By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: রপ্তানি কমছে, দুশ্চিন্তা বাড়ছে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
অর্থনীতি

রপ্তানি কমছে, দুশ্চিন্তা বাড়ছে

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২, ২০২৬ ৪:৩২ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ প্রবাসী আয় ও পণ্য রপ্তানির প্রবৃদ্ধির ওপর ভর করে ২০২৪–২৫ অর্থবছরের শেষ দিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ঘুরে দাঁড়াতে শুরু করে। বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎসের একটি প্রবাসী আয় চলতি ২০২৫–২৬ অর্থবছরেও প্রবৃদ্ধি ধরে রেখেছে। তবে অন্য উৎস পণ্য রপ্তানি নেতিবাচক ধারায় চলে গেছে। পাঁচ মাস ধরেই তা কমছে।

সদ্য সমাপ্ত ডিসেম্বরে পণ্য রপ্তানি কমেছে ১৪ শতাংশ, যা গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ পতন। এ মাসে রপ্তানি হয়েছে ৩৯৭ কোটি ডলারের পণ্য। আগের অর্থবছরের একই মাসে রপ্তানি হয়েছিল ৪৬২ কোটি ডলারের পণ্য।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) অবশ্য গতকাল বৃহস্পতিবার পণ্য রপ্তানির তথ্য প্রকাশ করেনি। সাধারণত ইপিবি এনবিআর থেকে রপ্তানির প্রাথমিক তথ্য সংগ্রহ করে।

কাস্টমসের শুল্কায়ন সম্পন্ন হওয়ার পর পণ্য রপ্তানি হয়। রপ্তানি পণ্যের সব প্রক্রিয়া শেষ হলে তা এনবিআরের তথ্যভান্ডারে নথিভুক্ত হয়। এনবিআরের তথ্যভান্ডারে স্থানীয় রপ্তানি (দেশের অভ্যন্তরে রপ্তানিমুখী প্রতিষ্ঠানে অন্য প্রতিষ্ঠানের কাঁচামাল ও সরঞ্জাম সরবরাহ), নমুনা রপ্তানি এবং প্রকৃত রপ্তানি—এই তিন ধরনের হিসাব অন্তর্ভুক্ত থাকে।

টানা পাঁচ মাস রপ্তানি কমে যাওয়াকে দুশ্চিন্তার বলে মনে করছেন বিভিন্ন খাতের রপ্তানিকারকেরা। তাঁদের মতে, পাল্টা শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমেছে। প্রত্যাশা অনুযায়ী দেশটি থেকে ক্রয়াদেশ আসছে না। অন্যদিকে চীন ও ভারতের ওপর বেশি হারে যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপ করায় ওই দুই দেশের উদ্যোক্তারা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্রেতাদের কম দামে পণ্য অফার করছেন। এতে বাংলাদেশের উদ্যোক্তারা তীব্র প্রতিযোগিতার মুখে পড়ছেন।

বাংলাদেশের মোট পণ্য রপ্তানির ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। ফলে এই খাতের রপ্তানি কমলে সামগ্রিক রপ্তানিতেও প্রভাব পড়ে। গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত টানা চার মাস তৈরি পোশাকের রপ্তানি কমেছে। ইপিবি গত মাসের হিসাব প্রকাশ না করায় ডিসেম্বরের তৈরি পোশাক রপ্তানির পরিসংখ্যান পাওয়া যায়নি।

ব্যাংক থেকে আগের মতো সহযোগিতা না পাওয়ায় অনেক কারখানা সরাসরি রপ্তানি করতে পারছে না বলে জানান নারায়ণগঞ্জের প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক। তিনি গতকাল বলেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে নিয়মের মধ্যে থেকেই প্রকৃত ব্যবসায়ীদের সহায়তা করতে হবে। তা না হলে বিদেশি ক্রেতাদের আস্থার সংকট তৈরি হবে।

রেমিট্যান্স বাড়ছে

বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস রেমিট্যান্স বা প্রবাসী আয় ২০২৪–২৫ অর্থবছরে ২৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৩৩ কোটি ডলার। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশে এসেছে ১ হাজার ৬২৬ কোটি ডলারের প্রবাসী আয়, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেশি।

