By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৪, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৪, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেও বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন। তখন বিসিবি পরিচালকদের বেশির ভাগই কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের মনোভাব জানার পর সিদ্ধান্ত বদলেছেন তাঁরা।

এ নিয়ে জানতে চাইলে দুপুরে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমরা অবস্থান পরিষ্কার করব।’

এর পর বিকেল ৩টা ২২ মিনিটে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লেখেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

গতকাল উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, মূলত এ কারণেই আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর প্রথম দিন ভারতের কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বে আরও যে তিনটি ম্যাচ আছে, সে সবই কলকাতা ও মুম্বাইয়ে।

বিশ্বকাপের জন্য আজ সকালেই লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

‘সবাই চাইবে বিশ্বকাপ খেলতে, কিন্তু বিসিবি-সরকার যা বলবে সেটাই করা উচিত’
ফারজানার ক্যামিওতে থাইল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানকে পুনর্বিবেচনার অনুরোধ শ্রীলঙ্কার
ডাগআউটে দুই বাবা, মাঠে তাঁদের ছেলেরা
আজ টিভিতে যা দেখবেন (১২ ডিসেম্বর ২০২৫)
Share This Article
Facebook Email Print
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

সর্বশেষ

ইংল্যান্ডকে ১৭৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া
ডিসেম্বর ২৭, ২০২৫
নারায়ণগঞ্জে ৪৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
জানুয়ারি ২১, ২০২৬
৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু, ১ কেজি মাংসের জন্য ৪ ঘণ্টা অপেক্ষা
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
৫ মামলায় জামিন সাবেক মেয়র আইভীর
নভেম্বর ৯, ২০২৫
সত্যিই কি ‘প্রিন্স’ থেকে শাকিবের নায়িকা বাদ পড়ছেন
জানুয়ারি ৫, ২০২৬
আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষ, টেটাবিদ্ধসহ আহত ১০
জানুয়ারি ২৫, ২০২৬
আমাদের ধোঁকা দিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে: রেজাউল করিম
জানুয়ারি ২৪, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

তারকায় ঠাসা রংপুরের হঠাৎ কী হয়

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৪, ২০২৬
গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরান নিয়ে কী বলেছেন হযরত মুহাম্মদ (সাঃ)?
প্রথমবার বিগ ব্যাশে গিয়ে কেমন খেললেন রিশাদ
২ ডিসেম্বর বেলস পার্কে ১০ লক্ষ মানুষের সমাবেশ– প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?