By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
চাকুরী

২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা গত বছরে প্রকাশ করা হয়েছে। গত ৯ নভেম্বর ২০২৫ জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন। সেই সঙ্গে নির্বাহী আদেশে ছুটি থাকছে আরও ১৪ দিন।

Contents
  • দেখে নেওয়া যাক ২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি—
  • মার্চ
  • এপ্রিল
  • মে
  • আগস্ট
  • অক্টোবর
  • ডিসেম্বর

২০২৬ সালের ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে মোট ৫ দিন, হিন্দু পর্বে মোট ৯ দিন, খ্রিষ্টান পর্বে মোট ৮ দিন, বৌদ্ধ পর্বে মোট ৭ দিন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কর্মচারীদের ক্ষেত্রে মোট ২ দিন করে ছুটি নেওয়া যাবে।

সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ২০২৬ সালের বাংলাদেশের সব সরকারি ও আধা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থাগুলোয় এ ছুটি পালন করা হবে।

কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিই যেখানে অনেকে ব্যক্তিগত কাজে ব্যয় করেন, সেখানে টানা কয়েক দিনের ছুটি অনেকের জন্য স্বস্তির। এ বছরে সেই সুযোগই আছে। কারণ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে একাধিক লম্বা ছুটির সম্ভাবনা আছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছর সব মিলিয়ে সরকারি ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। ফলে প্রকৃত ছুটি ১৯ দিন। মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে নয় দিন, খ্রিষ্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কর্মচারীদের জন্য দুদিন ঐচ্ছিক ছুটি থাকবে।

একজন কর্মকর্তা–কর্মচারীকে তাঁর নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি প্রদান করা যেতে পারে এবং প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে। যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

দেখে নেওয়া যাক ২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি—

ফেব্রুয়ারি

২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে নির্বাহী আদেশে অনুযায়ী পবিত্র শবে বরাতের ছুটি নির্ধারিত রয়েছে। এবার পবিত্র শবে বরাতের ছুটি দিনটি হতে পারে বুধবার। এর সঙ্গে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) এক দিন ছুটি নিলেই পাওয়া যাবে টানা চার দিনের অবকাশ। কারণ, ৬ ও ৭ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন।

মার্চ

২০২৬ সালের মার্চ মাসে মাত্র এক দিন ছুটি নিতে পারলে মিলবে টানা ৭ দিনের ছুটি। এ ছাড়া পৃথকভাবে মিলবে ৪ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ। এ মাসের ২০ মার্চ, শুক্রবার জুমাতুল বিদা। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হবে, যেদিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে থাকা চার দিনের ছুটি যুক্ত হয়ে মোট ৫ দিনের ছুটি থাকবে।

এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ১৭ মার্চ শবে কদরের ছুটি নির্ধারিত রয়েছে। ফলে ১৮ মার্চ এক দিন ছুটি যোগ করলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন। আর ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকবে। তাই ২৫ মার্চ বুধবার বা ২৯ মার্চ রোববার—যেকোনো এক দিন ছুটি পেলে টানা চার দিনের ছুটি মিলবে। এমনকি এক দিন ছুটি না নিলেও মিলবে টানা তিন দিনের ছুটি।

এপ্রিল

এপ্রিলেও সরকারি চাকরিজীবীরা টানা ৫ দিন ছুটির নেওয়ার সুযোগ পাবেন। তবে এ ক্ষেত্রে ২ দিনের ছুটি নিতে হবে। ১০ ও ১১ এপ্রিল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, আর ১৪ এপ্রিল মঙ্গলবার পয়লা বৈশাখের ছুটি থাকবে। এর মধ্যে ১২ ও ১৩ এপ্রিল ছুটি নিলেই টানা পাঁচ দিন ছুটি।

মে

২০২৬ সালের মে মাসে মাত্র ২ দিন ছুটি নিতে পারলে টানা ১০ দিনের অবকাশের সুযোগ মিলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে, বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে, সে দিন সারা দেশে সাধারণ ছুটি। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯, ৩০ ও ৩১ মে নির্বাহী আদেশে মোট ৬ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ২২ ও ২৩ মে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। ২৪ ও ২৫ মে দুই দিন ছুটি কোনো সরকারি কর্মকর্তা–কর্মচারী নিতে পারলে সাপ্তাহিক ছুটি, নির্বাহী আদেশের ছুটি এবং ঈদের ছুটি মিলিয়ে একটানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

আগস্ট

দুই দফায় লম্বা ছুটির সুযোগ আছে। তবে উভয় ক্ষেত্রেই এক দিন করে ছুটি নিতে হবে। আগামী ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবসে দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে টানা চার দিনের ছুটি মিলবে। ৭ ও ৮ আগস্ট শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি আছে।

এদিকে ২৬ আগস্ট (বুধবার) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি থাকতে পারে। এর পরদিন বৃহস্পতিবার ছুটি নিলেই পাওয়া যাবে টানা চার দিনের ছুটি। কারণ, ২৮ ও ২৯ আগস্ট শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি।

অক্টোবর

২০২৬ সালের অক্টোবরেও লম্বা ছুটির সুযোগ থাকছে। এ ক্ষেত্রে মাত্র এক দিন ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা একসঙ্গে ৫ দিনের ছুটি পাবেন। ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে আর বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর সাধারণ ছুটি। পরদিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) ছুটি মেলাতে পারলে ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটিতে মিলবে দীর্ঘ ছুটির সুযোগ।

ডিসেম্বর

বছরের শেষ মাস ডিসেম্বরেও সরকারি চাকরিজীবীরা লম্বা ছুটির সুযোগ পাবেন। ১৭ ডিসেম্বর এক দিন ছুটি নিলেই টানা ৪ দিন অবকাশ মিলবে। বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের সাধারণ ছুটি রয়েছে, আর ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। মাঝের বৃহস্পতিবার ছুটি নিতে পারলে ৪ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা।

নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব পরীক্ষা স্থগিতের দাবিতে ইসিতে
বাংলাদেশিদের চাকরির প্রতিশ্রুতিতে ইউক্রেন যুদ্ধে যেতে বাধ্য করছে রাশিয়া
বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ
বেসরকারি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরি, বেতন ৫৫ হাজার
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করলো পিএসসি
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

টানা ২৫ বছর গোল করলেন রোনালদো, কোন বছরে কত গোল
জানুয়ারি ১৩, ২০২৬
‘বিশ্বকাপ দলে নেইমারের থাকাটা পারফরমেন্সের ওপর নির্ভর করবে’
ডিসেম্বর ৭, ২০২৫
‘খেয়েছো?’ প্রশ্নে লুকানো প্রেমের গল্প
ফেব্রুয়ারি ৬, ২০২৬
অনেকে কেন বাথরুমেই স্ট্রোক করে
জানুয়ারি ৯, ২০২৬
২০২৬ সালে চাকরি : ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করবেন যেভাবে
জানুয়ারি ৮, ২০২৬
চুয়েটে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৭%
জানুয়ারি ১৭, ২০২৬
হাতপাখা বিজয় হলে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে -ফারুক আহমাদ মুন্সী
নভেম্বর ৯, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

অবশেষে মুক্তি পেলো ‘অমীমাংসিত’

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ১৭, ২০২৫
ডিক্যাপ্রিওকে হারিয়ে দিলেন শ্যালামে
 নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সাধ্যমত চেষ্টা করা হচ্ছে–উপদেষ্টা সাখাওয়াত
চার দিনের সংঘাতের পর ভারত–পাকিস্তান কি শান্ত হয়ে এল
যে ভিটামিনের অভাবে ঠোঁট ফাটে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?