By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বছরের আলোচিত ৭ খল চরিত্র
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

বছরের আলোচিত ৭ খল চরিত্র

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৯, ২০২৫ ৫:২৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৯, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলা সিনেমার অপরিহার্য এক চরিত্র খলনায়ক। চলতি বছরও সিনেমা ও নাটকে এমনই কিছু খল চরিত্র আলোচনায় এসেছে। গল্পের সংঘাত তৈরি থেকে শুরু করে নাটকীয়তায় পৌঁছাতে এই ‘খল’ অভিনেতারাই হয়ে ওঠেন অন্যতম চালিকা শক্তি।

১. তারিক আনাম খান (মেকাপ)
বছরের শুরুতেই মেকাপ সিনেমা দিয়ে ভিন্নভাবে পর্দায় উপস্থিত হয়েছিলেন তারিক আনাম খান। পর্দায় দেশের জনপ্রিয় নায়ক শাহবাজ খানের চরিত্রে অভিনয় করেন। উঠতি এক নায়িকার সঙ্গে সম্পর্ক ঘিরেই এই সিনেমার গল্প। শাহবাজ খানের দাপুটে নায়িকা একসময় মানসিকভাবে ভেঙে পড়েন। পর্দায় নিষ্ঠুরতা দেখিয়ে দর্শককে আটকে রাখেন শাহবাজ। মেকআপের আড়ালে মানুষ কেমন, সিনেমায় সে চিত্র উঠে এসেছে। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন।

২. শহীদুজ্জামান সেলিম (দাগি)
মঞ্চ ও ছোট পর্দার অভিনেতা শহীদুজ্জামান সেলিমকে বেশ কয়েক বছর ধরেই নিয়মিত বড় পর্দার খল চরিত্রে দেখা যাচ্ছে। চলতি বছর মুক্তি পাওয়া বরবাদ, দাগি, জংলিসহ বেশ কিছু সিনেমায় তাঁকে দেখা গেছে। সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন শিহাব শাহীনের দাগি সিনেমায়। সিনেমাটিতে চোরাকারবারি চরিত্রে তিনি দারুণ অভিনয় করেছেন। সিনেমায় তাঁর হিন্দি-বাংলা মেশানো সংলাপ, চরিত্রায়ণ ছিল যথাযথ। পর্দায় তাঁর উপস্থিতি খুব বেশি নয়, কিন্তু যতক্ষণ ছিলেন, ঠিকই নিজের জাত চিনিয়েছেন এই অভিনেতা।

৩. মিশা সওদাগর (বরবাদ)
সিনেমায় আরিয়ানের (শাকিব খান) বাবা আদিব মির্জার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মিশা সওদাগর। সচরাচর তাঁকে যেভাবে পর্দায় দেখা যায়, এখানে তাঁর উপস্থিতি ছিল তার চেয়ে ভিন্ন। বোঝাই যায়, তাঁর চরিত্রের উপস্থাপনা নিয়ে সিনেমাটির টিমকে ভাবতে হয়েছে। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান।

৪. রাশেদ মামুন (দাগি)
চার বছর হয় নিজের পরিচয়ই যেন বদলে ফেলেছেন রাশেদ মামুন। তিনি এখন পুরোদস্তুর খল অভিনেতা। এ বছর দাগি সিনেমা দিয়ে আলাদা করে আলোচনায় আসেন। খল চরিত্রে নিশোর বিপরীতে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। এ ছাড়া সাংবাদিক চরিত্রে রাশেদ মামুনকে ভিন্নভাবে দেখা গেছে জংলি সিনেমায়। সেটিও প্রথম দিকে নেতিবাচক চরিত্র ছিল।

৫. সুমন আনোয়ার (চক্কর ৩০২)
একসময় পরিচালক হিসেবেই পরিচিতি পেয়েছিলেন। পরে সিনেমা ও ওটিটিতে অভিনেতা হিসেবে নিয়মিত হয়েছেন বেশির ভাগ সময়ই তাঁকে খল চরিত্রে দেখা যায়। ২০২৫ সালে চক্কর ৩০২ সিনেমায় নিজেকে আলাদা করে তুলে ধরেছেন। গন্ডার বাবু চরিত্রটিতে তাঁর সংলাপ বলা, অভিব্যক্তি ও শরীরী ভাষা<bha>;</bha> প্রধান চরিত্র মোশাররফ করিমের সঙ্গে তাঁর টক্কর ছিল দেখার মতো। সিনেমাটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ।

৬. সৈয়দ এজাজ আহমেদ (এশা মার্ডার: কর্মফল)
মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা আগে থেকেই ছিল। পরে নাম লেখান বিজ্ঞাপনচিত্রে। সেখান থেকেই ডাক পান এই সিনেমায়। এক সিনেমা দিয়েই বাজিমাত। সিনেমায় বিকারগ্রস্ত এক ক্রমিক খুনির চরিত্রে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছেন এই নবাগত অভিনেতা। ছবির প্রধান চরিত্র বাঁধনের সঙ্গে তাঁর সিনেমার শেষ দৃশ্যটি মনে রাখার মতো।

৭. মনির হোসেন (নীলচক্র)
তাণ্ডব সিনেমায় গতানুগতিকভাবে উপস্থিত হলেও ‘নীলচক্র’–তে একেবারেই চমকে দেন মনির হোসেন। ছবিতে পুরাোদস্তুর নিজেকে ভেঙেছেন উধাও সিনেমার প্রধান অভিনেতা। সিনেমায় তাঁর অভিনীত চরিত্রটির নাম জ্যাক। চরিত্রটি বাস্তবায়নে তিনি উচ্চ স্বরে সংলাপ বা চড়া অভিনয়ের পথে যাননি। চোখের ভাষা, থেমে থেমে কথা বলা আর শরীরী অভিব্যক্তির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান।

নির্মাণে মনোযোগী অরিজিৎ সিং
ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ
সুনীলের আমির হয়ে ওঠা, ভাইরাল
জেনিফার লোপেজের সঙ্গে প্রেম করতে চান? মানতে হবে এই শর্ত
বছরের শুরুতেই অচল ‘নেটফ্লিক্স’, নেপথ্যে কী?
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

চমক নিয়ে প্রস্তুত বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে কাল
ফেব্রুয়ারি ২, ২০২৬
ভারতে ব্লাড ব্যাংকের অবহেলায় শিশুদের শরীরে এইচআইভি
ডিসেম্বর ১৯, ২০২৫
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ ক্যারিক, থাকবেন মৌসুমের শেষ পর্যন্ত
জানুয়ারি ১৩, ২০২৬
কান্নায় ভেঙে পড়েছিলেন শাহরুখ–কন্যা সুহানা
জানুয়ারি ১৫, ২০২৬
নয়া বিতর্কে নেহা
ডিসেম্বর ১৮, ২০২৫
‘প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে’
ডিসেম্বর ১২, ২০২৫
শিশুর বুকে কফ জমলে কী করবেন
জানুয়ারি ৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

খালেদা জিয়ার তিন আসনে লড়বেন যারা

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২, ২০২৬
নির্বাচন ও গণভোট সামনে রেখে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিকল্পনা কমিটি পুনর্গঠন
কৃষি মন্ত্রণালয় নেবে ২৬ জন, আবেদন শেষ ২৮ ডিসেম্বর
শীতে চোখ সুস্থ রাখতে কিছু সহজ অভ্যাস
বাংলাদেশ নেই, বাংলাদেশ আছে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?