By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বিগ ব্যাশে বাংলাদেশি ভেলকি: রিশাদের হাতে স্পিনারদের পতাকা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

বিগ ব্যাশে বাংলাদেশি ভেলকি: রিশাদের হাতে স্পিনারদের পতাকা

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৯, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৯, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ হোবার্টে ৪-০-১৮-০, মেলবোর্নে ৩-০-৩৩-২, গিলংয়ে ৪-০-২১-১, পার্থে ৪-০-৩৩-৩ এবং আজ হোবার্টে ৪-০-৩৪-২।

বোলিং বিশ্লেষণগুলো বিগ ব্যাশের, বাংলাদেশি এক বোলারের। বুঝতেই পারছেন, তিনি রিশাদ হোসেন। এবার একমাত্র বাংলাদেশি হিসেবে খেলছেন বিগ ব্যাশে। বিদেশে স্পিনবিরুদ্ধ কন্ডিশনে দেশের কোনো লেগ স্পিনারের এমন ধারাবাহিক পারফরম্যান্স দেখে আর যা–ই হোক, খারাপ লাগার কথা নয়। যেদিন উইকেট পাননি কিপটেমিতে পুষিয়ে দিয়েছেন, একটু রান দিয়ে ফেললে পেয়েছেন উইকেট। যেন ক্ল্যাসিক্যাল লেগ স্পিনারের প্রতিচ্ছবি!

কিন্তু রিশাদ ক্ল্যাসিক্যাল লেগ স্পিনার নন, অন্তত এখন পর্যন্ত নয়। ক্ল্যাসিক্যাল লেগ স্পিনারের মতো ফ্লাইট ও বাঁক তাঁর বলে দেখা যায় কমই। তবে বৈচিত্র্য যে বাড়ছে ধীরে ধীরে, তা ভালোই বোঝা যাচ্ছে। এই বিগ ব্যাশেই হোবার্ট হারিকেনসের হয়ে গুগলি ও একটু জোরের ওপর স্কিড করে ঢোকানো ডেলিভারিতে পেয়েছেন উইকেট। রিশাদ মূলত টি-টোয়েন্টিতেই বেশি কার্যকর। তবে দেশের বাইরে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা যে রিশাদকে আরও পরিণত করে তুলছে, সেটা বুঝে নিতে পারেন আজ মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে হারিকেনসের ৪ উইকেটে জয়ের ম্যাচ থেকেও।

হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে আগে বোলিংয়ে নামে রিশাদের দল হারিকেনস। তাঁর ওপর এই ফ্র্যাঞ্চাইজি দল এখন কেমন ভরসা করছে, সেটা ম্যাচের কিছু খণ্ডচিত্র থেকে বুঝে নেওয়া যায়। রেহান আহমেদ ও রিশাদ—এই দুজন লেগ স্পিনারকে খেলায় হারিকেনস। কিন্তু পাওয়ারপ্লের চার ওভার শেষে বলটা একটু নতুন থাকতে বল তুলে দেওয়া হয়েছে রিশাদের হাতে। সে ওভারে কোনো বাউন্ডারি হজম না করলেও ৮ রান দিয়ে শুরু করেন রিশাদ। ইনিংসের ৭ম ও রিশাদের দ্বিতীয় ওভারে পরিণতিবোধটা বেশ বোঝা গেল।

ওই ওভারের তৃতীয় বলটি লেগ স্টাম্পের বাইরে করে মোহাম্মদ রিজওয়ানের সুইপে চার হজম করেন। গ্রোয়েনে একটু টানও অনুভব করায় হালকা চোটও পান রিজওয়ান। পরের বলটির লেংথে বুদ্ধিমত্তার পরিচয় দেন রিশাদ। ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডার থাকায় একটু জোরের ওপর অফ স্টাম্পের বাইরে করেন। রানের জন্য চিরকাল লোভাতুর রিজওয়ান ‘টোপ’টি গেলেন।

ব্যাকওয়ার্ড পয়েন্টের ওপর দিয়ে তুলে মারলেই বাউন্ডারি—এই নেশায় রিভার্স সুইপ করতে গিয়ে বলে গতি থাকায় আর ঠিকমতো টাইমিং হয়নি। কী আর করা, ব্যাকওয়ার্ড পয়েন্টে রেহানের হাতে রিজওয়ান ধরা! রিশাদ এই ওভারে ৬ রানে ১টি উইকেট নেওয়ায় তাঁর ওপর হোবার্ট অধিনায়ক এলিসের ভরসা আরও বেড়ে যাওয়াই স্বাভাবিক।

মেলবোর্ন রেনেগেডসের ইনিংসে ৯ম ওভারে তাই আবার এলেন রিশাদ এবং সেই ওভারে প্রথম বলেই পেতে পারতেন আরেকটি উইকেট! রেনেগেডস ব্যাটসম্যান অলিভার পিক লং অনে তাঁকে উড়িয়ে মেরেছিলেন। হারিকেনস ফিল্ডার নিখিল চৌধুরী মাথার ওপরের ক্যাচটা নিতে পারেননি। ছক্কা হয়। খেলা না দেখা বাংলাদেশের সমর্থকেরা নিখিলকে শাপ-শাপান্ত করতে পারেন তাই বলে রাখা ভালো, ক্যাচটি বেশ কঠিন ছিল।

রিশাদ এ ওভারে আরেকটি ছক্কা হজম করলেও শোধ নেন পরের বলেই। অবশ্য সেখানে ব্যাটসম্যানের ‘কৃতিত্ব’ বেশি। চতুর্থ বলটা একটু সামনে ফেলায় স্লগ সুইপে তাঁকে ছক্কা মারেন জেক-ফ্রেজার ম্যাগার্ক। পরের বলে ভুল শুধরে লেংথ রাখতে গিয়ে শর্ট করে ফেলেন। হাফ-ট্র্যাকার (কিছুটা শর্ট পিচ) হলেও স্কিড করে জোরের ওপর আসছিল বল। ম্যাগার্ক প্যাডল করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেওয়ার পর নিজেই নিজের ওপর খেপে ওঠেন। রিশাদের মুখে তখন হাসি। এই বলে তাঁর উইকেট পাওয়ার কথা ছিল না!

