By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: গণ-অভ্যুত্থানে পঙ্গু ছেলে, খালেদা জিয়ার জানাজায় স্বামীর মৃত্যুতে দিশাহারা তাহেরা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

গণ-অভ্যুত্থানে পঙ্গু ছেলে, খালেদা জিয়ার জানাজায় স্বামীর মৃত্যুতে দিশাহারা তাহেরা

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ জুলাই গণ–অভ্যুত্থানে মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করে ছেলে তাহসীন হোসেন (১৫)। এখনো সে চিকিৎসাধীন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মারা গেলেন স্বামী মো. নিরব হোসেন (৫৬)।

এমন অবস্থায় মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে তাহেরা বেগমের (৪০)। সংসারের একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন তিনি। পঙ্গুত্ব বরণ করা ছেলে তাহসীন, মেয়ে নাফিজা নওরীনসহ তিন সদস্যের সংসার কীভাবে চলবে, এ নিয়ে দুশ্চিতা কাটছে না তাঁর।

নিরব হোসেনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড়ডালিমা গ্রামে। গতকাল বিকেলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মারা যান নিরব হোসেন। আজ বৃহস্পতিবার বেলা দুইটায় স্থানীয় বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আর্থিক অনটনের কারণে বেশ আগেই ঢাকায় পাড়ি জমান নিরব হোসেন। ঢাকার বড় মগবাজার এলাকার ডাক্তার গলিতে একটি ভাড়া বাসায় দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন নিরব হোসেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে সংসার চালাতেন। উপার্জন সামান্য হলেও সুখেই ছিল পরিবারটি।

পরিবারের সদস্যরা জানান, পরিবারের কাউকে না জানিয়েই একমাত্র ছেলে তাহসীন হোসেন (নাহিয়ান) জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার সঙ্গে অংশ নেয়। ৪ আগস্ট বিকেলে ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তাহসীন হোসেন। সরকারিভাবে দেশে ও বিদেশে (থাইল্যান্ড) নিয়ে চিকিৎসা করানো হয়। কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাহসীন হোসেন তখন নবম শ্রেণির ছাত্র ছিল। চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার ইচ্ছা আছে তার।

আজ বৃহস্পতিবার দুপুরে বাবাকে শেষবিদায় জানাতে বাড়িতে এসেছিল তাহসীন হোসেন। সেখানে সে বলে, গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই সে হাঁটতে পারে না। এমনকি প্রকৃতির ডাকও বুঝতে পারে না। তার বাবাই তাকে দেখভাল করতেন। গতকাল যখন বাবার মৃত্যুর খবর পায়, তখনো সে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন ছিল।

মঙ্গলবার রাতে বাবার সঙ্গে শেষ কথা হয় তাহসীন হোসেনের। এ প্রসঙ্গে সে বলে, ‘বাবা ফোন করে জানতে চেয়েছেন, হাসপাতালে কেমন আছি, রাতে খাবার খেয়েছি কি না। বাবার মৃত্যুর পর জানি না এখন আমাদের সংসার কীভাবে চলবে? আমার দেখভাল কে করবে?’

তাহেরা বেগম বলেন, জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে একমাত্র ছেলেটা পঙ্গু হয়ে গেছে। হাঁটতে পারে না। কোমরের নিচের অংশ অবশ হয়ে গেছে। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ারও মতো সামর্থ্য নেই ওর। শিশু বাচ্চাদের মতো প্যাম্পার্স পরিয়ে রাখতে হয়। খুবই দুর্বিষহ জীবনযাপন করতে হয় তাঁদের। চার সদস্যের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন স্বামী নিরব হোসেন। তিনি মারা যাওয়ায় তিন সদস্যের সংসার চালানোর মতো কোনো সামর্থ্য নেই তাঁর।

নিরব হোসেনের জানাজায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ ও বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার জানাজায় অংশ নেন।

বিএনপি নেতা আকন কুদ্দুসুর রহমান বলেন, তিনি তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির নেতাদের নিয়ে এসেছেন নিহতের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য। বিএনপি ও তারেক রহমান সব সময় নিরব হোসেন ও জুলাইযোদ্ধা তাহসীন হোসেনের পরিবারের পাশে থাকবেন।

গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদককে অব্যাহতি, আসন সমঝোতা নিয়ে ক্ষোভ এবং আরও যা জানা গেল…
বিএনপির জয়ে নতুন মোড়ে বাংলাদেশ, সমর্থকের আশা দেশ আরও ভালো হবে
এনসিপি নির্বাচনে অংশ নেবে কি না পুনর্বিবেচনা করবে: আসিফ মাহমুদ
ভাষা নিয়ে ভাসা–ভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা
হলফনামা ও আয়কর রিটার্নে অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: সারজিস আলম
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

অসুস্থতার গুজব উড়িয়ে প্রকাশ্যে আরব আমিরাতের প্রেসিডেন্ট
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন
ডিসেম্বর ২, ২০২৫
খাবারের টেবিলে বসেই কি বিশ্বকাপের দল নির্বাচন করছেন স্কালোনি
জানুয়ারি ৩১, ২০২৬
মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা, আইআরজিসি ও সশস্ত্র বাহিনীর আনুগত্য প্রকাশ
মার্চ ৯, ২০২৬
যুক্তরাষ্ট্রে চাকরির জন্য হন্য হয়ে ঘুরতে থাকা মেয়েটি গাড়ির মধ্যে ঘুমায়
জানুয়ারি ২৮, ২০২৬
কালবৈশাখীর আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর
মার্চ ৪, ২০২৬
জয়া, বাঁধন থেকে মেহজাবীন—২০২৫ সালে নজর কাড়লেন কারা
ডিসেম্বর ১৯, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
শিক্ষা

জুনিয়র বৃত্তি পরীক্ষা—গণিত

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২৯, ২০২৫
বিএসএফের হাতে আটকের পর মৃত্যু
সেদিন তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছিল নায়ক মান্নার
নাগরিক শোকসভা
তাঁকে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা হয়েছে: কনকচাঁপা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?