ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশের প্রথম ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর,শহর বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জানাজায় অংশ নিতে নগরীর এলাকা থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান নেন নেতাকর্মীরা তারা। বিকেল ৩টায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন, এড. তৈমূর আলম খন্দকার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, শহর বিএনপির সভাপতি রানা মাসুদ, সাধারন সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতে মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় মঙ্গলবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা এই মহীয়সী নারী ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন মেয়াদে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৬০ সালে সেনাপ্রধান ও পরবর্তীকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ফার্স্ট লেডি থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির শীর্ষ নেতৃত্বে তার পদচারণা ছিল দীর্ঘ ও ঘটনাবহুল।

