ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই শোকবার্তা জানান।
শোকবার্তায় শার্লি বোচওয়ে বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানাচ্ছেন। একই সঙ্গে এই শোকাবহ সময়ে বাংলাদেশের মানুষের প্রতি কমনওয়েলথের সহমর্মিতা ও হৃদয়ের অনুভূতি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে তার মৃত্যুর খবর।
উল্লেখ্য, মঙ্গলবার(৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিব

