By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: মহিলা পরিষদের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের ৬ষ্ঠ প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা 
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিশেষ প্রতিবেদনমহানগরসদর

মহিলা পরিষদের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের ৬ষ্ঠ প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা 

Dailynarayanganj 24 .com
Last updated: জানুয়ারি ৪, ২০২৬ ২:২২ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: জানুয়ারি ৪, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশ মহিলা পরিষদের প্রাক্তন সভাপতি ও নারী আন্দোলনের অগ্রসেনানী বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের ৬ষ্ঠ প্রয়াণ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 

রবিবার ৪ জানুয়ারী ২০২৬ তারিখ বিকেল ৩টায় বাংলাদেশ মহিলা পরিষদের প্রাক্তন সভাপতি ও নারী আন্দোলনের অগ্রসেনানী বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের ৬ষ্ঠ প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

মিতা শর্মার কন্ঠে “ভরা থাক স্মৃতি সুধায়” এবং   “এখনি যেও না” এই দুটি সংগীত পরিবেশন ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে সভার সূচনা করা হয়। সংগঠন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি ও  কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা, পাঠাগার সম্পাদক রীনা আহমেদ। 

সভায় বক্তব্য প্রদান করেন জেলার উপদেষ্টা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা মঞ্জুশ্রী নিয়োগী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রীতিকণা দাস, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সহ-সাধারণ  সম্পাদক শোভা সাহা প্রমূখ। পরিচালনা করেন সংগঠন সম্পাদক কানিজ ফাতেমা। কবিতা আবৃত্তি করেন জেলার সদস্য ও স্বনামধন্য আবৃত্তিকার ফাহমিদা আজাদ ও তিথি সুবর্ণা, “আগুনের পরশমণি” গান পরিবেশন করেন সদস্য দীপা রায় ও মল্লিকা দাসসহ উপস্থিত সকলে। এই গানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

বক্তারা বলেন- আয়শা খানম নারী অধিকার প্রতিষ্ঠা আন্দোলনের অগ্রসেনানী ছিলেন। তিনি নিজেই একটি প্রতিষ্ঠান ছিলেন। বাংলাদেশের নারী মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কাজ শুরু করে আজীবন তিনি এই  সংগঠনের নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে নকসীকাঁথার সাথে তুলনা করেছেন। এখানে প্রতিটি নারীকে বুনতে হবে। কেউ একা লক্ষ্যে পৌঁছতে পারবে না। সকলের মিলিত প্রচেষ্টায় সফলতা আসবে। 

নারী আন্দোলনের পুরোধাব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা আয়শা খানম ছিলেন বাংলাদেশের নারীর মানবাধিকার প্রতিষ্ঠা ও নারী আন্দোলনের এক সাহসী কণ্ঠস্বর। তিনি ১৯৪৭ সালের ১৮ অক্টোবর নেত্রকোণা জেলার সদর উপজেলাধীন গাবরাগাতী গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬২-র শিক্ষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে নারী অধিকার প্রতিষ্ঠাসহ সমাজ প্রগতির সকল আন্দোলনে তার ছিল সক্রিয় অংশগ্রহণ। নারী আন্দোলনকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করার লক্ষ্যে তিনি তৃণমূলে শক্তিশালী নারী সংগঠন গড়ার প্রতি গুরুত্ব দিয়েছেন। জাতীয় নারী আন্দোলনের সাথে বৈশ্বিক নারী আন্দোলনের যোগসূত্র সৃষ্টিতে তিনি সর্বদা ভূমিকা রেখেছেন। আয়শা খানম ২০২১ সালের ২ জানুয়ারী‌ প্রয়াত হন।

তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ ও সাহসী নেতৃত্ব নারীর সমঅধিকারের লড়াইয়ে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি কেবল একজন নেত্রীই ছিলেন না, ছিলেন দূরদর্শী পথপ্রদর্শক। তাঁর কর্ম ও আদর্শ আমাদের পাথেয় হয়ে থাকবে। দেশের এই ক্রান্তিলগ্নে তার অভাব স্পষ্ট হয়ে উঠেছে। অনুষ্ঠানে সংগঠনের জেলা সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত সানি’র বাসায় গেলেন টিপু
মহানগর ছাত্রশক্তির নতুন কমিটি গঠন
নারায়ণগঞ্জ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি
খালেদা জিয়া কখনোই আপনাদের ছেড়ে কোথাও যাননি–নজরুল ইসলাম আজাদ
নারায়ণগঞ্জের নাগরিক সমস্যা এখন অসহনীয় পর্যায়ে : এটিএম কামাল
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

আল্লাহ কোথা থেকে রিজিক দেন জানেন? জীবিকা বাড়ানোর ১০টি আমল
জানুয়ারি ৬, ২০২৬
ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানের
জানুয়ারি ১৬, ২০২৬
২৪ ঘণ্টায় অনেক কিছুই ঘটতে পারে, মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
ফেব্রুয়ারি ২, ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া নারী ফুটবলার কে
জানুয়ারি ২৪, ২০২৬
শীতকালে রোদ নেওয়া কি স্বাস্থ্যকর? নিয়ম জানুন!
ডিসেম্বর ১২, ২০২৫
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ
ফেব্রুয়ারি ৭, ২০২৬
নারায়ণগঞ্জে অবরোধের দেড় ঘণ্টা পর মহাসড়ক ছাড়লো ছাত্র-জনতা
ডিসেম্বর ২৮, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

চিরবিদায় কিংবদন্তি নায়ক জাভেদ

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২২, ২০২৬
মা থেকেও না থাকার শূন্যতায় ভাইরাল সম্পর্কের গল্প
তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ
পর্নো সাইটে অন্তরঙ্গ দৃশ্য, বাঙালি অভিনেত্রীর ক্ষোভ
ইরানে ইন্টারনেট আবার চালু করতে মাস্কের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?