By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: নতুন বছরে বড় সিদ্ধান্তের কথা জানালেন আলিয়া
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

নতুন বছরে বড় সিদ্ধান্তের কথা জানালেন আলিয়া

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২, ২০২৬ ৪:৪১ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নতুন বছরকে ঘিরে যখন চারদিকে আশা আর প্রত্যাশার আবহ, তখন বলিউড তারকা আলিয়া ভাটও সমান উদ্দীপিত। ২০২৬ সালে তাঁর ক্যারিয়ারে কী অপেক্ষা করছে, তা নিয়ে রোমাঞ্চিত এই অভিনেত্রী বর্তমানে দুটি সিনেমার কাজে ব্যস্ত, যেগুলো চলতি বছরই মুক্তি পাওয়ার কথা। স্বাভাবিকভাবেই দুটি ছবিই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এদিকে এক সাক্ষাৎকারে নতুন বছর উপলক্ষে নেওয়া বড় সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি।

নতুন বছরে দুই সিনেমা
এর একটি হলো শিব রাওয়াইল পরিচালিত ‘আলফা’, যেখানে আলিয়া ও অভিনেত্রী শর্বরী অভিনয় করছেন। এই ছবি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে প্রথম নারীপ্রধান সিনেমা হিসেবে গুরুত্বপূর্ণ। অন্য দিকে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে আলিয়া আবারও পর্দায় ফিরছেন তাঁর স্বামী রণবীর কাপুরের সঙ্গে। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ভিকি কৌশলও।

দুটি ছবি ভিন্ন ধারার হলেও আলিয়া দুটিই নিয়ে সমান উচ্ছ্বসিত। ‘আলফা’ নিয়ে তাঁর উত্তেজনার বড় কারণ, বহুল আলোচিত ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে যুক্ত হওয়ার সুযোগ। আর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রতি আলাদা টান তৈরি হয়েছে প্রিয় তিন সহকর্মী—রণবীর, সঞ্জয় লীলা বানসালি ও ভিকির সঙ্গে আবার কাজ করার সুযোগে।

অ্যাকশন দৃশ্যে

এর আগে হলিউডের ‘হার্ট অব স্টোন’ ছবিতে অভিনয় করলেও আলিয়া মনে করেন না যে সেটি তাঁর জন্য পূর্ণাঙ্গ অ্যাকশন সিনেমা ছিল। কারণ, সেখানে তাঁর চরিত্রে খুব বেশি স্টান্ট বা অ্যাকশন দৃশ্য ছিল না। তাঁর মতে, ‘আলফা’ই তাঁর প্রথম প্রকৃত অ্যাকশন ছবি। যদিও ২০২৪ সালে বাসন বালা পরিচালিত ‘জিগরা’ ছবিতে তাঁকে অ্যাকশন চরিত্রে দেখা গিয়েছিল।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া জানান, সন্তানের জন্মের পর অ্যাকশন দৃশ্যে অভিনয় করা তাঁর জন্য বড় এক শেখার অভিজ্ঞতা ছিল। এতে তিনি বুঝতে পেরেছেন, তাঁর শরীর কতটা সক্ষম এবং কত দূর পর্যন্ত যেতে পারে।
‘লাভ অ্যান্ড ওয়ার’ প্রসঙ্গে আলিয়া বলেন, এটি তাঁর কাছে ‘খুবই বিশেষ একটি সিনেমা’।

তাঁর ভাষায়, ‘এটি সেই বিরল ছবিগুলোর একটি, যার কাজ করতে গিয়ে কখনো ক্লান্তি আসে না, বরং শুটিং সেটে আরও বেশি সময় কাটানোর ইচ্ছা জাগে।’

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর আবার সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াকে তিনি নিজের জন্য সৌভাগ্যের বিষয় বলে মনে করেন। ওই ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।

আলিয়া বলেন, বানসালি প্রতিটি মুহূর্তে একধরনের জাদু তৈরি করতে জানেন। তাঁর সঙ্গে কাজ করা ছিল একটি ‘অমূল্য অভিজ্ঞতা’, যা ছিল গভীরভাবে সহযোগিতামূলক।
‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটের পরিবেশকে ‘নীরব ও মনোযোগী’ বলে বর্ণনা করেন আলিয়া। তাঁর মতে, ছবিটির কাজ তাঁর জন্য সৃজনশীলভাবে অত্যন্ত তৃপ্তিদায়ক। তিনি বলেন, ‘“গাঙ্গুবাই”-এর সেটে আমি শিখেছিলাম প্রতিদিন একেবারে খালি মন নিয়ে কাজে আসতে। এই অনিশ্চয়তা ও চমকই সঞ্জয় স্যারের কাজের প্রাণ। এতে পুরো প্রক্রিয়ার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিতে শেখা যায়।’

একসঙ্গে একাধিক ছবি নয়

৯ ক্যারিয়ারের শুরুর দিকের মতো এখন আর একসঙ্গে একাধিক ছবির কাজ করেন না আলিয়া। বর্তমানে তিনি একসময় একটি সিনেমাতেই মনোযোগ দিতে চান। নতুন বছরে এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন অভিনেত্রী। এতে প্রতিটি কাজের প্রতি পুরোপুরি নিবেদিত থাকা যায়, পাশাপাশি মেয়ে রাহার জন্যও সময় বের করা সম্ভব হয়।

আলিয়া জানান, এখন যে গতিতে তিনি কাজ করছেন, তা তিনি উপভোগ করছেন। এতে যে ছবির কাজে তিনি যুক্ত থাকেন, তাতে নিজের সব শক্তি ও মনোযোগ ঢেলে দিতে পারছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

চার সন্তানের স্বপ্ন সেলেনার, তবে…
‘প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে’
শুটিং সেটে আহত আরিফিন শুভ
নকলের অভিযোগে করণ জোহর
রাজনৈতিক ট্যাগ নিয়ে মুখ খুললেন ইয়ামি
Share This Article
Facebook Email Print
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

সর্বশেষ

এবার পারল না বাংলাদেশ
ডিসেম্বর ৯, ২০২৫
নিউ মেক্সিকোতে কুখ্যাত এপস্টিনের সে খামারটি আবারও আলোচনায়, কী হতো সেখানে
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
এমন বক্তব্য দেওয়া হচ্ছে, যাতে আমরা উত্তেজিত হয়ে পড়ি: মির্জা আব্বাস
জানুয়ারি ১৪, ২০২৬
খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করবেন– মাসুদ রানা  
ডিসেম্বর ২৮, ২০২৫
কাশি অবহেলা করছেন? শীতে এই ভুলই ডেকে আনছে বিপদ
ডিসেম্বর ১৫, ২০২৫
জাতীয় সংগীত আমাদেরকে প্রেমের চেতনায় উজ্জীবিত হতে শেখায় –মামুন মাহমুদ
নভেম্বর ২৯, ২০২৫
এনসিপি কর্মীকে মারধরের অভিযোগ
ফেব্রুয়ারি ১৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
অর্থনীতি

বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের দ্বিমুখী হস্তক্ষেপ নিয়ে বিতর্ক

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৮, ২০২৬
টিভি নাটকে প্রথমে কত টাকা পারিশ্রমিক পেতেন তৌকির আহমেদ
নারায়ণগঞ্জে মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ৪০ প্রার্থী, বাতিল ১৬  
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি প্রার্থীর নেতাকর্মীদের অস্ত্র ঠেকিয়ে হুমকি
খাবারের টেবিলে বসেই কি বিশ্বকাপের দল নির্বাচন করছেন স্কালোনি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?