By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: কোরআন ছুঁয়ে শপথ নিয়ে ইতিহাস গড়লেন নিউ ইয়র্কের মেয়র মামদানি 
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

কোরআন ছুঁয়ে শপথ নিয়ে ইতিহাস গড়লেন নিউ ইয়র্কের মেয়র মামদানি 

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে পবিত্র কোরআন শরিফ ছুঁয়ে শপথ নিলেন ৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা। নিউইয়র্ক সিটির ইতিহাসে এর আগে কোনো মেয়রই কোরআনে ছুঁয়ে শপথ পাঠ করেননি।

সাধারণত নিউ ইয়র্কের মেয়ররা বাইবেলে হাত রেখে শপথ নিলেও, মামদানি দুটি কোরআনে হাত রেখে শপথ গ্রহণ করেন। এর মধ্যে একটি তার দাদার ব্যক্তিগত কোরআন এবং অন্যটি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সংগ্রহ থেকে নেওয়া একটি প্রাচীন পকেট-আকারের কোরআন।

শপথে ব্যবহৃত প্রাচীন কোরআনটি মূলত নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির ‘শোমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচার’-এর সংগ্রহ থেকে আনা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, এটি ১৮শ শতকের শেষভাগ বা ১৯শ শতকের শুরুর দিকের অটোমান আমলের একটি পাণ্ডুলিপি।

ধারণা করা হয়, এটি বর্তমান সিরিয়া, ফিলিস্তিন বা জর্ডান অঞ্চলের কোনো এক জায়গায় তৈরি হয়েছিল। শপথের পর এটি পুনরায় জনসাধারণের প্রদর্শনের জন্য লাইব্রেরিতে রাখা হবে।

এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানের স্থান নির্বাচনেও ছিল চমক। সিটি হলের নিচে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি সাবওয়ে স্টেশনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। শপথ পাঠের সময় মামদানির পাশে ছিলেন তার স্ত্রী রামা দুওয়াজি।

নির্বাচনী প্রচারণায় জোহরান মামদানি মূলত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ, আবাসন সংকট এবং আর্থিক চাপের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে এনেছিলেন। নিজের মুসলিম পরিচয় নিয়ে স্পষ্ট ও আত্মবিশ্বাসী মামদানি অল্প সময়ের মধ্যেই দক্ষিণ এশীয় ও মুসলিম ভোটারদের পাশাপাশি সাধারণ নিউ ইয়র্কবাসীর মনে জায়গা করে নেন।

ইরানে ইন্টারনেট আবার চালু করতে মাস্কের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা যুক্তরাষ্ট্রের
এপস্টেইনের সাবেক প্রেমিকা ম্যাক্সওয়েলকে কী লিখেছিলেন মেলানিয়া ট্রাম্প
এটা মোদির মুখে একটা ঘুষি ছিল, নয়াদিল্লি কখনো ভুলবে না: শেহবাজ
এপস্টেইনের নথিতে মোদির নাম: ভারত সরকারের দাবি ‘ভিত্তিহীন’, বিরোধীদের মতে ‘জাতীয় লজ্জা’
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

বিচ্ছেদের পর নতুন ভূমিকায় পর্দায় ফিরছেন তাহসান
জানুয়ারি ১৯, ২০২৬
নারায়ণগঞ্জে জামায়াতের মিছিলে হামলা, আহত ৮
জানুয়ারি ২৭, ২০২৬
যে আসন পুরো দেশের আয়না
ফেব্রুয়ারি ৭, ২০২৬
যোগ্য পিতার যোগ্য সন্তান
ডিসেম্বর ২৪, ২০২৫
বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া নারী ফুটবলার কে
জানুয়ারি ২৪, ২০২৬
বিএনপি’র মনোনয়ন,৬৩ আসন নিয়ে কৌতূহল
নভেম্বর ৭, ২০২৫
আজ দাম কমার শীর্ষে যমুনা অয়েল
ডিসেম্বর ২৮, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

হঠাৎ ইসরায়েল-জার্মানি নতুন প্রতিরক্ষা চুক্তি কী কারণে

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১২, ২০২৬
আজ টিভিতে যা দেখবেন (১৮ ডিসেম্বর ২০২৫)
ঠাকুরগাঁও-১ আসনে রিকশায় চড়ে বিএনপির মহাসচিব এবং রিকশাভ্যানে জামায়াত নেতার মনোনয়ন দাখিল
ওলকপির তিনটি বড় উপকারিতা—রোগ প্রতিরোধী, হজমে সহায়ক ও হার্টের জন্য ভালো
আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?