গত অর্থবছরে পণ্য রপ্তানি হয়েছে ৪ হাজার ৮২৮ কোটি ডলারের, যা তার আগের অর্থবছরের তুলনায় সাড়ে ৮ শতাংশ বেশি। তবে ইপিবি ও এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথমার্ধে পণ্য রপ্তানি হয়েছে ২ হাজার ৪০০ কোটি ডলারের, যা আগের অর্থবছরের একই সময়ের ২ হাজার ৪৫২ কোটি ডলারের তুলনায় ২ শতাংশ কম।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রপ্তানি হয় ৪৭৭ কোটি ডলারের পণ্য, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। তবে আগস্টে রপ্তানি ৩ শতাংশ কমে ৩৯২ কোটি ডলারে নামে, যা আগের অর্থবছরের একই মাসে ছিল ৪০৩ কোটি ডলার।

সেপ্টেম্বর মাসে রপ্তানি আরও কমে ৩৬৩ কোটি ডলার হয়, যা আগের বছরের একই মাসের তুলনায় ৪ দশমিক ৬১ শতাংশ কম। অক্টোবর ও নভেম্বরে যথাক্রমে ৩৮২ কোটি ও ৩৮৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। এই দুই মাসে রপ্তানি কমেছে যথাক্রমে ৭ শতাংশ ও সাড়ে ৫ শতাংশ।

জানতে চাইলে নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, ‘বর্তমান অস্থির বৈশ্বিক বাজারে টিকে থাকতে প্রতিযোগী দেশগুলোর সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে। যেমন ভারত সরকার মার্কিন পাল্টা শুল্কের প্রভাব থেকে নিজেদের রপ্তানি খাতের সুরক্ষায় সাড়ে চার হাজার কোটি রুপির সহায়তা ঘোষণা করেছে। অথচ বাংলাদেশ উল্টো পথে হাঁটছে। যেসব সুযোগ-সুবিধা ছিল, সেগুলোও এলডিসি ও আইএমএফের ভয়ে তুলে নেওয়া হচ্ছে। ফলে প্রতিযোগীরা এগিয়ে যাচ্ছে, আর আমরা পিছিয়ে পড়ছি।’

বিশ্ববাজারের ডলারের দাম কমছেই, ২০ বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ার শঙ্কা
টানা ৩ দফা বৃদ্ধির পর এবার কমলো স্বর্ণের দাম
এবার বড় পতনের মুখে আকরিক লোহার দাম!
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের দ্বিমুখী হস্তক্ষেপ নিয়ে বিতর্ক
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

অস্কারে কেন উপেক্ষিত নারী নির্মাতারা, সরব নাটালি
জানুয়ারি ২৭, ২০২৬
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আকবর হোসেনের গভীর শোক প্রকাশ
ডিসেম্বর ৩০, ২০২৫
বৃহস্পতিবার রাত থেকে গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
ফেব্রুয়ারি ৫, ২০২৬
ভোটের মৌসুমে মাদক ব্যবসা রমরমা
ফেব্রুয়ারি ৫, ২০২৬
ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারি ৫, ২০২৬
‘এমন মানুষ পাওয়া আল্লাহর নিয়ামত’—স্বামী প্রসঙ্গে শবনম ফারিয়া
জানুয়ারি ৩১, ২০২৬
বিভিন্ন সরকারি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ, পদ ৪৭
জানুয়ারি ২৪, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে তৃণমূলের নির্বাচনী পরামর্শক প্রতিষ্ঠান আইপ্যাকে ইডির অভিযান, ছুটে গেলেন মমতা

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৮, ২০২৬
বেগম খালেদা জিয়া বাংলাদেশের সব চেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন– জাকির খান
একই গ্রুপে পড়ল ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা কখন
একের পর এক হত্যা চেষ্টা, সমস্ত ষড়যন্ত্র কে রুখে দিব–মাসুদুজ্জমান  
শীতে চোখ সুস্থ রাখতে কিছু সহজ অভ্যাস
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?