By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ঠাকুরগাঁও-১ আসনে রিকশায় চড়ে বিএনপির মহাসচিব এবং রিকশাভ্যানে জামায়াত নেতার মনোনয়ন দাখিল
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

ঠাকুরগাঁও-১ আসনে রিকশায় চড়ে বিএনপির মহাসচিব এবং রিকশাভ্যানে জামায়াত নেতার মনোনয়ন দাখিল

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৯, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৯, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ঠাকুরগাঁও-১ আসনে রিকশায় চড়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন রিকশাভ্যানে গিয়ে পৃথক সময়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার বেলা ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বলেন, সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। অনেকেই বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে, বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। কিন্তু আমরা অতীতেও কোনো বিভেদ করিনি, সামনেও করব না।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত গত ১৫ বছরে বিভাজনের রাজনীতি করা হয়েছে। মানুষকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। আমরা সেই জায়গা থেকে উঠে আসতে চাই। ন্যায়ের পথে সামনে আমাদের কাজ করতে হবে।

মহাসচিব আরও বলেন, আমরা ’২৪-এর আন্দোলনে অনেক তাজা প্রাণ হারিয়েছি। এই যে এত সংগ্রাম, তা শুধুমাত্র একটি সুন্দর সমাজ গঠনের জন্য। দুর্নীতিকে বাদ দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই।

তিনি বলেন, নিজের ধর্মের প্রতি যেমন আমরা আনুগত্য প্রকাশ করি, ঠিক একইভাবে অন্যের ধর্মের প্রতিও সম্মান প্রদর্শন করতে হবে।

মির্জা ফখরুল বলেন, এবারের নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সিদ্ধান্ত নিতে হবে সত্যিকার অর্থে একটি উদার গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার। যেখানে নারী-পুরুষ সকলের সমমর্যাদা থাকবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সকল ধর্মের মানুষ মিলে যেন আমরা একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত শেষে দুপুর ১২টার দিকে মির্জা ফখরুল জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিমকে সঙ্গে নিয়ে একটি রিকশায় করে জেলা কালেক্টরেট কার্যালয়ে উপস্থিত হন এবং জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার হাতে মনোনয়নপত্র তুলে দেন।

মনোনয়নপত্র জমাদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেবে বলে তিনি আশাবাদী।

এদিকে, দুপুর ২টার দিকে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন একটি রিকশাভ্যানে করে জেলা কালেক্টরেট কার্যালয়ে গিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় দেলাওয়ার হোসেন বলেন, নির্বাচন-পূর্ব সময়ে প্রশাসন যদি লেভেল প্লেয়িং ফিল্ড ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে পারে, তাহলে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

জেলা নির্বাচন অফিস জানায়, জেলার তিনটি সংসদীয় আসনে রবিবার বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন।

হাদি হত্যা, সামনে এলো শুটার ফয়সালের নতুন পরিচয়
কে এবং কেন গানম্যান পান, আবেদন করবেন যেভাবে
নির্বাচনে ভোট কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে: কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ
চট্টগ্রাম–১১ আসন
এমন বক্তব্য দেওয়া হচ্ছে, যাতে আমরা উত্তেজিত হয়ে পড়ি: মির্জা আব্বাস
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

৫ মামলায় জামিন সাবেক মেয়র আইভীর
নভেম্বর ৯, ২০২৫
দেওভোগ নাগবাড়ি যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
জানুয়ারি ১, ২০২৬
৮ হাজার কোটি টাকার রপ্তানি পণ্য আটকা
ফেব্রুয়ারি ৫, ২০২৬
রিয়ালে এমবাপ্পে একা কী করবেন
জানুয়ারি ৩১, ২০২৬
বিগ ব্যাশে রিশাদের ম্যাচ কবে, কখন
ডিসেম্বর ১০, ২০২৫
ডেঙ্গু জ্বরে আক্রান্ত সানিকে দেখতে হসপিটাল গেলেন মোহাম্মদ আলী
ডিসেম্বর ৬, ২০২৫
নারায়ণগঞ্জে বিদ্রোহীতে কঠোর বিএনপি ডেট লাইন ৫ ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি ২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদফতুল্লামহানগররাজনীতি

নারায়ণগঞ্জ-৪ আসেন কামেসীর পক্ষে গণজোয়ার

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ফেব্রুয়ারি ৪, ২০২৬
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর একটি ঐতিহাসিক সংসদীয় ভাষণ
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “তাকওয়া”-এর আত্মপ্রকাশ
ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে হটলাইন চালু
দেশে-বিদেশে সোনার দামে নাটকীয়তা, শেষ কোথায়
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?