By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: মিয়ানমারে প্রথম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন, তরুণ ভোটারের উপস্থিতি কম
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

মিয়ানমারে প্রথম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন, তরুণ ভোটারের উপস্থিতি কম

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৮, ২০২৫ ১:২২ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৮, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ  মিয়ানমারে জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ আজ রোববার স্থানীয় সময় বিকেল চারটায় শেষ হয়েছে। গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে আয়োজিত প্রথম সাধারণ নির্বাচন।

তিন ধাপের এ নির্বাচনে আজ প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৬টায়। আগামী ১১ ও ২৫ জানুয়ারি বাকি দুই দফায় ভোট গ্রহণ হওয়ার কথা আছে।

মিয়ানমারের গত নির্বাচনে ভোটারের লাইনে যেখানে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, আজকের নির্বাচনে তা ছিল না। এবারের ভোটারদের মধ্যে প্রধানত বয়স্ক মানুষের উপস্থিত ছিল বেশি।

ইয়াঙ্গুনের বাণিজ্যিক এলাকার একটি ভোটকেন্দ্রে থাকা বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক বলেন, বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার আগে লাউডস্পিকারে ভোটারদের কেন্দ্রে আসতে শেষবারের মতো আহ্বান জানানো হয়। উল্লেখ্য, ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর এই এলাকা গণতন্ত্রপন্থীদের বিক্ষোভের কেন্দ্রে পরিণত হয়েছিল।

নির্বাচন পর্যবেক্ষক, পশ্চিমা কূটনীতিক এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক জান্তার অধীনে অনুষ্ঠিত মাসব্যাপী এই নির্বাচনের নিন্দা জানিয়েছেন। তাঁদের অভিযোগ, সেনাবাহিনী নিজেদের মিত্রদের দিয়ে এই নির্বাচন করছে। ভিন্নমতের ওপর কঠোর দমন-পীড়ন অব্যাহত রয়েছে।

জান্তার পছন্দের দলগুলোই চলমান নির্বাচনে অংশ নিচ্ছে। সেনাবাহিনী-সমর্থিত সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে। সমালোচকদের মতে, এটা মূলত সামরিক শাসনকে নতুন রূপে উপস্থাপন করা।

মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং রাজধানী নেপিডোতে আজ সকালে ভোট দেন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা নিশ্চয়তা দিচ্ছি, এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে। সেনাবাহিনীর অধীনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কাজেই এর সুনাম ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না।’

মিয়ানমারে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২০ সালে। সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল দেশটির জননেত্রী ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাঁকে ক্ষমতাচ্যুত করে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন অভিযোগে তাঁকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তাঁকে গোপন কোনো স্থানে আটক রাখা হয়েছে।

সু চির দল এনএলডিসহ ২০২০ সালের নির্বাচনে অংশ নেওয়া অধিকাংশ দল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তাই গত নির্বাচনে অংশ নেওয়া প্রায় ৯০ শতাংশ দল এবারের নির্বাচনের বাইরে রয়েছে।

সহিংসতা ও নিরাপত্তার কারণে মোট ৬৫টি নির্বাচনী এলাকায় নির্বাচন পুরোপুরি বাতিল করা হয়েছে। মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুন থেকে আল-জাজিরার সংবাদদাতা টনি চেং বলেন, এর মানে দাঁড়াচ্ছে, এ পর্যায়ে দেশের অন্তত ২০ শতাংশ মানুষ কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

চেংয়ের তথ্য অনুসারে, ইয়াঙ্গুনে আজ স্থানীয় সময় সকাল ছয়টায় ভোটকেন্দ্রগুলো খোলা হয়। সূর্য ওঠার পর থেকেই ভোটকেন্দ্রগুলোতে কিছু কিছু ভোটার উপস্থিতি দেখা যায়।

চেং আরও বলেন, ‘ভোটারদের বেশির ভাগই মধ্যবয়সী। খুব বেশি তরুণকে আমরা দেখিনি। ব্যালটের দিকে তাকালে বোঝা যায়, সেখানে বিকল্পও খুব কম। অধিকাংশ প্রার্থীই জান্তাপন্থী দলগুলোর।’

অভ্যন্তরীণ সংকট থেকে নজর ঘোরাতেই কি পাকিস্তান–আফগানিস্তান সংঘাত
বারবার জুতা–তোয়ালে–অন্তর্বাস গায়েব, ধরা পড়ল ‘বিড়াল চোর’
যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাগচি
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি রুখে দেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের
চলতি সপ্তাহের শেষ দিকে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

সত্যিই কি ‘স্ট্রেঞ্জার থিংস’–এ কাজল অভিনয় করেছেন, ভিডিও নিয়ে তোলপাড়
ডিসেম্বর ২৭, ২০২৫
ভারতের বিপক্ষে কোথায় হারল বাংলাদেশ
জানুয়ারি ১৮, ২০২৬
এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
জানুয়ারি ১৬, ২০২৬
বৃহস্পতিবার রাত থেকে গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
ফেব্রুয়ারি ৫, ২০২৬
ঢাকার ৬ স্থানে আজ সকালে ব্যাপক দূষণ, পুরো নগরীর বায়ু খুব অস্বাস্থ্যকর
জানুয়ারি ২৭, ২০২৬
ইরান সংকটের যে তিন পরিণতি হতে পারে
মার্চ ১২, ২০২৬
সকাল থেকে টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জানুয়ারি ২৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগরসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে কোটি টাকার নকল নন জুডিশিয়াল-রেভিনিউ স্ট্যাম্প জব্দ, আটক ২

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ২৫, ২০২৫
আজ দাম কমার শীর্ষে যমুনা অয়েল
থার্টি ফার্স্ট নাইট আনন্দের আড়ালে যে ক্ষতি
শেয়ারশূন্য পাঁচ ব্যাংকের নিরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অর্থ উপদেষ্টা
দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?