূড়ান্ত ঐতিহাসিক নথি হিসেবে দেখা ঠিক হবে না। বিশেষ করে ২০১২ সালের আগের সময়ের তথ্য প্রকৃত ঘটনার সর্বনিম্ন প্রতিফলন হতে পারে। কারণ, অনেক ভুক্তভোগী, যাঁরা পরে ফিরে এসেছেন, ভয় ও মানসিক আঘাতের কারণে কমিশনের কাছে অভিযোগই করেননি।

কমিশনের প্রতিবেদন বলছে, ২০১৩ সালে গুমের ঘটনায় বড় ধরনের উল্লম্ফন দেখা যায়, যা ২০১৪ সালের জানুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে সৃষ্ট অস্থিরতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই ধরনের চিত্র দেখা গেছে ২০১৮ সালের নির্বাচনকে কেন্দ্র করেও। এমনকি জাতীয় নির্বাচন না থাকলেও ২০২২ সালে রাস্তায় আন্দোলন ও সংঘাতের সময় গুমের সংখ্যা আবার বাড়তে দেখা যায়।

আচরণবিধি লঙ্ঘন
তারেক রহমানের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ
আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি?
জুলাই সনদ বাস্তবায়ন করেই নির্বাচন হতে হবে: নাহিদ ইসলাম
নারায়ণগঞ্জে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

হাদি হত্যা, সামনে এলো শুটার ফয়সালের নতুন পরিচয়
ডিসেম্বর ২৩, ২০২৫
শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ : প্রশ্নপত্র ফাঁস ও ‘কেন্দ্র কন্ট্যাক্টের’ শঙ্কা
জানুয়ারি ৯, ২০২৬
গ্রিস উপকূলে নৌকা থেকে উদ্ধার ৪৩৭ বাংলাদেশি অভিবাসী
ডিসেম্বর ২২, ২০২৫
ধানের শীষের পক্ষের প্রার্থী নির্বাচিত করা মানে বিএনপিকে নির্বাচিত করা: সাখাওয়াত খান
জানুয়ারি ১১, ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া নারী ফুটবলার কে
জানুয়ারি ২৪, ২০২৬
নারায়ণগঞ্জ – ৩ আসনে মনোয়ন সংগ্রহ করলেন অঞ্জন দাস
ডিসেম্বর ২৭, ২০২৫
কোহলির সঙ্গে পর্ন তারকার ছবি ভাইরাল: নেপথ্যে কী!
জানুয়ারি ১০, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
রাজনীতিসিদ্ধিরগঞ্জ

খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দোয়া

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ২৯, ২০২৫
জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত নতুন যে নির্দেশনা দিল ইসি
নিয়োগ
বেরোবি সাংবাদিককে মামলার হুমকি উপাচার্যের
শীতে ডায়াবেটিক রোগীর পায়ের যত্নে করণীয়
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?