By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: লাইভে বিয়ে, ডিভোর্স নিয়ে প্রশ্ন প্রসঙ্গে যা বললেন প্রভা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

লাইভে বিয়ে, ডিভোর্স নিয়ে প্রশ্ন প্রসঙ্গে যা বললেন প্রভা

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বছরের প্রথম দিন ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আড্ডা দিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সেই আড্ডায় তিনি ভক্তদের নানা মন্তব্যের উত্তর দেন। তবে ভক্তদের সতর্ক করে শুরুতেই জানিয়ে রাখলেন, অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন করলে চেষ্টা করবেন উত্তর না দিতে। তবে নতুন বছরের শুভেচ্ছার পাশাপাশি অপ্রাসঙ্গিক প্রশ্নের মুখেও পড়তে হয় প্রভাকে।

বিভিন্ন সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমের নানা মন্তব্য নিয়ে বিরক্ত হন অভিনেত্রী প্রভা। এ নিয়ে প্রকাশ্যেও একাধিকবার কথা বলেছেন। যে কারণে এবার ফেসবুক লাইভে আগেই ভক্তদের সতর্ক করলেন। তিনি ফেসবুক লাইভে ভক্তদের জানান, গতকাল থেকেই তাঁকে অনেক ভক্ত–সহকর্মী একের পর এক নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন। যে কারণেই তাঁর এই লাইভ আড্ডায় আসা।

প্রভা শুরুতেই ভক্ত ও সহকর্মীদের উদ্দেশে বলেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। যদিও রাত থেকে সারা দিন ধরে টুংটাং করে যে এসএমএস আসে, সেটা পেতে আমার একদমই ভালো লাগে না। যেকোনো উইশই ভালো লাগে না। আর আমি এখন একটা জব করছি। বুঝতে পারছি, এটা মেবি একটা কালচার। আমাকেও হয়তো শুভেচ্ছা পাঠাতে হবে। ব্যক্তিগতভাবে এটা আমার পছন্দ না। আমি মনে করি, গুড উইশ সব সময় করা যায়। আবার এটাও বুঝতে হবে, এটা একটা সৌজন্যতা।’

লাইভের শুরু থেকেই ভক্তরা প্রভাকে খ্রিষ্টীয় নতুন বছরের শুভেচ্ছা জানাতে থাকেন। কেউ কেউ মন্তব্যে নানা প্রশ্ন করেন। সেগুলো নিয়ে প্রভা বলেন, ‘আপনারা মন্তব্য করে প্রশ্ন করতে পারেন, আমি মন্তব্য পড়ে টুকটাক উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো–মন্দ যে মন্তব্যই করেন না কেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি খুবই অপ্রাসঙ্গিক হয়, যদি অশিক্ষিতের মতো করে কোনো মন্তব্য কেউ করেন, চেষ্টা করব সেটা অ্যাভয়েড করতে। ভালো মন্তব্যের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব।’

সেখানে বেশির ভাগ ভক্ত মন্তব্য করেন বর্তমানের ব্যস্ততা কী নিয়ে সেটা জানতে, কী করছেন সেটা জানতে। তবে কেউ কেউ মন্তব্য করেন বিয়েসহ ব্যক্তিগত বিষয় নিয়ে। সেসব প্রশ্ন শুরুতে এড়িয়ে যেতে চাইলেও পরে বিয়ে প্রসঙ্গের প্রশ্নের উত্তরে প্রভা বলেন, ‘আচ্ছা ভাই, আপনার এই রকম প্রশ্ন যে ব্যাড ম্যানার, সেটা কি জানেন! বিয়ে হবে কবে, হচ্ছে না কেন, বাচ্চা নিচ্ছ না কেন, ডিভোর্স হলো কেন? আমি তো রক্ত–মাংসের মানুষ। যেদিন যেটা ওপর আল্লাহ লিখে থাকবে, সেদিন সেটাই হবে। এগুলো পারসোনাল ব্যাপার, এগুলো নিয়ে কাউকে প্রশ্ন না করাই ভালো। কারণ, প্রতিটা মানুষই চায় সংসার করতে। সেটা আবার যেদিন লেখা থাকবে হবে।’

সাদিয়া জাহান প্রভা বর্তমানে চাকরির পাশাপাশি শুটিং নিয়েও ব্যস্ত। তিনি গত বছর ক্যারিয়ারে প্রথমবার সিনেমায় নাম লিখিয়েছেন। তাঁকে দেখা যাবে দুটি সিনেমায়। প্রভা অভিনীত সিনেমা দুটির নাম ‘দুই পয়সার মানুষ’ ও ‘দেনা পাওনা’। সিনেমা দুটি পরিচালনা করছেন ঝুমুর আসমা ও সাদেক সিদ্দিকী। সিনেমাগুলো নিয়ে বেশ আগ্রহী এই অভিনেত্রী।

মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৫
তামান্নার সঙ্গে প্রেম বারবার শিরোনামে, একটু শান্তি চাইতেন বিজয়
প্রেম অস্বীকার থেকে বিয়ের সিদ্ধান্ত; দুই বছরে জেফার-রাফসানকে ঘিরে যা যা ঘটল
মাহি–জয়ের যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড না হওয়ার কারণ
‘এটা আমাদেরই গল্প’ নাটকের আলোচনায় সামনে এসেছে ‘কাভি মে কাভি তুম’
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

আরশের সঙ্গে রোমান্টিক ছবি—সবাই কেন অভিনন্দন জানাচ্ছেন? সুনেরাহ্ বললেন…
ডিসেম্বর ২৩, ২০২৫
বিপিএল: মেহেদীর ছক্কায় চট্টগ্রামের জয়, নোয়াখালীর বিদায়
জানুয়ারি ১৬, ২০২৬
বাংলাদেশ ফুটবল লিগ
জানুয়ারি ২৩, ২০২৬
জয়া, বাঁধন থেকে মেহজাবীন—২০২৫ সালে নজর কাড়লেন কারা
ডিসেম্বর ১৯, ২০২৫
বিদায় ২০২৫
ডিসেম্বর ৩১, ২০২৫
৪৬তম বিসিএস: দেড় হাজার চিকিৎসকের পদ কি তবে শূন্যই থাকছে?
জানুয়ারি ৩০, ২০২৬
পরিবারসহ সমুদ্রে ডুবতে ডুবতে বেঁচে গেলেন বিশ্বকাপ ফাইনালে খেলা আর্জেন্টাইন ফুটবলার
জানুয়ারি ১০, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বন্দরমহানগর

বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
জানুয়ারি ১, ২০২৬
মহানগর ছাত্রশক্তির নতুন কমিটি গঠন
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডন নেয়ার চিন্তা
কৃষি ও কর্মসংস্থান খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি তারেক রহমানের
এই পাঁচজনকে আপনাদের হাতে তুলে দিলাম: তারেক রহমান
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?