By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: খালেদা জিয়ার মৃত্যু এদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক গভীর শূন্যতা সৃষ্টি করবে–তরিকুল সুজন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদমহানগররাজনীতিসদর

খালেদা জিয়ার মৃত্যু এদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক গভীর শূন্যতা সৃষ্টি করবে–তরিকুল সুজন

Dailynarayanganj 24 .com
Last updated: ডিসেম্বর ৩০, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: ডিসেম্বর ৩০, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যু এদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক গভীর শূন্যতা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন। 

আজ ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তরিকুল সুজন এ মন্তব্য করেন।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশবাসীর মতো আমরাও আজ শোকে মুহ্যমান। বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় তিনি এখন অনন্য উদাহরণ হয়ে থাকবেন। এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে এক অনমনীয় সাহসের প্রতীক হয়ে তিনি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। জনগণের কাছে আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। পরবর্তীতে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে দেশে উন্নয়ন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছেন।

তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তার দৃঢ় ভূমিকা রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। ১/১১ সরকারের সময়ে তাঁর অনমনীয় ভূমিকা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেও তিনি ছিলেন মানুষের সাহসের উৎস। এ কারণেই তাঁকে বারবার ফ্যাসিবাদী সরকারের আক্রোশের শিকার হতে হয়েছে, ব্যক্তিগতভাবে নারী হিসেবে কুৎসিত আক্রমণের শিকার হতে হয়েছে কিন্তু সেসব কিছুর মোকাবিলা তিনি করেছেন স্বভাবসুলভ ঔদার্য, মহানুভবতা ও আত্মমর্যাদার সাথে। সেগুলোকে ব্যক্তিগতভাবে না নিয়ে বরং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশের জনগণ যে ভরসা রেখেছেন তিনি সব সময় তার মর্যাদা রক্ষায় সচেষ্ট ছিলেন। শেখ হাসিনার অধীনে নির্বাচন বর্জন করে গণঅভ্যুত্থানের পথ তৈরিতে তাঁর সিদ্ধান্ত ছিল অন্যতম নির্ধারক। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি হয়ে ওঠেন এদেশের রাজনৈতিক অভিভাবক। তাঁর মৃত্যু আমাদের জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি।

আমি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করি। একই সাথে শোকসন্তপ্ত পরিবার, দল ও জনগণের প্রতি পরিপূর্ণ সহমর্মিতা জ্ঞাপন করছি।

মানবসেবা অব্যাহত রেখেছেন – আবু জাফর বাবুল
চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম জিয়া
এটিএম কামাল এর মায়ের মৃত্যুতে— জাকির খানের শোক
গণসংযোগ এখন গণজোয়ার হয়ে যায় — আবুল কালাম
খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করবেন– মাসুদ রানা  
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

যোগ্য পিতার যোগ্য সন্তান
ডিসেম্বর ২৪, ২০২৫
সোনারগাঁয়ে সংঘর্ষ চলাকালে গুলি করা যুবক আটক
জানুয়ারি ৩১, ২০২৬
সদর ওবন্দর বাসীর কাছে ক্ষমা চাইলেন মাসুদুজ্জামান
ডিসেম্বর ১৬, ২০২৫
২০২৬ বিশ্বকাপ বিতর্ক: কেন উঠছে বয়কটের কথা, ট্রাম্প কী করছেন, শেষ পর্যন্ত কী হতে পারে
জানুয়ারি ২৯, ২০২৬
শিক্ষিত সমাজে অভিশপ্ত সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জবাসী!
ডিসেম্বর ১০, ২০২৫
সিদ্ধিরগঞ্জে কোটি টাকার নকল নন জুডিশিয়াল-রেভিনিউ স্ট্যাম্প জব্দ, আটক ২
ডিসেম্বর ২৫, ২০২৫
মুখের লক্ষণ উপেক্ষা করলে বড় বিপদ – কিডনির অসুস্থতার প্রথম সতর্কতা
ডিসেম্বর ২২, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

বিগ ব্যাশ শুরু আজ, রিশাদের খেলা কবে কখন কোথায়

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ১৪, ২০২৫
শাবানা-ববিতা-সুচরিতাদের নাচের গুরু তিনি
গাজাজুড়ে নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নারী–শিশুসহ নিহত ৩২
উৎপল দত্তর পরামর্শে শুরু, একটি পোস্টার থেকে গড়ে উঠল নাটকের ইতিহাসভান্ডার
আইএমএফ’র ঋণ নিয়ে রিজার্ভ বাড়ানোর দরকার নেই: গভর্নর
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?