ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ অবশেষে মনোনয়ন পত্র জমা মজা দেননি নারায়ণগঞ্জ-৫ আসনের আলোচিত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে শেষ দিনে ৫৭জন মনোনয়ন পত্র জমা দেন। তবে নারায়ণগঞ্জের আলোচিত প্রার্থী মাসুদুজ্জামন মাসুদ মনোনয়ন পত্র জমা দেননি।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী ছিলেন মাসুদুজ্জামান মাসুদ। গত ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাসুদুজ্জামান মাসুদ। তিনদিন পর ফের নির্বাচনে থাকার কথা বললেও দল সেটা গ্রহণ করেনি কেন্দ্রীয় হাইকমান্ড। গত ২৪ ডিসেম্বর সাবেক তিনবারের এমপি আবুল কালামকে মনোনয়নের চিঠি দেন হাই কমান্ড। সেটা মেনে নিতে পারেনি মাসুদুজ্জামান মাসুদের অনুসারিরা তাদের ধারনা ছিল নারায়ণগঞ্জ-৫ আসনে চুড়ান্ত মনোনয়ন দেওয়া হবে মাসুদুজ্জামানকে।
(২৯ ডিসেম্বর)সোমবার বিকালে শহরের বরফকল মাঠ এলাকাতে নারায়ণগঞ্জ-৫ আসনে নিজের রাজনৈতিক অফিসে সকলকে নিয়ে বৈঠক করেন মাসুদুজ্জামান। তিন নেতাকর্মীদের বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে যাকে ধানের শীষ প্রার্থী করেছেন তাকে জয়ী করাতে হবে। দলের বাহিরে গিয়ে কোন সিদ্ধান্ত নেয়া যাবে না। দলের পক্ষে প্রার্থীকের জয়ী করে তারেক রহমান সাহেবকে উপহার দিবো, ইনশাআল্লাহ।

