By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বিপিএলে ঝড় তুলতে প্রস্তুত ফিজ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

বিপিএলে ঝড় তুলতে প্রস্তুত ফিজ

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৯, ২০২৫ ৫:৫১ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৯, ২০২৫
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মাঠ ও মাঠের বাইরে স্বপ্নের সময় কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান। টাইগার কাটার মাস্টার দুবাইয়ে যখন আইএল-টি২০তে বল হাতে ঝড়  তুলছিলেন, সেই তাণ্ডবটা পৌঁছে গেল বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের নিলামে। ১২ কোটি টাকায় অভিজ্ঞ বাঁ-হাতি পেসারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি হিসেবে যা নতুন রেকর্ড। আইএল-টি২০তে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভুমিকা। ইকোনমি রেটও ঈর্ষণীয়, ৮.০৮। উইকেটশিকারির তালিকায় এখনো দুইয়ে তিনি। রংপুর রাইডার্সের জার্সিতে এবার সেই ফর্ম বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) এবং আসন্ন টি২০ বিশ্বকাপেও টেনে নিতে চান। আইএএল টি২০তে খেলা আরেক তারকা তাসকিন আহমেদও বিপিএলে অংশ নিতে এরই মধ্যে সিলেটে পৌঁছে গেছেন। ঢাকা এক্সপ্রেস আছেন হোম টিম ঢাকা ক্যাপিটালসে। নিজেদের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে তার দল। আজ চট্টগ্রাম ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রংপুরের মিশন।  মুস্তাফিজ, তাসকিনের সঙ্গে আইএল টি২০তে ছিলেন সাকিব আল হাসানও, ‘সবাই থাকলে তো ভালো লাগেই। শুধু জাতীয় দলের দুই-তিনজন নয়, বিদেশের লিগগুলোতে যদি আমাদের আরও বেশি ক্রিকেটার থাকে, তবে সেটি বাংলাদেশের জন্যই ভালো।’ বলছিলেন ফিজ। বিপিএল ও বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে স্বল্পভাসী পেসারের ছোট্ট জবাব, ‘হ্যাঁ, প্রস্তুতি ভালো হচ্ছেছ। যেখানেই খেলি আমি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। বিপিএলের পর বিশ্বকাপেও এই ছন্দটা ধরে রাখতে চাই।’ মুস্তাফিজ বিপিএল আর বিশ্বকাপের কথা বললেও আলোচনার বড় অংশ জুড়ে থাকছে আইপিএল। নিলাম থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকায় তাকে দলে ভিড়িয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের মলিকানাধীন কলকাতা। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে রেকর্ড দামে বিক্রি হওয়া ক্রিকেটার এখন তিনি। সিলেট টাইটান্সের হয়ে বিপিএল খেলতে আসা ইংল্যান্ড তারকা অলরাউন্ডার মঈন আলী যেমন বলছিলেন, ‘খুবই খুশি আমি। এটা (৯ কোটি ২০ লাখ রুপি) তার প্রাপ্য। তবে সে খুবই আন্ডাররেটেড। সে দক্ষ হলেও আলোচনায় আসে কম।’ মঈন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে মুস্তাফিজের সাথে খেলেছেন, সাবেক সতীর্থকে নিয়ে মুগ্ধত তিনি। মুস্তাফিজের এই মূল্যকে সঠিক বলছেন মঈন।
তবে বাংলাদেশ-ভারত ভূ-রাজনৈতিক বৈরিতার কারনে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নে কয়েকজন ধর্মীয় নেতা হুঁশিয়ারি দিয়েছেন, বাংলাদেশি এই তারকাকে খেলতে দেওয়া হলে তারা আইপিএলের ম্যাচে বাধা সৃষ্টি করতে পারেন। উজ্জয়নের রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ সংবাদমাধ্যমকে বলেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনার প্রতিবাদে তারা এই অবস্থান নিচ্ছেন। তার দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়টি উপেক্ষা করছে।

এশিয়ান কাপে কম গোল খাওয়াই বড় চ্যালেঞ্জ বাংলাদেশের
সিডনিতেও জিতে অ্যাশেজে মধুর সমাপ্তি অস্ট্রেলিয়ার
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
ক্রিকেটাররা যেতে পারেননি, শুটিং দল কি ভারত যেতে পারবে
‘বিন্দাস’ আছেন মোস্তাফিজ, মাঠেই প্রমাণ করছেন নিজেকে
Share This Article
Facebook Email Print
শনিবার, মার্চ ১৪, ২০২৬

সর্বশেষ

ইরানে ইন্টারনেট আবার চালু করতে মাস্কের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
জানুয়ারি ১২, ২০২৬
‘সারা জীবন একই কাজ করে মরে যেতে চাই না’
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
বিচ্ছেদের পর নতুন ভূমিকায় পর্দায় ফিরছেন তাহসান
জানুয়ারি ১৯, ২০২৬
হাজারও নেতাকর্মীকে নিয়ে আলীগঞ্জের ৭ নং- ওয়ার্ডে গণসংযোগ চালিয়েছেন – মশিউর রহমান
নভেম্বর ২৯, ২০২৫
 চাদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ দায়ের
মার্চ ২, ২০২৬
আমি স্বতন্ত্র নির্বাচন করবো — শাহ আলম
ডিসেম্বর ২৪, ২০২৫
ইরান ‘বড় বিপদে’ আছে, হামলা চালানোর নির্দেশ দেওয়া হতে পারে: ট্রাম্প
জানুয়ারি ১০, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগররূপগঞ্জ

বাণিজ্য মেলার মিনি পার্কে শিশুদের উচ্ছ্বাস

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
জানুয়ারি ১১, ২০২৬
ছাঁটাই নিয়ে ক্ষোভের মুখে ওয়াশিংটন পোস্টের সিইও উইল লুইসের পদত্যাগ
নারায়ণগঞ্জ-৩ আসনের হাতপাখার প্রার্থীর সাথে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
পুরস্কার থেকে রাজনৈতিক বার্তা, কী হলো এবারের গ্র্যামিতে
‘বনলতা এক্সপ্রেস’র যাত্রা শুরু
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?