By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: শক্ত যুক্তি আছে, দৃঢ় বিশ্বাস, আপিলে জিতে আসব: তাসনিম জারা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
রাজনীতি

শক্ত যুক্তি আছে, দৃঢ় বিশ্বাস, আপিলে জিতে আসব: তাসনিম জারা

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৪, ২০২৬ ৭:৪৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৪, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলে বলার মতো শক্ত যুক্তি আছে বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়ব।’

গতকাল শনিবার রাত ১১টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা এ কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। যাচাই শেষে গতকাল দুপুরে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিল ঘোষণার এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করবেন। আপিলের প্রক্রিয়া শুরু করেছেন।

গতকাল রাতে দেওয়া ভিডিও বার্তায় তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিলের খবর শুনে অনেকেই চিন্তা করছেন যে তিনি নির্বাচন করতে পারবেন কি না। তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে আপিল করছেন। তাঁর আইনজীবী জানিয়েছেন, আপিলে বলার মতো শক্ত যুক্তি আছে। অতীতের নজির আছে।

তাসনিম জারা বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়ব।’

বাংলাদেশে পরিবর্তন নিয়ে আশাবাদী বলে উল্লেখ করেন তাসনিম জারা। তিনি বলেন, ‘আপনাদেরকেও নিরাশ না হওয়ার জন্য অনুরোধ করছি।’

ভিডিও বার্তায় ‘ক্রাউড ফান্ডিং’ (গণ-অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ) নিয়ে কথা বলেন তাসনিম জারা। এ প্রসঙ্গে তাসনিম জারা বলেন, তিনি যখন ঘোষণা দিয়েছিলেন যে স্বতন্ত্র নির্বাচন করবেন, তখনই জানিয়েছিলেন, দল (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্তের কারণে যাঁরা টাকা ফেরত চান, তাঁরা তাঁকে জানান। এখন পর্যন্ত ২০৫ জন জানিয়েছেন, যাঁরা বিকাশে টাকা পাঠিয়েছেন। তাঁদের সবার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।

তাসনিম জারা বলেন, আরও যাঁরা টাকা ফেরত চান, তাঁদের জন্য তিনি ফর্মের লিংক তাঁর এই পোস্টের ক্যাপশন ও কমেন্টে দিয়ে দিচ্ছেন। যাঁরা যাঁরা টাকা ফেরত চাইবেন, সবার টাকা ফেরত দেওয়া হবে। প্রত্যেকর টাকা ফেরত যাবে। এটা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তাসনিম জারা উল্লেখ করেছেন, নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য তিনি জনসাধারণ থেকে ‘ক্রাউড ফান্ডিং’-এর মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন। এই অর্থের পরিমাণ ৪৬ লাখ ৯৩ হাজার টাকা।

তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোটের ইস্যুতে দল থেকে পদত্যাগ করেন তিনি। এরপর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপির যুগ্ন আহ্বায়ক আনুর বাসায় এড.টিপু
নির্বাচনে আমার পুঁজি হচ্ছেন জনগণ আর ভরসা করি আল্লাহর গিয়াসউদ্দিন
খোদাভীরু লোকের শাসন ছাড়া কল্যাণরাষ্ট্র সম্ভব নয়-গোলাম মসীহ
বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী ছিলেন– জাকির খান
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মেডিকেল কলেজের দাবি উত্থাপনের আহ্বান তারিকুল সুজনের
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

টুর্নামেন্ট এলেই জাগে হকি
ফেব্রুয়ারি ৬, ২০২৬
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার ও শিক্ষক নিয়োগের পরিকল্পনা
ফেব্রুয়ারি ২২, ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে ভারতের জন্য কতটা ‘কঠিন’ প্রতিপক্ষ
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ইরান ইস্যুতে জরুরি পদক্ষেপ কোরিয়ার
মার্চ ৫, ২০২৬
নতুন করে যেসব নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
ডিসেম্বর ৩১, ২০২৫
মনির হোসেন কাসেমীর হারের নেপথ্যে
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
আমি সব সময় ধৈর্য ধরেছি, তখনো, এখনো
ডিসেম্বর ১৭, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

শূন্য রানে আউটের দৌড়: বাংলাদেশের পারভেজ ও ভারতের অভিষেক যেখানে সমান

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
গোপন কক্ষে ২ কোটি ৪০ লাখ ডলার, সিনেমার আড়ালের সত্যি ঘটনা
নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমিরের জরুরি নির্দেশনা
কালবৈশাখীর আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর
দেশের বাজারে আজ স্বর্ণের দাম
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?