By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: গণভোটে ‘হ্যাঁ’ ভোটই রাষ্ট্রের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে- অঞ্জন দাস
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদমহানগররাজনীতিসোনারগাঁও

গণভোটে ‘হ্যাঁ’ ভোটই রাষ্ট্রের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে- অঞ্জন দাস

Dailynarayanganj 24 .com
Last updated: জানুয়ারি ২, ২০২৬ ২:২৮ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: জানুয়ারি ২, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ গণসংহতি আন্দোলন, সোনারগাঁও উপজেলা কমিটির উদ্যোগে রাষ্ট্রের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের লক্ষ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বানে বারুদী থেকে মোগড়াপাড়া পর্যন্ত এক পদযাত্রা অনুষ্ঠিত হয়।

(২ জানুয়ারি) শুক্রবার উক্ত পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ–০৩ আসনের মাথাল মার্কার প্রার্থী, গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান এবং গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী জননেতা অঞ্জন দাস।

পদযাত্রায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন সোনারগাঁও উপজেলা কমিটির আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত এবং সঞ্চালনা করেন উপজেলা কমিটির সদস্য সচিব মোবাশ্বির হোসাইন।

পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, নারী সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নাজমা বেগম, গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জিয়াউর রহমান ও সদস্য সচিব মোহাম্মদ সোহাগ, ১২ নং ওয়ার্ডের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু, গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার দপ্তর সম্পাদক রনি শেখ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান, বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সদস্য সানজীদা ইসলাম ইলমা সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতা-কর্মী।

পদযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে জননেতা অঞ্জন দাস বলেন,
রাষ্ট্রকে আর দলীয় স্বার্থ ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির হাতে ছেড়ে দেওয়া যাবে না। আজ বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হলো জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের অব্যাহত ধ্বংস। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করা। সেই কারণেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া রাষ্ট্র রক্ষার প্রশ্ন।

তিনি বলেন, ক্ষমতাসীন ও ক্ষমতালোভী রাজনৈতিক শক্তিগুলো বারবার নির্বাচন ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছে। জনগণ ভোট দিতে গেলেও ভোটের ফল নির্ধারণ করে অন্যরা। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। গণভোটে জনগণের ‘হ্যাঁ’ ভোট রাষ্ট্র পরিচালনার কাঠামো বদলের পথ খুলে দেবে এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থাকে জনগণের ইচ্ছার প্রতিফলনে রূপান্তর করবে।

অঞ্জন দাস আরও বলেন, শ্রমজীবী মানুষ, কৃষক, নারী ও তরুণ সমাজের স্বার্থ উপেক্ষা করে কখনোই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। গণসংহতি আন্দোলন ক্ষমতার ভাগ চায় না, বরং জনগণের ক্ষমতা প্রতিষ্ঠার রাজনীতি করে। এই আন্দোলনের লক্ষ্য হলো রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।

তিনি বলেন, আজকের এই পদযাত্রা কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ। ভয়, লোভ ও দমননীতি উপেক্ষা করে সচেতন সিদ্ধান্তের মধ্য দিয়েই জনগণ তাদের অধিকার আদায় করবে। গণসংহতি আন্দোলন সেই লড়াইয়ে রাজপথে ছিল, আছে এবং থাকবে যতদিন না একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

বসন্তের কোকিলের কথা শুনে এমপি তো দূরের কথা, মেম্বারও বানাবেন না : গিয়াস উদ্দিন
বেগম জিয়ার মৃত্যুতে যা বললেন জামায়াতে ইসলামের আমির
 শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
আনন্দধামের নবম  প্রতিষ্ঠাতা বার্ষিক ও এওয়ার্ড বিতরণ
খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ড বিএনপির দোয়া
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

ইসলামী ব্যাংকের আমানত বেড়ে এক লাখ ৮৩ হাজার কোটি টাকা
জানুয়ারি ১৮, ২০২৬
জামায়াতে ইসলামীসহ ১০–দলীয় নির্বাচনী ঐক্যের সঙ্গে যুক্ত হলো লেবার পার্টি
জানুয়ারি ২৪, ২০২৬
মোবাইল বাজার নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত
জানুয়ারি ১, ২০২৬
দীঘির গায়ে জুস পড়া নিয়ে হুলস্থুল: চাকরি হারালেন কি সেই ওয়েটার?
জানুয়ারি ২৪, ২০২৬
নারায়ণগঞ্জে জামায়াতের মিছিলে হামলা, আহত ৮
জানুয়ারি ২৭, ২০২৬
সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে আগুন,
জানুয়ারি ১৫, ২০২৬
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শাখাওয়াত ও বাবুল
ডিসেম্বর ২৭, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলার হুমকি তেহরানের

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৪, ২০২৬
হাইকমান্ডেরে দিকে তাকিয়ে নারায়ণগঞ্জের মনোনয়ন বঞ্চিতরা
খালেদা জিয়া: গৃহবধূ থেকে এক দৃঢ়চেতা নেত্রী
সোনারগাঁয়ের নয়াপুরে এক নারীতেই অতিষ্ঠ এলাকাবাসী, মানববন্ধন ও বিক্ষোভ
জকসুতে শিবিরের জয়ের চার কারণ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?