By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: তীব্র শীতে নারায়ণগঞ্জে জনজীবন স্থবির
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদমহানগররাজনীতিসদর

তীব্র শীতে নারায়ণগঞ্জে জনজীবন স্থবির

Dailynarayanganj 24 .com
Last updated: জানুয়ারি ১, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: জানুয়ারি ১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ হঠৎ করেই জেঁকে বসেছে তীব্র ও কনকনে শীত। জেলার ওপর দিয়ে গত দুই থেকে তিন দিন ধরে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশা ও সূর্যহীন আকাশে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

এদিকে গত দুই দিন ধরে সূর্যের দেখা না মেলায় দিনের বেলাতেও শীতের দাপট কমছে না জেলাজুড়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকছে, আর রাত নামলেই কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যাচ্ছে যে দূরের কোনো বস্তু স্পষ্ট দেখা যাচ্ছে না। ফলে সড়ক ও মহাসড়কে দিনের বেলাতেই হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকগুলোকে।

শীতের প্রভাবে নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। কনকনে ঠান্ডা থেকে বাঁচতে অনেকেই খড়-কুটা ও আবর্জনা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। দিনমজুর ও শ্রমজীবী মানুষরা ঠান্ডার কারণে নিয়মিত কাজ করতে না পেরে পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে দিনাতিপাত করছেন।

শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্টসহ নানা সমস্যায় আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানান, আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশি।

এদিকে কুয়াশার কারণে জীবিকার ক্ষেত্রেও প্রভাব পড়েছে। সিএনজিচালিত অটোরিকশা চালক মোফাখখারুল আলম বলেন, রাতে কুয়াশা এত বেশি থাকে যে সন্ধ্যার পর আর গাড়ি চালানো নিরাপদ মনে হয় না। তাই বাধ্য হয়ে আগেভাগেই ঘরে ফিরে যেতে হয়।

সব মিলিয়ে শৈত্যপ্রবাহ ও কনকনে শীতে ময়মনসিংহের জনজীবন এখন স্থবির। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

তারেক রহমানের গণসংবর্ধনায়ঃ শক্তির জানান দিবে জাকির খান
সিদ্ধিরগঞ্জ থানায় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন গোলাম মসিহ্
ভোটের লড়াই হোক শোষণ-বৈষম্যহীন সমাজ ও দেশ গড়ার লড়াই : ইকবাল
সোনারগাঁয়ে ভালো মানুষের সংখ্যা বেশি.. সাবেক এপি গিয়াসউদ্দিন
বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন মোহাম্মদ আলী
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

জালিয়াতির অভিযোগে শাহ্ আলমের বিরুদ্ধে মামলা
ফেব্রুয়ারি ৫, ২০২৬
সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ
নভেম্বর ৭, ২০২৫
জালাল হাজী ও জুলাই শহীদ স্বজনের কবর জিয়ার করলেন মাসুদুজ্জামান
ডিসেম্বর ৮, ২০২৫
সোনারগাঁয়ে ভালো মানুষের সংখ্যা বেশি.. সাবেক এপি গিয়াসউদ্দিন
ফেব্রুয়ারি ৫, ২০২৬
খেলা হবে ঘোষণা দিয়ে না খেলেই পালিয়েছেন শামীম ওসমান: মান্নান
জানুয়ারি ৩১, ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ২৬
ডিসেম্বর ৩১, ২০২৫
শীতে পা ফাটা থেকে প্রতিকার পেতে যা করবেন
জানুয়ারি ৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

এক বছরে রেকর্ড ৭৭৬৬ ছক্কা, সবচেয়ে বেশি কোন দলের, সবচেয়ে বেশি মেরেছেন কে

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ৩০, ২০২৫
হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেফতার
মাসিক আয় লাখ টাকারও কম এই ৫ শীর্ষ নেতার
রোজায় স্কুল বন্ধ থাকবে কিনা জানাল মন্ত্রণালয়
যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে ক্রীড়ার বিকল্প নেই: নার্গিস মাকসুদ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?