By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: এই বদনামগুলো অন্য নায়করাই করায়: শামীম হাসান
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

এই বদনামগুলো অন্য নায়করাই করায়: শামীম হাসান

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৪, ২০২৬ ৭:১৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৪, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ডিসেম্বরে ৮টি নাটক নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা শামীম হাসান সরকার। এর মধ্যে ‘আতা অ্যান্ড তোতা ব্রাদার্স’, ‘সার্টিফিকেট’ নাটকগুলো প্রচার হয়েছে। কাজ ও ব্যক্তিগত নানা প্রসঙ্গে প্রথম আলোর মুখোমুখি হলেন এই অভিনেতা। সাক্ষাৎকার নিয়েছেন মনজুরুল আলম

 ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ওটিটি বা সিনেমাতেই আপনাকে দেখা যাচ্ছে না কেন?

শামীম হাসান সরকার: আমি হয়তো যোগ্য নই বলেই ডাকছে না। ডাকলে তো আমাকে যোগ্য মনে করত। আমি নিজেও তো নিজেকে ওটিটিতে দেখতে চাই। আমাকে যদি কেউ বলে ওটিটির কাজ করতে হবে। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। নিয়মিত নাটক করলেও তবে আমি ওটিটির কাজ নিয়ে আশাবাদী।

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আপনার নিজের কোনো ঘাটতি আছে বলে মনে হয়?

শামীম হাসান সরকার: যেসব টিম বা পরিচালক ওটিটির কাজ বেশি করছেন, তাঁদের সঙ্গে আমার খুব একটা আড্ডা বা হাই হ্যালো হয় না। কারও সঙ্গে পরিচয় নাই, যে কারণে যোগাযোগ গড়ে ওঠেনি। এটা হয়তো আমারই ব্যর্থতা। একটা কথা কেন যেন প্রায়ই মনে হয়, অনেকের কাছেই আমার বদনাম বেশি। কেউ এই বদনাম ছড়ায়।

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ কী ধরনের বদনাম?

শামীম হাসান সরকার: আমি ২০১৮ সাল থেকে নিয়মিত কাজ করি। সেই সময়ে ইউটিউবকেন্দ্রিক বেশ কিছু কাজ করেছিলাম। তখন এক শ্রেণি ইউটিউবার বলে ছোট করার চেষ্টা করত। হয়তো তারাই সেই কাজগুলো, নিজেদের বানানো গল্প দিয়ে আমাকে জিইয়ে রাখতে চায়। একই গল্প তারা বারবার শোনাচ্ছে। সেটা এক অর্থে হাস্যকর। কারণ, আমি প্রতিনিয়ত নিজেকে ভাঙছি। অভিনয় শিখছি, চেষ্টা করছি। কিন্তু একটা শ্রেণি চায় নানাভাবে আমাকে পিছিয়ে দিতে।

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ কীভাবে ক্ষতি করতে চায়?

শামীম হাসান সরকার: এটা বিভিন্নভাবে হয়। এমনও হয়, আমারই কোনো সহকর্মীর ইশারায় কেউ হয়তো আমার সহশিল্পী হিসেবে টিমে কাজ করবে। পরে সেই সহশিল্পী উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্য পাঁচজনের কাছে আমার বদনাম করবে। আমার মার্কেট নষ্ট করার চেষ্টা করবে। এই বদনামগুলো অন্য নায়করাই করায়। কিন্তু সৎ পথে থাকলে কেউ কারও খুব একটা ক্ষতি করতে পারে না। আমি আমার জায়গায় ঠিক আছি। যে কারণে এখন বুঝতে পারি বদনাম কমছে। গত চার–পাঁচ মাস আমার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ শুনিনি।

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ এসবের মাঝে আপনি নিজেকে কীভাবে মূল্যায়ন করবেন?

শামীম হাসান সরকার: আমি কেমন সেটা আমার ফেসবুক দেখলেই বোঝা যায়। আমার সঙ্গে যাঁরা মেশেন তাঁরা বোঝেন। আমি আমার মতো অভিনয় নিয়েই থাকতে চাই। একসময় নানা রকম গল্পে কাজ করেছি। এখন আমার কাজগুলো আগের চেয়ে বেশি পরিপক্ব। আর আমি একটা কথা বলব, একবার কেউ আমাকে কাস্টিং করলে তিনি আমার সম্পর্কে বুঝতে পারবেন, আমি আসলে কেমন মানুষ, কেমন অভিনেতা।

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ শুটিং থেকে সম্পর্কটাকে কীভাবে বজায় রাখেন?

শামীম হাসান সরকার: আগে তো সবার সঙ্গে আমার শুটিং হতো না। কারণ, ওই যে বদনাম রটানো হতো। অনেক পরিচালক কাজ করতে চাইতেন না। এখন যাঁদের সঙ্গে কাজ করি তাঁরা এতটাই সহকর্মী হিসেবে বন্ধু হয়ে যান যে পরের কাজগুলোর জন্য শিডিউল দিতে হয়। এই ভালোবাসার সম্পর্কটা তৈরি হয়েছে। যাঁরা আমাকে নিয়ে ভাবেন না, তাঁদের সঙ্গে যদি একবার কাজ হয়, তাহলে আমার আত্মবিশ্বাস আছে তাঁরাও নিয়মিত আমাকে নিয়ে কাজ করবেন।

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ এমন আত্মবিশ্বাস কীভাবে হয়েছে?

