By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা নেতানিয়াহু সরকারের
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা নেতানিয়াহু সরকারের

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ৩১, ২০২৫ ৪:০২ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ৩১, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো দেশটির প্রভাবশালী সংবাদপত্র ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা দিয়েছে সরকার। গাজা যুদ্ধে সংবাদমাধ্যমটি ‘শত্রুদের’ সমর্থন করছে—এমন অভিযোগ তুলে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত রেডিও স্টেশন ‘গালেই জাহাল’-এর তথ্যমতে, বিজ্ঞাপন ও সম্পাদকীয়—উভয় ক্ষেত্রেই হারেৎজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব মন্ত্রণালয়, সরকারি বিজ্ঞাপনী সংস্থা ও রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত কোম্পানিগুলোকে এ সংবাদপত্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

রেডিও স্টেশনটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের নভেম্বরে নেওয়া এক সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে এ বর্জন প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। এ সিদ্ধান্তের অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনীর গণমাধ্যম কার্যালয়গুলোর দাপ্তরিক অ্যাকাউন্ট থেকেও হারেৎজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরায়েল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা যুদ্ধ চলাকালীন হারেৎজ এমন কিছু সম্পাদকীয় প্রকাশ করেছে, যা ‘বিশ্বদরবারে ইসরায়েল রাষ্ট্রের বৈধতা ও এর আত্মরক্ষার অধিকারকে ক্ষতিগ্রস্ত করেছে’।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসরায়েলের একটি স্বীকৃত সংবাদপত্রের প্রকাশক খোদ দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাবেন এবং যুদ্ধের মধ্যে রাষ্ট্রের শত্রুদের সমর্থন করবেন—সরকার এমন পরিস্থিতি মেনে নেবে না।’ এ যুক্তিতে পত্রিকাটির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন এবং তাতে কোনো ধরনের সরকারি বিবৃতি প্রদান না করার ঘোষণা দেওয়া হয়েছে।

ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওত আহরোনোতের তথ্য অনুযায়ী, দেশটির সংসদ নেসেটে মতপ্রকাশের স্বাধীনতার ওপর নতুন বিধিনিষেধ আরোপ–সংক্রান্ত একটি বিল পাসের প্রায় এক মাস পর এ পদক্ষেপ নেওয়া হলো।

হিব্রু ভাষার দৈনিকটি জানিয়েছে, ‘গণমাধ্যম ব্যবস্থা সংস্কার’ শিরোনামের বিলটি উত্থাপন করেন যোগাযোগমন্ত্রী শলোমো কারহি। বিলটি নেসেটে প্রাথমিক ভোটে পাস হয়েছে।

নতুন এ আইন ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারার ক্ষমতা কমিয়ে রাব্বিনিক আদালতের (ধর্মীয় আদালত) ক্ষমতা আরও বাড়াবে। তবে অ্যাটর্নি জেনারেল এ বিলের বিরোধিতা করে সতর্ক করেছেন, এটি ইসরায়েলে মুক্ত সংবাদমাধ্যমের ভাবমূর্তির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে।

ভারতের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে
চীনা ব্যবসায়ীর সঙ্গে ‘গোপন’ বৈঠক, পদ হারালেন পেরুর প্রেসিডেন্ট
ইরান ‘বড় বিপদে’ আছে, হামলা চালানোর নির্দেশ দেওয়া হতে পারে: ট্রাম্প
হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ চলাচল নিয়ে ইরানের সঙ্গে চীনের আলোচনা
মোদির ইসরায়েল সফর কেন গুরুত্বপূর্ণ
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

জয়া, বাঁধন থেকে মেহজাবীন—২০২৫ সালে নজর কাড়লেন কারা
ডিসেম্বর ১৯, ২০২৫
তারেক রহমান গণতন্ত্রের মশাল বহনকারী: আমীর খসরু
জানুয়ারি ৭, ২০২৬
রোজায় ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
বাংলাদেশ গণতান্ত্রিক যাত্রার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে: ডেনমার্কের রাষ্ট্রদূত
জানুয়ারি ১৫, ২০২৬
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রেসিডেন্ট
নভেম্বর ২৯, ২০২৫
ডায়াবেটিস রোগীদের জন্য ‘বিষ’ রাতের এই সব খাবার! ডিনারে কী খেলেই বাড়ে সুগার লেভেল?
ডিসেম্বর ২৯, ২০২৫
মাদরাসা শিক্ষা বোর্ডের নতুন নির্দেশ
জানুয়ারি ২০, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
কৃষি ও খামার

পাহাড়ে হলুদ সংগ্রহ

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১০, ২০২৬
সেই দিয়াজের গোলেই শেষ আটে মরক্কো, প্রতিপক্ষ ক্যামেরুন
নিয়োগ
বিএনপির নতুন ওয়েব অ্যাপ, সহজেই মতামত জানাতে পারবে জনগণ
বিগ ব্যাশে বাংলাদেশি ভেলকি: রিশাদের হাতে স্পিনারদের পতাকা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?