By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: তাঁকে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা হয়েছে: কনকচাঁপা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

তাঁকে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা হয়েছে: কনকচাঁপা

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ৩১, ২০২৫ ৫:০৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ৩১, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে এক আবেগঘন পোস্ট করেছেন সংগীতশিল্পী কনকচাঁপা।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ছয়টায় মারা যান খালেদা জিয়া।

বিকেলে ফেসবুক পোস্টে কনকচাঁপা লিখেছেন, ‘বারবার, বারবার তাঁর নামের সাথে উচ্চারিত হয় “আপসহীন”, নিশ্চয়ই আমরা তার মানে জানি, কিন্তু অনুধাবন করি কজন! তাঁর জীবনে তিনি অন্যায়, মিথ্যাচার, স্বৈরাচার কারও সাথে নিজ স্বার্থ, স্বাচ্ছন্দ্য, সম্ভোগের জন্য আপস করেন নাই। দেশের মানুষের মায়ায় তিনি সংসার, সন্তান, আরাম-আয়েশি বিলাসী জীবন কিছুর তোয়াক্কা করেন নাই। এই কথা লেখা যেমন সহজ পড়াও সহজ; কিন্তু এই জীবন বয়ে বেড়ানো অসম্ভব রকম কঠিন, যা আমরা ভাবতেই পারি না।’

খালেদা জিয়ার জীবনের সংগ্রামের অধ্যায়কে তুলে এনেছেন কনকচাঁপা, ‘বড়ই আফসোস হয়, একটা ডাহা মিথ্যা মামলায় তিনি তাঁর জীবন সুন্দরভাবে শেষ করতে পারলেন না। সত্যিকার অর্থে সেখান থেকেই তাঁর অসুস্থতা শুরু হয়েছে। বলা যায় ধীরে ধীরে তাঁকে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা চালানো হয়েছে আর আমরা অসহায় হয়ে চেয়ে থেকেছি।’

কনকচাঁপার ভাষ্য, ‘সেই পুরাতন, প্রাক্তন ভাঙা জেলখানায় তাঁর দিন কেটেছে তা ভেবে কত রাত আমার নির্ঘুম হয়ে যেত! কত রকম ভয় ছিল সেই একাকী জেলজীবনে সেগুলো ভেবে হঠাৎ রাতে ঘুম ভেঙে গায়ে কাঁটা দিয়ে উঠত, অথচ তিনি থাকতেন নির্ভার! এ জন্যই তাঁকে বলতে চাই অকুতোভয় জীবনযোদ্ধা, মৃত্যুঞ্জয়ী মহামানব। তাঁর স্পষ্ট উচ্চারণ ছিল—জীবনে যা কিছু হয়ে যাক এই দেশ এই দেশের মানুষ ছেড়ে আমি কোথাও যাব না। দেশপ্রেমের উৎকৃষ্ট উদাহরণ তিনি, তিনিই প্রকৃত রাজনীতিবিদ এবং খাঁটি একজন দেশনেতা। আমাদের দুঃখ রাখার জায়গা নেই যে আমরা তাঁকে সঠিক মর্যাদা দিতে পারিনি।’

পোস্টের শেষভাগে কনকচাঁপা লিখেছেন, ‘আমি কায়মনোবাক্যে দোয়া করি আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউসের স্থায়ী বাসিন্দা করে নেওয়ার অনুগ্রহ করবেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার এই শোক সইবার শক্তি অর্জন করুক।’

সুনেরাহ, বুশরা থেকে পূজা—বছরজুড়ে পার্শ্বচরিত্রে আলোচনায় ১০ তারকা
‘স্ট্রেঞ্জার থিংস’ থেকে ইমরান হাশমির সিনেমা, নেটফ্লিক্সে কী দেখছেন বাংলাদেশি দর্শকেরা
যুক্তরাষ্ট্রে চাকরির জন্য হন্য হয়ে ঘুরতে থাকা মেয়েটি গাড়ির মধ্যে ঘুমায়
নকলের অভিযোগে করণ জোহর
সুনীলের আমির হয়ে ওঠা, ভাইরাল
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

জাপানে আগাম নির্বাচনের ভোট গ্রহণ চলছে, তাকাইচির জোটের জয়ের আভাস
ফেব্রুয়ারি ৮, ২০২৬
১ হাজার কোটি টাকা আয় করা ‘ধুরন্ধর’, ওটিটিতে আরও যা দেখবেন
জানুয়ারি ৩১, ২০২৬
এলপিজি আমদানির অনুমতি দিল সরকার
জানুয়ারি ১৯, ২০২৬
হৃদরোগ ও বিষণ্নতা একসঙ্গে কেন বাড়ে? ইউরোপীয় গবেষণায় মিলল উদ্বেগজনক যোগসূত্র
ডিসেম্বর ২১, ২০২৫
বছরের আলোচিত ১০ ঘটনা
ডিসেম্বর ৩১, ২০২৫
নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ঢুকে গেলো ট্রাক, নিহত ১
ফেব্রুয়ারি ৪, ২০২৬
ডিসেম্বরে সিনেমা মুক্তি কম কেন
ডিসেম্বর ২২, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

গণভোটে যে ভোটের পক্ষে কাজ করবে জামায়াত জানালেন শফিকুর রহমান

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২০, ২০২৬
তারেক রহমান আমাদের চেয়ে বেশি নির্যাতিত –এড.শাখাওয়াত
বিপিএল: মেহেদীর ছক্কায় চট্টগ্রামের জয়, নোয়াখালীর বিদায়
ছাত্র-জনতার মুখোমুখি বিএনপির মনোনিত প্রার্থী – মাসুদ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আকবর হোসেনের গভীর শোক প্রকাশ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?