By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আফ্রিকান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোয় কে কার মুখোমুখি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

আফ্রিকান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোয় কে কার মুখোমুখি

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্ব শেষ হয়েছে। গতকাল রাতে শেষ দিনের লড়াইয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আইভরিকোস্ট, আর টানা তিন জয়ে অপরাজিত থেকে শীর্ষস্থান নিয়ে গ্রুপ পর্ব শেষ করল আলজেরিয়া।

‘এফ’ গ্রুপে শেষ ম্যাচের আগে আইভরিকোস্ট ও ক্যামেরুন—দুই দলেরই পয়েন্ট ও ফল ছিল সমান। তাই লটারির মাধ্যমে শীর্ষস্থান নির্ধারণের সম্ভাবনাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার প্রয়োজন হয়নি। আইভরিকোস্ট গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।

আগেই বিদায় নিশ্চিত হওয়া গ্যাবনের বিপক্ষে মারাক্কেশে আইভরিকোস্ট ৩–২ গোলের দুর্দান্ত জয় পায়; যদিও ম্যাচের ২১ মিনিটের মধ্যেই তারা দুই গোলে পিছিয়ে পড়ে। গোলরক্ষক আলবান লাফঁর ভুলে গ্যাবনকে এগিয়ে দেন গেলর গুয়েলর কঙ্গা। এরপর লস অ্যাঞ্জেলেস এফসির ফরোয়ার্ড দেনিস বুয়াঙ্গা দ্বিতীয় গোলটি করেন।

চাপে পড়ে যাওয়া আইভরিকোস্ট বিরতির ঠিক আগে উইলফ্রিড জাহার বাড়ানো পাস থেকে জ্যঁ–ফিলিপ ক্রাসোর গোলে ব্যবধান কমায়। ৮৪ মিনিটে অ্যাস্টন ভিলার এভান গেসাঁদ হেডে আইভরিকোস্টকে সমতায় ফেরান। যোগ করা সময়ে তরুণ বাজুমানা তুরের গোলে জয় নিশ্চিত হয় ‘দ্য এলিফ্যান্টস’দের।

মোজাম্বিককে ২–১ গোলে হারিয়েছে ক্যামেরুন। আইভরিকোস্ট ও ক্যামেরুন শেষ পর্যন্ত সমান ৭ পয়েন্ট করে পেলেও বেশি গোল করায় গ্রুপের শীর্ষে আইভরিকোস্ট। মোজাম্বিক ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হলেও সেরা চারটি তৃতীয় দলের একটি হিসেবে শেষ ষোলোয় উঠেছে তারাও। গ্যাবনের প্রাপ্তি ১ পয়েন্ট। আইভরিকোস্ট এখন শেষ ষোলোয় মারাক্কেশে আগামী মঙ্গলবার বুরকিনা ফাসোর মুখোমুখি হবে। ২০১০ সালে মিসরের পর প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার সুযোগ আছে আইভরিকোস্টের।

আগাদিরেতে অনুষ্ঠিত ম্যাচে মোজাম্বিকের হয়ে প্রথমার্ধে দারুণ এক গোল করেন গেনি কাটামো। তবে আধা ঘণ্টার আগেই সমতায় ফেরে ক্যামেরুন। ফ্রাঙ্ক মাগ্রির শট ঠেকাতে গিয়ে পোস্টে লেগে আসা বল নিজেদের জালে জড়িয়ে দেন নেনে।

৫৫ মিনিটে বায়ার লেভারকুসেনের তরুণ ফরোয়ার্ড ক্রিস্টিয়ান কোফানের অসাধারণ গোল ক্যামেরুনকে জয় এনে দেয়। গ্রুপে দ্বিতীয় হওয়ায় পাঁচবারের চ্যাম্পিয়ন ক্যামেরুন শেষ ষোলোতে রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। ইতিহাস গড়ে প্রথমবার নকআউট পর্বে ওঠা মোজাম্বিকের পরের প্রতিপক্ষ নাইজেরিয়া।

গ্রুপ ‘ই’-তে তিন ম্যাচেই জয় তুলে নিয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আলজেরিয়া। রাবাতে তারা ইকুয়েটোরিয়াল গিনিকে ৩–১ গোলে হারায়। ম্যাচটির আগে আলজেরিয়ার শীর্ষস্থান নিশ্চিত ছিল, আর ইকুয়েটোরিয়াল গিনির বিদায় নিশ্চিত হয়েছিল আগেই।

আলজেরিয়া প্রথমার্ধেই তিন গোল করে। গোল করেন জিনেদিন বেলাইদ, ফারেস শাইবি ও ইব্রাহিম মাজা। দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল শোধ দেন ইকুয়েটোরিয়াল গিনির এমিলিও এনসুয়ে। আলজেরিয়া শেষ ষোলোয় খেলবে ডিআর কঙ্গোর বিপক্ষে।

মতাদর্শ রক্ষার নামে মানুষ হত্যার বিরুদ্ধে কথা বলে যাবেন গার্দিওলা
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আইসিসির ওপর ক্ষোভ আফ্রিদির
বিগ ব্যাশে বাংলাদেশি ভেলকি: রিশাদের হাতে স্পিনারদের পতাকা
বাংলাদেশ ফুটবল লিগ
তানজিদের সেঞ্চুরির রাতে রাজশাহীর শিরোপা–উৎসব
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

বাংলাদেশ দল যাবে না নিরাপত্তা–শঙ্কায়, ভারতে শরফুদ্দৌলা কীভাবে আম্পায়ারিং করছেন
জানুয়ারি ১৫, ২০২৬
আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে তারেক রহমান–মামুন মাহমুদ
জানুয়ারি ৪, ২০২৬
এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার
জানুয়ারি ১৩, ২০২৬
শুটিং সেটে আহত আরিফিন শুভ
ডিসেম্বর ৪, ২০২৫
ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের গেছে ৯ কোটি, আইসিসির যাচ্ছে ৬ হাজার কোটি
ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি
ডিসেম্বর ১৬, ২০২৫
গ্র্যামিতে রেকর্ড করলেন কেনড্রিক লামার
ফেব্রুয়ারি ২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

ট্রাম্পের ৫০০ কোটি ডলারের মানহানি মামলা খারিজের আবেদন করবে বিবিসি

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৩, ২০২৬
নারায়ণগঞ্জ-৪ আসনে অপরিচিত মুখ আল আমীন ভোটারদের অনীহা
৬৭ হাজার শিক্ষক নিয়োগে আজকালেই বিজ্ঞপ্তি: শিক্ষা উপদেষ্টা
‘সবাই চাইবে বিশ্বকাপ খেলতে, কিন্তু বিসিবি-সরকার যা বলবে সেটাই করা উচিত’
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে অধীনে চাকরির সুযোগ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?