By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: জামিনে মুক্ত বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

জামিনে মুক্ত বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৪, ২০২৬ ৭:০৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৪, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে যে টানটান পরিস্থিতি তৈরি হয়েছিল, তার অবসান হলো আদালতের সিদ্ধান্তে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর অবশেষে জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান। রবিবার (০৪ জানুয়ারি) সকালে তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন বিচারক।

রোববার (০৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মাহদী হাসানকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সকাল ১০টার দিকে অনুষ্ঠিত জামিন শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে শনিবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

মাহদী হাসানের গ্রেপ্তারের পর থেকেই হবিগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতভর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তারা রাতেই আদালত বসিয়ে জামিন শুনানির দাবি জানান। তবে রাতে আদালত না বসায় রোববার সকালে তাকে আদালতে নেওয়া হয়।

এই ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার মধ্যরাতে। সেদিন শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে থানায় নিয়ে যায় শায়েস্তাগঞ্জ থানার পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, এনামুল হাসান নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

এনামুল হাসানকে আটকের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন। অভিযোগ রয়েছে, ওই সময় মাহদী হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে অবস্থান নেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

শেষ পর্যন্ত পুলিশের মামলার প্রেক্ষিতে মাহদী হাসান গ্রেপ্তার হলেও আদালতের জামিনে আপাতত স্বস্তি ফিরেছে আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তাপ তৈরি হয়েছে।

ঢাকার ৬ স্থানে আজ সকালে ব্যাপক দূষণ, পুরো নগরীর বায়ু খুব অস্বাস্থ্যকর
আজ রাজধানীতে উল্লেখযোগ্য কর্মসূচি
গণভোটে যে ভোটের পক্ষে কাজ করবে জামায়াত জানালেন শফিকুর রহমান
২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান
আজ ঢাকার যে এলাকাগুলোতে ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

পেয়ারা থেকে লিভার ক্যান্সারের ওষুধ আবিষ্কার!
ডিসেম্বর ১৭, ২০২৫
আড়াইহাজারে অজ্ঞাত ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার
ডিসেম্বর ১৬, ২০২৫
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে জেলা প্রশাসন কাজ করছে: ডিসি
ডিসেম্বর ১৫, ২০২৫
যুবককে অপহরণ করে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
জানুয়ারি ২০, ২০২৬
যক্ষ্মা ও ম্যালেরিয়া নির্মূলে মাঠপর্যায়ে কাজ: জেলা ব্যবস্থাপক খুঁজছে ব্র্যাক
জানুয়ারি ১০, ২০২৬
১ জানুয়ারি থেকে সব স্থলবন্দরে মাশুল বাড়ছে
ডিসেম্বর ২৯, ২০২৫
সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারি পূর্ব বক্সনগরে বসত বাড়িতে হামলা-ভাঙচুর, থানায় অভিযোগ
ডিসেম্বর ১১, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
শিক্ষা

শিক্ষককে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেল চাকসু নেতারা

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১০, ২০২৬
বুদ্ধিজীবীদের স্মরণে শহিদ মিনারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পুষ্প স্তবক অর্পন
গাজাজুড়ে নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নারী–শিশুসহ নিহত ৩২
নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা
শেখ হাসিনা, টিউলিপ, আজমিনা, রাদওয়ানের মামলার রায় আজ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?