By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বিএনপিতে ফিরছেন তৈমূর আলম খন্দকার
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদমহানগররাজনীতিসদর

বিএনপিতে ফিরছেন তৈমূর আলম খন্দকার

Dailynarayanganj 24 .com
Last updated: জানুয়ারি ১, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: জানুয়ারি ১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ অচিরেই বিএনপিতে ফিরছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার। নারায়ণগঞ্জ জেলা, মহানগর, থানা বিএনপির যে সকল নেতাকর্মীদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল তাদের দলে ফেরাচ্ছেন কেন্দ্রীয় হাই কমান্ড।

বিএনপির রাজনীতিতে ফিরেছেন আওয়ামীলীগে যোগদান করে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান ও ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মনিরুল আলম সেন্টু। একই সঙ্গে ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর। তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি।
এক এক নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির রাজনীতিতে ফিরেছেন বিএনপির বহিষ্কৃত সকল নেতারা। শুধু মাত্র বাকী রইলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার।ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মনিরুল আলম সেন্টু যখন বিএনপি সাথে সর্ম্পক ছিন্ন করে আওয়ামীলীগ সাবেক এপি একে এম শামীম ওসামনের হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করে কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। সে সেন্টুকে পুনরায় বিএনপিতে ফিরেছেন হাইকমান্ড তাহলে এড. তৈমূর আলম খন্দকারের দলে ফেরাও অস্বাভাবিক নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
জানাগেছে, সর্বশেষ ১ জানুয়ারী মনিরুল আলম সেন্টু ও রিয়াদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে নেয়ার বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মনিরুল আলম সেন্টু ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সিনিয়র সহ-সভাপতি ছিলেন। কুতুবপুর ইউনিয়ন পরিষদে তিনি ৪বারের নির্বাচিত চেয়ারম্যান, যে ইউনিয়নে প্রায় দেড় লক্ষাধিক ভোটার রয়েছেন।
অন্যদিকে জানাগেছে যে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক বহিষ্কৃত সভাপতি তৈমূর আলম খন্দকারের বিষয়েও ইতিবাচক সাড়া দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এদিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির রাজনীতি থেকে যেসব নেতারা বহিষ্কৃত হয়েছিলেন তাদের বহিষ্কার প্রত্যাহার করে দলে নিয়েছে বিএনপি। ভিন্ন দলে চলে যাওয়া বেশকজন নেতাকেও বিএনপিতে ফেরানো হয়েছে। এবার যেকোনো সময় তৈমূর আলম খন্দকারের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
কেন্দ্রীয় একাধিক সুত্র নিশ্চিত করেছে, নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপির ভেতরে বিরোধ কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিএনপি। আগেই জানা গিয়েছিলো যে, মনিরুল আলম সেন্টু ও রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিষয়ে সিদ্ধান্তের পর তৈমূর আলম খন্দকারের বিষয়ে সিদ্ধান্ত দিবে কেন্দ্রীয় বিএনপি। ইতিমধ্যে তৈমূর আলম খন্দকারের সঙ্গে কেন্দ্রীয় বিএনপির দায়িত্বশীল একাধিক শীর্ষ নেতার সঙ্গে অনুষ্ঠানিক ভাবে আলোচনা হয়েছে। অনেকেই তৈমূরকে বিএনপিতে একটি লিখিত দরখাস্ত দেয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু তৈমুর আলম বিএনপিতে দরখাস্ত দিয়ে বিএনপির রাজনীতিতে ফিরতে নারাজ। দল সেচ্ছায় তাকে ডাকলেই তিনি দলে ফিরতে রাজি।তৈমূর আলমের বিষয়ে জানাগেছে যে, তৈমূর আলম খন্দকার তৃণমূল বিএনপি নামক দলের সঙ্গে এখন আর সম্পৃক্ত নন। তিনি গত জাতীয় নির্বাচনের পরপরই সেই দলের কার্যক্রম থেকে নিষ্ক্রিয় থেকেছেন। তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বলেও দাবি করেছেন এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্ব মানেন বলেও গণমাধ্যমে সাক্ষাতকারে বলেছেন। চলতি জাতীয় নির্বাচনেও তাকে বিভিন্ন দল থেকে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তাব দিলেও তিনি কোনো দল থেকে প্রার্থী হননি। বেগম খালেদা জিয়ার মৃত্যুর আগে থেকেই তিনি নারায়ণগঞ্জের নেতাকর্মীদের নিয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছেন। খালেদা জিয়ার জানাযায় তিনি অংশগ্রহণ করেছেন।

এদিকে ২০২২ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে মেয়র পদে নির্বাচন করেছিলেন তৈমূর। ওই নির্বাচনে তার প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন মহানগর বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক এটিএম কামাল। যে কারনে দুজনকেই বিএনপি থেকে বহিষ্কার করে দেয় কেন্দ্রীয় বিএনপি। ২৬ নভেম্বর এটিএম কামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলে নিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

বিএনপির বিভিন্ন সূত্রে জানাগেছে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে কাজ করায় বিএনপি থেকে মনিরুল ইসলাম সেন্টুকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগে যোগদান করে আওয়ামীলীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হোন সেন্টু। সম্প্রতি সেন্টু বিএনপির কার্যক্রমে সক্রিয় হয়েছেন এবং ফতুল্লা বিএনপির একাংশের নেতাকর্মীরা সেন্টুকে বিএনপিতে ফিরিয়ে নেয়ার দাবি তুলেছেন।

সরকার পতনের ৫ আগস্ট একটি চাঁদাবাজির অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার হোন রিয়াদ মোহাম্মদ চৌধুরী। এ ছাড়াও ২০১৮ সাল ও ২০২৪ সালের নির্বাচনে সরাসরি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সেলিম ওসমানের পক্ষে কাজ করায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হাশেম শকু, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হান্নান সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী মুরাদ, সদস্য সুলতান আহমেদ ভুঁইয়াকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের সকলকেই বিএনপি বহিষ্কার প্রত্যাহার করে দলে নিয়েছেন।

দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম ভুঁইয়াকে বহিষ্কার করা করেছিলো কেন্দ্রীয় বিএনপি। সম্প্রতি তাকেও দলে নিয়েছে বিএনপি। আওয়ামীলীগের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন টিটু। ওই সময় তাকে বহিষ্কার করা হয়। সম্প্রতি তার বহিষ্কার করে তাকে দলে নিয়েছে বিএনপি।

এ ছাড়াও ৫ আগস্ট পরবর্তীতে চাঁদাবাজির অভিযোগে ডিটেনশনে থাকা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এসএম আসলাম ও থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বহিষ্কার করেছিল বিএনপি। সম্প্রতি বহিষ্কার প্রত্যাহার করে তাদের দুজনকেই দলে নিয়েছে বিএনপি। এদের মধ্যে টিএইচ তোফা ২০১৮ সালের নির্বাচনের পূর্বে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার হাতে ফুলের নৌকা উপহার দিয়ে আওয়ামীলীগে যোগদান করেছিলেন।

একই সময়ে এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে বহিষ্কার করা হলেও সম্প্রতি তার বহিষ্কার করে প্রত্যাহার করে তাকে দলে নিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

নারায়ণগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণায় ক্যারাভ্যান
দেশের মানুষ একটি স্বচ্ছ, শান্ত ও নিরপেক্ষ নির্বাচন চায়—মুফতি ফয়জুল করীম
আমার প্রধান প্রধান এজেন্টদের ফোন করে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে– শাহ আলম
সন্ধ্যা নামলেই আতঙ্ক
আবুল কালামের নির্বাচনী প্রচারনায় গণজোয়ার
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া — মাসুদুজ্জামান
জানুয়ারি ৪, ২০২৬
“নারায়ণগঞ্জ-৩ এ বিকল্প রাজনীতির ঘোষণা: অঞ্জন দাসের গণসংযোগ”
জানুয়ারি ২৫, ২০২৬
ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়: পররাষ্ট্র উপদেষ্টা
জানুয়ারি ১১, ২০২৬
তারেক রহমান আমাদের চেয়ে বেশি নির্যাতিত –এড.শাখাওয়াত
ডিসেম্বর ২১, ২০২৫
বছর শেষে আলোচনার শীর্ষে ৩ ধারাবাহিক
ডিসেম্বর ৩০, ২০২৫
বিয়ের মণ্ডপেই অফিসের কাজ
ডিসেম্বর ২২, ২০২৫
জুলাই সনদ বাস্তবায়ন করেই নির্বাচন হতে হবে: নাহিদ ইসলাম
নভেম্বর ৭, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

ঢাকা ক্যাপিটালস: গুরবাজ-হেলসের সঙ্গে অলরাউন্ডাররাই বড় শক্তি

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২৩, ২০২৫
বাল্য বিয়ে রুখে মীমের জিপিএ-৫
জুলাই হত্যাকাণ্ডের মামলার কোনো অপরাধীকে জামিন দেওয়া যাবে না: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
নতুন লুকে চমকে দিলেন তাহসানের স্ত্রী রোজা
১৯৭১ সালের ২৯ নভেম্বর বক্তাবলি গণহত্যা দিবস উপলক্ষে সমমনা’ র স্মরণসভা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?