By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: এমবিবিএস-বিডিএসে ভর্তি কার্যক্রম পিছিয়েছে, নতুন তারিখ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
শিক্ষা

এমবিবিএস-বিডিএসে ভর্তি কার্যক্রম পিছিয়েছে, নতুন তারিখ

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৯, ২০২৫ ৫:৫৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৯, ২০২৫
Share
SHARE



ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে প্রাথমিকভাবে নির্বাচিতদের ভর্তিপ্রক্রিয়া পেছানো হয়েছে। ৩০ ডিসেম্বর থেকে ভর্তিপ্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল (শেষ ৬ জানুয়ারি ২০২৬)। এর পরিবর্তে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী বছরের ১০ জানুয়ারি থেকে। ভর্তি কার্যক্রম চলবে ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এর আগে ৩০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রমের তারিখ নির্ধারণ করা হয়েছিল।গতকাল রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস এবং বিডিএস কোর্সে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংশ্লিষ্ট সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বা ইউনিটে ভর্তিপ্রক্রিয়া অনিবার্য কারণবশত ৩০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারির পরিবর্তে আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি অফিস চলাকালীন পর্যন্ত নির্ধারণ করা হলো।’

ভর্তির সময় যেসব কাগজপত্র প্রয়োজন—

* ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও ফলাফলের কপি;

* এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড;

* এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র;

* এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র ও প্রশংসাপত্র;

* স্থানীয় সিটি করপোরেশনের মেয়র অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র;

* চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি;

* পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ এবং জেলা প্রশাসকের সনদ ও অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র এবং অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১২ ডিসেম্বর অনুষ্ঠিত এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বর যোগ করে মেধা স্কোর নির্ধারণ করা হয়। ওই স্কোরের ভিত্তিতে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৫ হাজার ৪১ জন এবং সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৪৬ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

মাইগ্রেশন নীতিমালা

নির্বাচিত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজে ভর্তি সম্পন্ন করার পর মাইগ্রেশনের (কলেজ পরিবর্তন) জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে বিধিমালা অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনবার মাইগ্রেশনের সুযোগ পাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান
হাঙ্গেরিতে বৃত্তিসহ পড়ার সুযোগ, আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি
কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৪ হাজার, সময়সীমা শেষ আজ
বেরোবি সাংবাদিককে মামলার হুমকি উপাচার্যের
যশোরে দুদকের হাতে আটক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

৯০% মানুষ জানে না ফোনের স্পেস কিভাবে খালি করে আবার নতুন ফোন করা যায়, আজই শিখে নিন ২ মিনিটে
ডিসেম্বর ২৮, ২০২৫
চার সিনেমায় তোরসা
জানুয়ারি ৭, ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পাবেন ১৪ হাজার ৩৮৫ জন, প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে
ডিসেম্বর ২৭, ২০২৫
সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
ডিসেম্বর ২১, ২০২৫
পরপর দুই ম্যাচ ‘বয়কট’ রোনালদোর, সৌদি আরবে কি তাহলে সময় শেষ তাঁর
ফেব্রুয়ারি ৮, ২০২৬
টিপুতে সফল, সাখাওয়াতের ব্যর্থ মাসুদুজ্জামান
ডিসেম্বর ১১, ২০২৫
চট্টগ্রামে ‘বেচারাম কেনারাম’
জানুয়ারি ২৩, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

আগামীকাল টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২৯, ২০২৫
খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ
২০২৬ সালে বেতন বৃদ্ধির দৌড়ে এগিয়ে থাকবে যে ১০ পেশা
চিকিৎসকের এক স্ট্যাটাসেই ক্যানসার রোগীদের পাশে অনেক সহমর্মী
আমি এখনো জাতীয়তাবাদী দলের প্রার্থী– মাসুদুজ্জামান
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?