শামীম হাসান সরকার: আমি শুরুতেই বলেছি আমি কাজ শিখছি, নিজেকে প্রতিনিয়ত বদলাচ্ছি। এখন একজন ওটিটির পরিচালক কী চান?  তিনি ভালো একজন অভিনয়শিল্পীকে কাস্টিং করবেন। আশা করি, সেই অভিনয়দক্ষতা তাঁরা আমার মধ্যে পাবেন। একবার যখন পাবেন তখন বারবার তাঁরা আমাকে কাজে চাইবেন। কাজ নিয়ে সেই ডেডিকেশনটা আমার আছে। কিন্তু শুরুটা হচ্ছে না এই। তবে একবার যদি ওটিটিতে আমি কাজ শুরু করি, দেখবেন ইনশা আল্লাহ আমি নিয়মিতই ওটিটির কাজ করে যাব। আমাকে নিয়ে অনেকের ভুল ভাঙবে।

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ গেল বছরটা কেমন ছিল?

শামীম হাসান সরকার: আমি সবকিছুর জন্য শুকরিয়া আদায় করি। এ বছর অনেক ভালো ভালো কাজ করেছি। কিছু কাজ দর্শক ভালোভাবে গ্রহণ করেছে, কিছু কাজ দিয়ে হয়তো পুরোপুরি দর্শকদের মন জয় করতে পারিনি। আমি চেষ্টা করে যাব। আর নিজের কাজগুলো নিয়ে সমালোচনাকেও ভালোভাবে নিয়েছি। আমার পরিবারের সবাই পাশে আছে। ভালো কাজের আস্থা আমার আছে।

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃদেখলাম ‘কাশ্মীরি বউ’–এর সঙ্গে…

শামীম হাসান সরকার: হা হা হা। হ্যাঁ, কদিন আগে নতুন একটি নাটকের শুটিং করেছি। সেই নাটকের নাম কাশ্মীরি বউ। কাশ্মীরে ঘুরতে গিয়েই পরিচয় হয়। পরে বিয়ে। সে মেয়ে কাশ্মীর থেকে একটি গ্রামে আসে। সেই মেয়েটির নাম থাকে হানিয়া আর আমার নাম আমির। মূলত হানিয়া ও আমিরের প্রেম বিয়ের কমেডি গল্প নিয়েই নাটক। কাশ্মীরি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন জেবা জান্নাত। নাটকে প্রথমবার আমরা একসঙ্গে অভিনয় করলাম। এ মাসে সব মিলিয়ে ১০টা নাটকে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। সবগুলো গল্পই আমার পছন্দের ছিল।

শুভর সঙ্গে প্রেম ভাঙল কেন, বিন্দু বললেন ‘বিপজ্জনক প্রশ্ন!’
জুয়ার নেশায় সর্বস্ব বাজি, সব হারালেও চমক কি তখনো বাকি
৯ মাসের কঠোর পরিশ্রমের পর সিয়ামের ‘রাক্ষস’
ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৫৮ সিনেমা
‘এমন মানুষ পাওয়া আল্লাহর নিয়ামত’—স্বামী প্রসঙ্গে শবনম ফারিয়া
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ
ডিসেম্বর ২৪, ২০২৫
এবার নিরাপত্তা ফোরামে যোগ দিতে তেহরানে পৌঁছেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ১৮, ২০২৬
দেশে এলপিজি আমদানি কমেছে দেড় লাখ টন, দ্বিগুণ দামেও সিলিন্ডার পাচ্ছেন না ভোক্তা
জানুয়ারি ১৭, ২০২৬
ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র
জানুয়ারি ২৪, ২০২৬
টক অফ দ্যা টাউনঃ মাসুদুজ্জামান  “না” এড. শাখাওয়াত হোসেন খান
ডিসেম্বর ২০, ২০২৫
তাহাজ্জুদে নবীজি (সা.) যে দোয়া পড়তেন
ফেব্রুয়ারি ১, ২০২৬
বছরের আলোচিত ৭ খল চরিত্র
ডিসেম্বর ২৯, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদফতুল্লাবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতিসদরসোনারগাঁও

নারায়ণগঞ্জে  বিএনপির প্রার্থীদের সামনে স্বতন্ত্র আতঙ্ক

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
জানুয়ারি ৬, ২০২৬
এটিএম কামাল এর মায়ের মৃত্যুতে— ড. তৈমূরের শোক
আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট
তিন গোলরক্ষক নামিয়ে ৩ গোল হজম উগান্ডার, তাঞ্জানিয়ার ইতিহাস
নীরবে অ্যালকোহল বিক্রির পরিধি বাড়াচ্ছে সৌদি আরব
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?