By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া — মাসুদুজ্জামান
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতিসদর

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া — মাসুদুজ্জামান

Dailynarayanganj 24 .com
Last updated: জানুয়ারি ৪, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: জানুয়ারি ৪, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, আপোষহীন ও সাহসী জননেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়ার ইন্তেকাল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন এমন একজন নেতৃত্বের প্রতীক, যিনি স্বামী, সন্তান ও নিজের ব্যক্তিগত স্বাধীনতা হারানোর গভীর বেদনা বুকে ধারণ করেও কখনো স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করেননি।
(৪ জানুয়রি)রবিবার খানপুর বরফকল মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মাহফিল এবং তবারক বিতরণ অনুষ্ঠানে এ সকল কথা বলেন ।

তিনি আরও বলেন, শোষণ ও সীমাহীন বাঁধার মধ্যেও তিনি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারের প্রশ্নে আজীবন ছিলেন অবিচল। তাঁর রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও আপসহীনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, এবং গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, দেশের সর্বস্তরের মানুষ গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছে এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করছে। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সবাই যেন দেশের গণতান্ত্রিক মুক্তি, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে পারি। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার জীবনের প্রথম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমৃত্যু এই দালের সাথেই আছি। অনুরোধ রইল, আমার নির্বাচন করা থেকে দল ও দেশের সার্থে সরে দাঁড়ানো নিয়ে কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি আগে যেমন আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. শাখাওয়াত হোসেন খান টিপু, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর বিএনপি সদস্য হাজী ফারুক হোসেন, মো. আলমগীর হোসেন, মনোয়ার হোসেন শোখন, মাহাবুব উল্লাহ তপন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, থানা বিএনপির সভাপতি মো. মাসুদ রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

যে কোন সময় ভেঙ্গে দেওয়া হবে মহানগর বিএনপির কমিটি
খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে শ্রমিকদলের দোয়া
আড়াইহাজারে অজ্ঞাত ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলার মিনি পার্কে শিশুদের উচ্ছ্বাস
কাসেমীর বিপরীতে মনোনয়ন কিনলেন বিএনপির ৫ নেতা
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

বিপিএলে ঝড় তুলতে প্রস্তুত ফিজ
ডিসেম্বর ২৯, ২০২৫
কাঁচপুরে ১০ হাজার কেজি জাটকা জব্দ
ডিসেম্বর ১০, ২০২৫
আজ টিভিতে যা দেখবেন (১২ ডিসেম্বর ২০২৫)
ডিসেম্বর ১২, ২০২৫
বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনীঅনুষ্ঠান করলো মানব কল্যাণ পরিষদ
নভেম্বর ৭, ২০২৫
শুটিং সেটে আহত আরিফিন শুভ
ডিসেম্বর ৪, ২০২৫
সিলেটে তারেক রহমানের নির্বাচনী জনসভা ২২ জানুয়ারি
জানুয়ারি ১৭, ২০২৬
মহড়ার আড়ালে হামলার আশঙ্কা! মিসাইল ইস্যুতে ইরানের নতুন বার্তা
ডিসেম্বর ২৩, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

‘আমাদের অনৈক্যই খুনীদের শক্তি’

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ১৩, ২০২৫
ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে হটলাইন চালু
ফর্মুলা ওয়ানে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন লান্ডো নরিস
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট—বাংলা-১
মানুষের প্রত্যাশা পুরনে ঐক্যবন্ধ ভাবে আমাদের কাজ করাতে হবে ….গিয়াসউদ্দিন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?