By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ‘হাওয়া’ থেকে বড় পর্দায় ফিরছেন তুষি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

‘হাওয়া’ থেকে বড় পর্দায় ফিরছেন তুষি

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৩, ২০২৬ ৫:৩৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৩, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সাড়ে তিন বছর ধরে বড় পর্দায় নেই অভিনেত্রী নাজিফা তুষি, তিনি ‘হাওয়া’ হয়ে গেলেন? হাওয়া অভিনেত্রী বলছেন, না। পাঁচটি সিনেমা করেছেন। এ বছর একাধিক সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি।

আলোচিত হাওয়া সিনেমায় অভিনয়ের পর নাজিফা তুষিকে নতুনভাবে চিনেছে দর্শক। মেজবাউর রহমান সুমনের পরিচালনায় ২০২২ সালের ২৯ জুলাই মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয়ের জন্য তুমুল প্রশংসা পান তিনি।

তবে সেই ছবির পর আর বড় পর্দায় দেখা যায়নি তুষিকে—এ নিয়ে অনেকের কৌতূহল, এমনকি প্রশ্নও ছিল। কেন এত দিন দর্শকের সামনে এলেন না তিনি? প্রশ্নটা তুষির কাছে অনুমেয়ই ছিল, বললেন, ‘অনেক দিন আমার কাজ পর্দায় আসেনি। তবে আমি নিয়মিত কাজ করে গেছি। তবে এখনো কোনো সিনেমা মুক্তি পায়নি বলে দর্শকেরা জানতে পারছেন না।’

অনেক দিন আমার কাজ পর্দায় আসেনি। তবে আমি নিয়মিত কাজ করে গেছি।

নাজিফা তুষি, অভিনেত্রী

২০১৫ সালে নির্মাতা রেদওয়ান রনির আইসক্রিম সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় লাক্স তারকা তুষির। এরপর হাওয়ায় নাম লেখাতে কেটেছে সাত বছর। এক দশকের ক্যারিয়ারে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। তুষির সিনেমার সংখ্যা কম—তা নিয়ে অনুরাগীদের আক্ষেপও কম নয়। অনুরাগীদের আক্ষেপ ঘুচিয়ে বছরটা নিজের করে নিতে পারেন তুষি। তিনি বলেন, ‘হাওয়া করার আগে ভালো কাজের অপেক্ষায় থাকতাম, ফলে কম কাজ করেছি। তবে এখন একদমই কম কাজ করছি না।’

হাওয়া করার আগে ভালো কাজের অপেক্ষায় থাকতাম, ফলে কম কাজ করেছি। তবে এখন একদমই কম কাজ করছি না।

নাজিফা তুষি, অভিনেত্রী

হাওয়া মুক্তির পর মাস ছয়েক বিরতি নেন তুষি, এরপর তিন বছর ধরে টানা সিনেমা করছেন তিনি। তিনি বলেন, ‘আমার জীবনে এত টানা কাজ করিনি। ক্যারিয়ারে সবচেয়ে ব্যস্ত সময় পার করছি।’

এর মধ্যে আব্দুল্লাহ মুহাম্মদ সাদের একটি সিনেমা (নাম প্রকাশ করা হয়নি), মেজবাউর রহমান সুমনের রইদ, রায়হান রাফীর আন্ধার সিনেমার শুটিং শেষ করেছেন। মার্চে এন রাশেদ চৌধুরীর সখী রঙ্গমালা সিনেমার শুটিং করবেন। এর বাইরে আরেকটি সিনেমার শুটিং করছেন, সিনেমাটির নাম কিংবা পরিচালক কে—তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এর মধ্যে রইদ রটারড্যাম উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে নির্বাচিত হয়েছে। উৎসব ঘুরে সিনেমাটি এই বছর মুক্তির কথা রয়েছে। এর বাইরে আন্ধার, সখী রঙ্গমালাসহ তুষির একাধিক সিনেমা এ বছর মুক্তি পাবে।

কোন সিনেমায় কোন চরিত্রে

সপ্তাহ দুয়েক আগে প্রকাশিত রইদ–এর ট্রেলারে নজর কেড়েছেন তুষি। সিনেমায় তুষির চরিত্রের কোনো নাম নেই; তাঁর পরিচয়, তিনি সাদুর বউ।

নামহীন চরিত্রটি নিয়ে তুষি বলেন, ‘এই অঞ্চলের নারীরা জন্মের পর বাবার পরিচয়ে, বিয়ের পর স্বামীর পরিচয়ে, এরপর সন্তানের পরিচয়ে পরিচিত হয়। জীবনের চক্রে নারীরা নিজের নামটা হারিয়ে ফেলে। সেই কারণে সাদুর বউয়ের কোনো নাম নেই। সে নিজের নামটা জানে না। বিষয়টিতে নির্মাতা প্রতীকীভাবে তুলে ধরেছেন।’

এই অঞ্চলের নারীরা জন্মের পর বাবার পরিচয়ে, বিয়ের পর স্বামীর পরিচয়ে, এরপর সন্তানের পরিচয়ে পরিচিত হয়। জীবনের চক্রে নারীরা নিজের নামটা হারিয়ে ফেলে।

