By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ভেনেজুয়েলায় হামলা বন্ধ ও মাদুরোর মুক্তির দাবিতে বাসদের বিক্ষোভ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদমহানগররাজনীতিসদর

ভেনেজুয়েলায় হামলা বন্ধ ও মাদুরোর মুক্তির দাবিতে বাসদের বিক্ষোভ

Dailynarayanganj 24 .com
Last updated: জানুয়ারি ৪, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: জানুয়ারি ৪, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসন এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে মার্কিন ডেল্টা ফোর্স কর্তৃক অপহরণের প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট জেলার সাংগঠনিক সম্পাদক এস এম কাদির, চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক প্রদীপ সরকার এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র গতকাল (শনিবার) সকালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন স্থানে ভয়াবহ সামরিক হামলা চালিয়েছে। এ হামলায় দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে, যাদের এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

তারা বলেন, ভেনেজুয়েলার বিপুল তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যেই এই আগ্রাসন চালানো হয়েছে। মাদুরো সরকারকে উৎখাত করে মার্কিন অনুগত একটি পুতুল সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশটির জ্বালানি ও খনিজ সম্পদ লুটপাটের ক্ষেত্র তৈরি করাই এই হামলার মূল লক্ষ্য। এ ধরনের সামরিক আগ্রাসন ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখ-তা ও অভ্যন্তরীণ বিষয়ে স্বাধীনতার নীতির চরম লঙ্ঘন।

নেতৃবৃন্দ আরও বলেন, ২০০৯ সালে হুগো শ্যাভেজের নেতৃত্বে ভেনেজুয়েলায় সরকার গঠনের পর দেশটি মার্কিন সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে স্বাধীন জাতীয় অর্থনীতি গড়ে তোলে এবং তেলসহ বিভিন্ন খনিজ সম্পদ জাতীয়করণ করে। শ্যাভেজের মৃত্যুর পর প্রেসিডেন্ট মাদুরো সেই নীতির ধারাবাহিকতায় জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। কথিত মাদকবিরোধী অভিযানের অজুহাতে এই হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আসলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তারা অভিযোগ করেন।

সমাবেশ থেকে অবিলম্বে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা বন্ধ করা এবং প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

টিপুর সমর্থন পেলেন মাসুদুজ্জামান, সবাইকে ঐক্যবদ্ধ হওযার আহ্বান
বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ইব্রাহিম বাবু
নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২
ভয় পাওয়ার কিছু নেই নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ হবে–মাকসুদ
নারায়ণগঞ্জে প্রত্যাহার করলেন ৩ জন, ৫টি আসনে প্রার্থী ৪৭
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

হকার যেন রাস্তার ওপর বসতে না পারে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসুন: এড.টিপু 
ডিসেম্বর ১৫, ২০২৫
প্রথম নারী এমডি পেল ডিএসই
ডিসেম্বর ১৯, ২০২৫
প্রাইভেট ক্লিনিক মালিকদের প্রতি সপ্তাহ একজন করে বিনামূল্যে চিকিৎসা সেবার আহ্বান এড. টিপুর
ডিসেম্বর ২০, ২০২৫
৭ জানুয়ারি থেকে স্বর্ণ ও রুপা বিক্রি নতুন দামে
জানুয়ারি ৭, ২০২৬
জনপ্রিয় তারকার মৃত্যু, পরিবারের পাশে দাঁড়াল হলিউড
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
দুদক’র তদন্ত শামীম ওসমানের আয়কর নথি জব্দ
নভেম্বর ৩, ২০২৫
ডলি-শিলার ‘বসন্ত এসে গেছে’
ফেব্রুয়ারি ৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আড়াইহাজারপ্রচ্ছদমহানগররাজনীতি

থানা লুটের অস্ত্র নিয়ে উদ্বেগে প্রার্থীরা

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৪, ২০২৬
তারেক রহমানের আগমন ঘিরে ৩০০ ফিট এলাকায় জনসমুদ্র; স্লোগানে উত্তাল রাজধানী
ধবলধোলাই বাংলাদেশ
যে ভিটামিনের ঘাটতিতে বাড়ে ডায়াবেটিসের ঝুঁকি! 
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের দুই প্রদেশ ও এক অঞ্চলে ড্রোন ওড়ানো নিষিদ্ধ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?