By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: খালেদা জিয়ার তিন আসনে লড়বেন যারা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

খালেদা জিয়ার তিন আসনে লড়বেন যারা

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২, ২০২৬ ৪:১৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তফসিল ঘোষণার পর অসুস্থতা বিবেচনায় ঝুঁকি এড়াতে খালেদা জিয়ার তিনটি আসনেই দলের বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছিল বিএনপি। ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পাশাপাশি দলের বিকল্প তিন নেতাও মনোনয়নপত্র জমা দেন। ৩০শে ডিসেম্বর খালেদা জিয়া মৃত্যুবরণ করলে তার তিনটি আসনের প্রার্থী নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে খালেদা জিয়ার তিন আসনে দলের কারা প্রার্থী হবেন সেই তথ্য জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, দলের নেতাদের মধ্যে বিকল্প হিসেবে যারা তিন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারাই প্রার্থী হবেন। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান সালাহউদ্দিন আহমেদ। ফেনী-১ আসনে বিএনপি’র বিকল্প প্রার্থী ছিলেন রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম। খালেদা জিয়ার মৃত্যুর পর এসব আসনে এখন তারাই বিএনপি’র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। খালেদা জিয়ার মৃত্যুর পর নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা এবং দলের প্রার্থী বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘স্বাভাবিকভাবেই তার (খালেদা জিয়া) মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হবে। তার তিনটি আসনে আমাদের বিকল্প প্রার্থী রয়েছেন। তাদের মনোনয়নপত্র বৈধ হলে তারাই প্রার্থী হবেন। এটাই আইন।’ নির্বাচন স্থগিত বা বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনে এর কোনো সুযোগ নেই। নির্বাচন পেছানোরও আইনি কোনো সুযোগ নেই। মনোনয়ন বৈধতা ও প্রতীক বরাদ্দের পর যদি এ ধরনের ঘটনা ঘটতো, তাহলে আইনগত জটিলতার কারণে নির্বাচন স্থগিত হতে পারতো।’ সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এখন সে পরিস্থিতি নেই। যেহেতু মনোনয়ন বৈধ হওয়ার আগেই তিনি (খালেদা জিয়া) আর নেই, তাই তার মনোনয়নপত্র এমনিতেই টিকবে না। সে ক্ষেত্রে যারা বিকল্প প্রার্থী, তাদের মনোনয়নপত্র বৈধ হলে তারাই প্রার্থী হবেন।’

এদিকে ফেনী-১ আসনের বিকল্প প্রার্থী রফিকুল ইসলাম মজনু মানবজমিনকে বলেন, আমি দীর্ঘ ৮ বছর ধরে এই আসনে কাজ করছি। ২০১৮ সালেও এই আসনে আমি ধানের শীষের প্রার্থী ছিলাম। এখন ম্যাডাম (খালেদা জিয়া) যেভাবে এই আসনের মানুষদের ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, বিপদে আপদে পাশে থেকেছেন আমিও সেই চেষ্টা করবো। ম্যাডামের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো। 

শনিবার ঢাকায় উল্লেখযোগ্য কর্মসূচি
নারায়ণগঞ্জে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান
অবরোধ চলবে, রাতেও শাহবাগে অবস্থান, ঘোষণা ইনকিলাব মঞ্চের
আজ রাজধানীতে যেসব কর্মসূচি
মিশিগানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে সড়কের নাম
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

বক্সার হয়ে ব্যর্থ, গৃহকর্মী হয়ে স্বস্তি পেলেন সিডনি
ডিসেম্বর ২৬, ২০২৫
দিনক্ষণ চূড়ান্ত, ৩ বছর ৯ মাস পর ফিরছে বিটিএস
জানুয়ারি ২, ২০২৬
ভোটের কঠিন সমিকরনে পড়েছেন সাবেক এপি আবুল কালাম
ফেব্রুয়ারি ৯, ২০২৬
চোটে বিশ্বকাপ শেষ রদ্রিগোর, মন শক্ত রাখতে বললেন নেইমার
মার্চ ৪, ২০২৬
আর্থিক সক্ষমতা না থাকায়
ডিসেম্বর ১৭, ২০২৫
আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র
জানুয়ারি ২৮, ২০২৬
৪৭ আসন বণ্টন নিয়ে নতুন করে আলোচনা
জানুয়ারি ১৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগরসদর

দেশনেত্রী’র স্মরনে নির্ভীক এর নাগরিক শোকসভা

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
জানুয়ারি ৩, ২০২৬
‘বিন্দাস’ আছেন মোস্তাফিজ, মাঠেই প্রমাণ করছেন নিজেকে
গ্যাস–সংকটে হঠাৎ বেড়েছে বৈদ্যুতিক চুলার বেচাকেনা
ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য জরুরি নির্দেশনা
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণসংবর্ধনায়ঃ মহানগর বিএনপির শো-ডাউন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?