নাজিফা তুষি, অভিনেত্রী

এতে সাদু চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। সাদু, সাদুর স্ত্রী ও তাদের বাড়ির পাশের একটি তালগাছকে কেন্দ্র করে সিনেমার গল্প আবর্তিত হয়েছে। হাজার বছরের পুরোনো লোকজ আখ্যানকে বর্তমান সময়ের ভাষায় নতুন করে নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন।

ভৌতিক সিনেমা আন্ধার–এ নাদিয়া নামে এক চরিত্রে দেখা যাবে তুষিকে। শুটিং শেষে বর্তমানে সিনেমাটির পোস্ট–প্রোডাকশনের কাজ চলছে। সখী রঙ্গমালা সিনেমায় রঙ্গমালা চরিত্রে অভিনয় করছেন তিনি। বাকি দুই সিনেমার চরিত্রের নাম জানাননি তিনি।

গ্ল্যামারহীন চরিত্রে মাথাব্যথা নেই

গুলতি থেকে সাদুর বউ—গ্ল্যামারহীন চরিত্রে অভিনয় করেছেন তুষি। অভিনেত্রীদের কেউ কেউ গ্ল্যামারহীন চরিত্রকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে মনে করেন। তবে তুষির কাছে বিষয়টি কোনো ঝুঁকি না।

তাঁর ভাষ্য, ‘সব সময় একই রকম চরিত্র নয়, একেক সময় একের রূপ ধারণ করা শিল্পীর কাজ। অন্য অ্যাঙ্গেল থেকে জীবনকে দেখাটা উপভোগ করি। আমার কাছে রেগুলার জীবনযাপন খুব একটা ভালো লাগে না। যখন আলাদা কিছু খুঁজে পাই, সেটা আমাকে ধাবিত করে। আমি তখন ওই জীবনের মধ্যে ঢুকতে চাই, এক্সপ্লোর করতে চাই। সেখানে গ্ল্যামার থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। সেখানে ভেঙেচুরে যতটা অন্য রকম হতে পারব, সেটাই আমার কাছে আনন্দের। গ্ল্যামার থাকুক কিংবা না থাকুক—সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। চরিত্রটা কতটা ধারণ করতে পারছি, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ।’

নতুন বছরের পরিকল্পনা

এ বছর তুষির একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায়। দর্শকের প্রতিক্রিয়া কেমন আসে—সেটাই এখন দেখার বিষয়। তাই নতুন বছরের পরিকল্পনাও আপাতত অনেকটাই দেখেশুনে এগোতে চান তিনি।

তুষির ভাষায়, ‘এই বছরে আমার করা বেশ কয়েকটা কাজ মুক্তি পাবে। সেগুলো দর্শকেরা কীভাবে নেয়, সেটা দেখার পরই ঠিক করব পরের পথচলা কীভাবে এগোব। আমি আমার মতো করে চরিত্র বেছে নিতে চাই, ভালো কাজ করতে চাই—এটাই এখন সবচেয়ে বড় লক্ষ্য।’

নয়া বিতর্কে নেহা
হৃতিকের সঙ্গে অভিনয়, শঙ্কায় ছিলেন ম্রুণালের সাবেক প্রেমিক
নতুন যে নাটকগুলো এখন বেশি দেখছে দর্শক
ভোটের গানের কোটি টাকার বাজার
ক্ষমতার অন্ধকার দিক উঠে এল যে সিরিজে, বিশ্বজুড়ে আলোচনা
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহাম্মদ আলীর দোয়া
ডিসেম্বর ৯, ২০২৫
শাকিব, সিয়াম, নিশো থেকে রাজ—ঈদের সিনেমা দিয়ে কে এগিয়ে যাবেন
মার্চ ২০, ২০২৬
বিএনপির জয়ে নতুন মোড়ে বাংলাদেশ, সমর্থকের আশা দেশ আরও ভালো হবে
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
মহাকালের সমাপ্তি, আমরা এতিম হলাম—-খোরশেদ
ডিসেম্বর ৩০, ২০২৫
নিরীহ রূপকথার আড়ালে কদর্য জগৎ দেখায় যে সিনেমা
জানুয়ারি ৭, ২০২৬
তবে কি জেসিই হবেন সেরা অভিনেত্রী
মার্চ ৯, ২০২৬
পাকিস্তানের সমর্থনে কি ভারতকে চাপে ফেলতে পারবে বাংলাদেশ
জানুয়ারি ১৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদফতুল্লামহানগর

নির্বাচনে পুলিশের ভূমিকার উপর নির্ভর করবে পুলিশ বাহিনীর ভাবমূর্তি

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
জানুয়ারি ১০, ২০২৬
আইসিইর গুলিতে মার্কিন নাগরিক নিহতের জেরে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ, নিন্দা
ফতুল্লায় সোয়েটার কারখানায় আগুন, ক্ষতি ১০ লাখ টাকা
ঢাকার দর্শকেরা নেটফ্লিক্সে কোন সিরিজ দেখছেন
সারারাত ওয়াইফাই চালালে মাসে কত টাকার বিদ্যুৎ লাগে? জানুন হিসাব
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?