১৪তম ওভারে ৫ রান দেওয়ার পর রিশাদের বোলিং বিশ্লেষণ দাঁড়ায় ৪-০-৩৪-২। রেনেগেডসের ইনিংসে ১২তম ওভারে রেহানকে দিয়ে করানোর পর তাঁকে আর বোলিংয়ে আনা হয়নি। ইংল্যান্ডের লেগ স্পিনারের বোলিং বিশ্লেষণ ৩-০-২১-১। পার্থক্যটা আরেকটু ধরিয়ে দেওয়া যায়—বিগ ব্যাশে হারিকেনসের হয়ে এ পর্যন্ত রিশাদ ও রেহান দুজনেই ৫টি করে ম্যাচ খেলেছেন। রিশাদ এ পর্যন্ত বোলিং করেছেন ১৮ ওভার, রেহান ১২ ওভার। রিশাদের উইকেটসংখ্যা ৮টি (ইকোনমি ৭.৭২), রেহানের ২টি (ইকোনমি ৭.১৬)।

রিশাদ হারিকেনসে যোগ দেওয়ার পর অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমই জানিয়েছে, তাঁর এই দলে যোগ দেওয়ায় অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের ভূমিকা আছে। পন্টিং তাঁকে নেওয়ার কথা বলেছিলেন। প্রতিদানটা দেখুন—বিগ ব্যাশে ৫ ম্যাচ পরই স্পিনারদের মধ্যে রিশাদ সর্বোচ্চ উইকেটশিকারি। ৪ ইনিংসে ৯টি করে উইকেট নিয়ে শীর্ষ দুইয়ে যথাক্রমে মেলবোর্ন স্টারসের দুই পেসার টম কুরান ও হারিস রউফ। সমান ইনিংসে ৮ উইকেট নিয়ে তিনে মেলবোর্ন স্টারসের আরেক পেসার পিটার সিডল। সিডনি সিক্সার্সের পেসার জেক এডওয়ার্ডসেরও শিকার ৪ ইনিংসে ৮ উইকেট। রিশাদ ৮ উইকেট নিয়ে এই ৪ জনের পরই (৫ ইনিংস, ১৭.৩৭ গড়)। আর কোনো স্পিনার এখন পর্যন্ত তাঁর চেয়ে বেশি উইকেট নিতে পারেননি।

রিশাদ টি-টোয়েন্টিতে কার্যকরি ব্যাটসম্যানও। আগের ৪ ম্যাচে একবারই ব্যাটিংয়ে নেমে ৫ রানে অপরাজিত ছিলেন। সেটাও নেমেছিলেন আটে। আজ ব্যাটিংয়ে নামার পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত আর দরকার হয়নি। রেনেগেডসের ৯ উইকেটে ১৬২ রান তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ ১২ বলে ১৮ রান দরকার ছিল হারিকেনসের। হাতে ৪ উইকেট। সান্ধুর করা ১৯তম ওভারে ওয়েড একাই ২টি ছক্কা ও ১টি চারে জয়ের রান তুলে ফেলেন। ১৮ রান আসে এই ওভার থেকে। ২০ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন ওয়েড, ৫ রানে অন্য প্রান্তে ক্রিস জর্ডান। রেনেগেডসের ইনিংসে ২৯ রান পিকের, ২৬ রান টিম সেইফার্ট ও জশ ব্রাউনের।

নাসুমের ইতিহাস, ফুরফুরে মুস্তাফিজ
‘ক্রিকেটারদের পেছনে কোটি কোটি টাকা খরচ করছি, খারাপ খেললে ওই টাকা ফেরত চাচ্ছি না কি’
ধবলধোলাই বাংলাদেশ
ভারতে খেলবেই না বাংলাদেশ, সাফ জানাল আইসিসিকে
বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ, প্লে-অফের জন্য কোন দলের কী সমীকরণ
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

মানুষের সেবা করার জন্যই রাজনীতিতে এসেছি: দিপু ভূঁইয়া
ফেব্রুয়ারি ১, ২০২৬
বিমানবন্দর সড়কসহ ৩০০ ফিট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে বিএনপি
ডিসেম্বর ২৬, ২০২৫
খালেদা জিয়ার কবরে দোয়া, শ্রদ্ধা
জানুয়ারি ১, ২০২৬
বেগম খালেদা জিয়া আপোষহীন তাই আল্লাহ তাকে এতটা সম্মান দিয়েছেন–রনি
ডিসেম্বর ২, ২০২৫
নারায়ণগঞ্জ-১ আসনে দিপু ভুইঁয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
ডিসেম্বর ২২, ২০২৫
বিবিএস জরিপ
ডিসেম্বর ২১, ২০২৫
সাকিবকে দলে বিবেচনার নাটকীয় সিদ্ধান্ত
জানুয়ারি ২৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
অর্থনীতি

সম্মিলিত ইসলামি ব্যাংকের  লোগো উন্মোচন

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ৩০, ২০২৫
অফিসে কর্মীদের ঠিক কত ঘণ্টা কাজ করা উচিত
খোদাভীরু লোকের শাসন ছাড়া কল্যাণরাষ্ট্র সম্ভব নয়-গোলাম মসীহ
হার্নিয়া অপারেশনে ল্যাপারোস্কপির সুবিধাগুলো কী
নিয়োগ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?