By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে ‘ফিরোজায়’, জানাজা বেলা ২টায়
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে ‘ফিরোজায়’, জানাজা বেলা ২টায়

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ৩১, ২০২৫ ৩:২৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ৩১, ২০২৫
Share
SHARE

খালেদা জিয়ার মরদেহ পতাকায় মোড়ানো গাড়িতে এভারকেয়ার থেকে ফিরোজায় নেওয়া হচ্ছে

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ আজ বুধবার সকাল নয়টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে এভারকেয়ার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে তাঁর বাসভবন ‘ফিরোজায়’।

Contents
  • খালেদা জিয়ার মরদেহ পতাকায় মোড়ানো গাড়িতে এভারকেয়ার থেকে ফিরোজায় নেওয়া হচ্ছে
  • খালেদা জিয়ার জানাজা বুধবার বেলা ২টায়, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

এভারকেয়ার হাসপাতালে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফিরোজায় খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন স্বজন ও দলীয় নেতা কর্মীরা। পরে তাঁকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

এভারকেয়ার এবং তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে রয়েছেন। কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে হাসপাতালের প্রধান ফটক।

সরেজমিনে এভারকেয়ার হাসপাতালে প্রবেশের মূল ফটকের কয়েক গজ দূর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। হাসপাতালে রোগী ও তাদের স্বজন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পরিচয় এবং হাসপাতালে আসার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

খালেদা জিয়ার জানাজা বুধবার বেলা ২টায়, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বুধবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল এ কথা জানান।

আবারও দেশে ভূমিকম্প
শহীদ হাদি হত্যার বিচার যাতে না হয় সেই ষড়যন্ত্র চলমান: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
জুলাই আন্দোলনের শহীদ বেওয়ারিশ ৮ জন শনাক্ত
জুলাই যোদ্ধা সুরভীর মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও চরিত্র হননের চেষ্টা: নাহিদ 
চট্টগ্রাম–১১ আসন
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

ওলকপির তিনটি বড় উপকারিতা—রোগ প্রতিরোধী, হজমে সহায়ক ও হার্টের জন্য ভালো
জানুয়ারি ৫, ২০২৬
এবার বড় পতনের মুখে আকরিক লোহার দাম!
ডিসেম্বর ১৮, ২০২৫
বাল্য বিয়ে রুখে মীমের জিপিএ-৫
ডিসেম্বর ২৮, ২০২৫
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির
জানুয়ারি ৪, ২০২৬
তীব্র শীতে শরীর গরম রাখতে খাদ্যাভ্যাসে যেসব খাবার জরুরি
জানুয়ারি ১০, ২০২৬
নতুন লুকে চমকে দিলেন তাহসানের স্ত্রী রোজা
জানুয়ারি ৬, ২০২৬
এটিএম কামাল এর মায়ের দাফন সম্পন্ন
জানুয়ারি ৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
রাজনীতি

৯০ লাখ টাকার সম্পদ, আদালতে ৬ মামলা: নির্বাচনী হলফনামায় উঠে এলো নুরের যেসব তথ্য

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২, ২০২৬
চিকিৎসা খাতে আমূল পরিবর্তন আনব
জেফার ও রাফসানের বিয়ের ছবি
কথা বলতে পারেন না, শোনেন না কানেও, সেই শাহরিয়ার এখন মা-বাবার গর্ব
কেন স্থগিত হলো তারেক রহমানের উত্তরাঞ্চল সফর
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?