By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বাস্কেটবল আকৃতির সিস্টে লুকানো ছিল শিশু
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

বাস্কেটবল আকৃতির সিস্টে লুকানো ছিল শিশু

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৮, ২০২৫ ৬:৫৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৮, ২০২৫
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডে চিকিৎসাবিজ্ঞানের এক বিরল ও বিস্ময়কর ঘটনায় জন্ম নিয়েছে একটি ছেলেশিশু। শিশুটির নাম রাখা হয়েছে রিউ। তার মা ৪১ বছর বয়সি সুজে লোপেজ, যিনি পেশায় একজন নার্স।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রিউ জন্ম নিয়েছে অত্যন্ত বিরল এক অবস্থায় মায়ের জরায়ুর বাইরে। গর্ভটি ছিল একটি বাস্কেটবল আকৃতির ওভারিয়ান সিস্টের ভেতরে, যা চিকিৎসাবিজ্ঞানে খুবই অস্বাভাবিক ঘটনা। সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, এমন কেস ভবিষ্যতে মেডিকেল জার্নালে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রতি ৩০ হাজার গর্ভধারণের মধ্যে মাত্র একটি ক্ষেত্রে জরায়ুর বাইরে গর্ভ বিকাশ লাভ করে। তবে পূর্ণ মেয়াদে পৌঁছানো এমন গর্ভধারণের সম্ভাবনা এক মিলিয়নেরও কম। সিডার্স-সিনাই হাসপাতালের লেবার ও ডেলিভারি বিভাগের মেডিকেল ডিরেক্টর ড. জন ওজিমেক বলেন, “এ ধরনের ঘটনা প্রায় শোনাই যায় না।”

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো—গর্ভাবস্থার শেষ কয়েক দিন আগ পর্যন্ত লোপেজ নিজেও জানতেন না যে তিনি অন্তঃসত্ত্বা। বছরের শুরুতে তার পেট বড় হতে থাকলেও তিনি ধারণা করেছিলেন, এটি তার পূর্ব থেকে থাকা ওভারিয়ান সিস্টের আকার বৃদ্ধি। তিনি কখনোই গর্ভধারণের সাধারণ লক্ষণ, যেমন সকালবেলা বমি ভাব বা শিশুর নড়াচড়া অনুভব করেননি।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পেটে ব্যথা ও চাপ বাড়তে থাকলে লোপেজ ও তার স্বামী এন্ড্রু লোপেজ প্রায় ১০ কেজি ওজনের সিস্ট অপসারণের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের আগে সিটি স্ক্যান ও গর্ভধারণ পরীক্ষা করা হলে অবিশ্বাস্যভাবে রিপোর্ট পজিটিভ আসে।

গর্ভধারণের খবর স্বামীকে জানাতে লোপেজ একটি নোট ও শিশুর পোশাক উপহার দেন। এন্ড্রু লোপেজ জানান, “আমি একসঙ্গে তার মুখে হাসি, কান্না আর বিস্ময় দেখেছি।”

হাসপাতালে ভর্তি হওয়ার পর দেখা যায়, লোপেজের রক্তচাপ মারাত্মকভাবে বেড়ে গেছে। আল্ট্রাসাউন্ড ও এমআরআই পরীক্ষায় জানা যায়, তার জরায়ু সম্পূর্ণ খালি; কিন্তু প্রায় পূর্ণ মেয়াদের একটি শিশু যকৃতের কাছাকাছি পেটের ভেতরে একটি অ্যামনিওটিক স্যাকে অবস্থান করছে।

ড. ওজিমেক বলেন, শিশুটি কোনো গুরুত্বপূর্ণ অঙ্গের সঙ্গে সরাসরি যুক্ত ছিল না, বরং পেলভিসের পাশে অবস্থান করছিল, যা তুলনামূলকভাবে অস্ত্রোপচারের জন্য পরিচালনাযোগ্য ছিল।

সাধারণত একটপিক বা জরায়ুর বাইরে গর্ভধারণে ভয়াবহ রক্তপাতের ঝুঁকি থাকে। কিন্তু সব ঝুঁকি অতিক্রম করে গত ১৮ আগস্ট পূর্ণ অ্যানেস্থেশিয়ার মাধ্যমে অস্ত্রোপচারে ৩ দশমিক ৬ কেজি ওজনের শিশু রিউকে নিরাপদে পৃথিবীতে আনা হয়। একই সঙ্গে সিস্টটিও অপসারণ করা হয়।

অস্ত্রোপচারের সময় লোপেজ প্রায় সব রক্ত হারালেও চিকিৎসকরা দ্রুত রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনেন এবং রক্ত সঞ্চালনের মাধ্যমে তাকে স্থিতিশীল করেন।

বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ। পরিবারটির ১৮ বছর বয়সি কন্যা কায়লার সঙ্গে রিউ তাদের পরিবারকে পূর্ণতা দিয়েছে।

শিশুর প্রথম বড়দিনের আগে অনুভূতি জানিয়ে সুজে লোপেজ বলেন, “আমি নিজেকে অসম্ভব আশীর্বাদিত মনে করছি। আমাদের জীবনে এটি ঈশ্বরের দেওয়া সবচেয়ে সুন্দর উপহার।”

আলোচনা হয়নি, জ্বালানির দাম কমাতে হামলা স্থগিতের কৌশল ট্রাম্পের: ইরান
পাকিস্তানে পৌঁছানো ইরানি প্রতিনিধিদলে কারা আছেন
ইরান সংকটের যে তিন পরিণতি হতে পারে
পবিত্র রমজানে পশ্চিম তীরের মসজিদে আগুন দিল অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা
হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

খাবারের পরে এক টুকরো এলাচ খেলে কী হয়, জানলে অবাক হবেন!
জানুয়ারি ২৬, ২০২৬
নারায়ণগঞ্জের ৫টি আসনেই জামানত বাজেয়াপ্ত ইসলামী আন্দোলন এমপি প্রার্থীদের
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণ করে যা বললেন  অ্যাড. শাখাওয়াত হোসেন খাঁন
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
দেশজুড়ে উৎসবের আমেজ, কঠোর নিরাপত্তা বলয়ে রাজধানী
ডিসেম্বর ২৪, ২০২৫
আজকের স্বর্ণের দাম: ০২ এপ্রিল ২০২৬
এপ্রিল ২, ২০২৬
আজ পবিত্র জুমাতুল বিদা
মার্চ ২০, ২০২৬
শান্তি পর্ষদের প্রথম বৈঠক: গাজায় ৭০০ কোটি ডলারের সহায়তা ঘোষণা ট্রাম্পের
ফেব্রুয়ারি ২০, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
স্বাস্থ্য

রমজান মাসে কেন মুখের স্বাস্থ্যের যত্ন নিতে হবে

Dailynarayanganj24
Dailynarayanganj24
মার্চ ১৪, ২০২৬
এনসিপি প্রার্থীর ওপর হামলার চেষ্টা, অভিযুক্ত আটক
ক্রোয়েশিয়ার বিপক্ষে সহজেই জিতল ব্রাজিল
আফগানিস্তানের বেশ কিছু সামরিক পোস্ট ও ৮০ ট্যাংক ধ্বংসের দাবি পাকিস্তানের
বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরির সুযোগ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?