By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: খালেদা জিয়ার কবরে দোয়া
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

খালেদা জিয়ার কবরে দোয়া

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২, ২০২৬
Share
SHARE

‘এ রকম নেত্রী আমরা আর পাব না’


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে দলে দলে আসছেন নেতা–কর্মীরা। তাঁরা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া পড়ছেন, মোনাজাত করছেন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। বিএনপির নেতা–কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে আসেন খালেদা জিয়ার কবরে।

আজ শুক্রবার সকাল থেকে বিএনপির নেতা–কর্মীরা কবরের পাশে ভিড় করতে থাকেন। সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা কবর জিয়ারত করেন। এ জন্য সকাল ১০টা থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত নেতা–কর্মীসহ সাধারণ মানুষ ভেতরে যেতে পারেননি। পরিবারের সদস্যরা যাওয়ার পর দলে দলে বিএনপির নেতা–কর্মীরা কবর জিয়ারত করতে যান।

বেলা সাড়ে ১১টার পর খালেদা জিয়ার কবরে আসেন আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান, জহির উদ্দিন স্বপন, খায়রুল কবির খোকন ও নাজমুল হক প্রধানসহ ৯০’– এর স্বৈরাচারবিরোধী ছাত্র গণঅভ‍্যুত্থানের নেতারা। তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও দোয়া করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান প্রথম আলোকে বলেন, ‘খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী, তিনি ছিলেন গণতন্ত্রের মা। আজ তাঁর স্বপ্ন বাস্তবায়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত হবে।’

বেলা ১১টার পর আসেন ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। তিনি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দোয়া ও মোনাজাত করেন। সানজিদা ইসলাম তুলি প্রথম আলোকে বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু জাতীয়বাদী দলের নন, তিনি সারা বাংলাদেশের জনগণের নেত্রী। তাঁর জানাজায় মানুষের যে রকম ঢল এবং কান্না দেখেছি, আমরা সেখান থেকে বুঝতে পেরেছি, এ রকম নেত্রী আমরা বাংলাদেশ আর পাব না।’

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (জেটেব) বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা দলে দলে খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া ও মোনাজাত করছেন।

খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়। খালেদা জিয়ার জানাজায় দল–মতনির্বিশেষে অগণিত মানুষ যোগ দেন। জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়।

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ওসমান হাদি হত্যাকাণ্ড
নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব
পিছনে তাকানোর বা একে অপরকে কামড়াকামড়ি করার সময় আর নেই
তফসিল ঘোষণা জাতীয় নির্বাচন ১২ই ফেব্রুয়ারি
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

আমার প্রধান প্রধান এজেন্টদের ফোন করে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে– শাহ আলম
জানুয়ারি ২৬, ২০২৬
‘অভিষেক-আরাধ্যা নিয়েই ব্যস্ত আমি’
ডিসেম্বর ৭, ২০২৫
হাইকমান্ডেরে দিকে তাকিয়ে নারায়ণগঞ্জের মনোনয়ন বঞ্চিতরা
ডিসেম্বর ১১, ২০২৫
নারায়ণগঞ্জে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ১
মার্চ ১১, ২০২৬
বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল, নির্বাচিত প্রার্থী ২৫৫
মার্চ ৫, ২০২৬
ইরানে হামলায় অংশ নিচ্ছে না এই দেশটি
মার্চ ২, ২০২৬
বাধা এলে প্রতিহত করতে হবে
জানুয়ারি ২৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে অক্ষম মার্কিন দূতাবাস!

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
মার্চ ৩, ২০২৬
কৃষি মন্ত্রণালয় নেবে ২৬ জন, আবেদন শেষ ২৮ ডিসেম্বর
জকসুতে শিবিরের জয়ের চার কারণ
জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ
ঢাকার দর্শকেরা নেটফ্লিক্সে কোন সিরিজ দেখছেন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?